বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে কমিশন গড়তে পারে রাজ্য

শিক্ষা দফতর সূত্রের খবর, বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা দফতরেও নতুন কমিশন তৈরি করা হতে পারে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের বিভিন্ন বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে এবার কমিশন গঠন করতে পারে রাজ্য সরকার। বুধবার তেমনই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষা দফতর সূত্রের খবর, বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করতে স্বাস্থ্য কমিশনের ধাঁচে শিক্ষা দফতরেও নতুন কমিশন তৈরি করা হতে পারে।

বুধবার নবান্নে রাজ্যের সমস্ত দফতরের মন্ত্রী, সচিব এবং জেলাশাসকদের নিয়ে প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে অভিযোগ করেন, রাজ্যের বহু বেসরকারি স্কুল সরকারের নির্দেশিকা মানছে। সম্প্রতি রাজ্য সরকারের তরফে জারি করা অতি গরমের জন্য এক সপ্তাহের ছুটির বিষয়টি ব্রাত্য বসু তুলে ধরেন। তিনি বলেন, বহু বেসরকারি স্কুল রাজ্যের এই নির্দেশ মানেনি। শিক্ষামন্ত্রীর এমন অভিযোগের পর বেসরকারি হাসপাতালগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য যেমন স্বাস্থ্য কমিশন গঠন করা হয়েছে, তেমনই বেসরকারি স্কুলগুলিকে নিয়ে ‘শিক্ষা কমিশন’ গঠন করা যায় কি না তা নিয়ে মুখ্যসচিবকে দেখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য এর আগেও রাজ্য সরকারের তরফে বেসরকারি স্কুলগুলিকে নিয়ন্ত্রণ করার জন্য কমিশন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু সেই সময় বিষয়টি নিয়ে আর এগোনো হয়নি। সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর শীঘ্রই মুখ্যসচিব বিষয়টি নিয়ে স্কুল শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন।

(ছবি প্রতীকী)

নেতৃত্ব হারালেন মিরাজ, বাংলাদেশ ওয়ানডে দলের নতুন অধিনায়ক লিটন দাস

মাধ্যমিক পাশ হলেই সুযোগ! এলআইসি-র এই স্কিমে জুড়লেই মিলবে মাসে ৭ হাজার টাকা

সেলুনের বিউটি ট্রিটমেন্টে ব্যবহৃত রাসায়নিকেই লুকিয়ে ক্যানসারের ঝুঁকি!

বদলে যাচ্ছে কন্যাশ্রী-সবুজসাথীর নাম, নবান্নের বৈঠকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

কেটে গিয়েছে নিম্নচাপের ফাঁড়া, ভ্যাপসা গরম ফিরছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে

চার মাস ধরে রাশিয়ায় থাকা যুবকের বিরুদ্ধে নিট বিক্ষোভে সামিলের অভিযোগে মামলা পুলিশের

ঘনিষ্ঠ টুলুর ‘যকের ধন’ উদ্ধার, ‘ভয়ে’ দিনভর অন্তরালে কেষ্ট!

যাত্রী সংখ্যা কম, ১ অগস্ট থেকে কাঁকিনাড়া ও জগদ্দলে দাঁড়াবে না এসি লোকাল

‘মায়ের হাতের রান্না খাব’, ৪০ দিন পর শম্ভাজিনগরের বাড়িতে ‘আরশোলা’দের প্রধান দীপকে

জাতীয় পুলিশ আকাদেমিতে মহিলা আইপিএসকে যৌন হেনস্থার দায়ে গ্রেফতার শিক্ষানবিশ IPS

‘মিড ডে মিলে ডিম থাকবে’, নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

আলজেরিয়ার সংসদের প্রথম মহিলা স্পিকার হয়ে ইতিহাস গড়লেন খালিদা বউফেদেশ

টুলু মণ্ডলের মেয়ের বিয়েতে গিয়ে বিপাকে দর্শনা-অঙ্কুশ

‘পাপা প্লিজ, নামো’, নেশার ঘোরে জলের ট্যাঙ্কের উপরে ওঠা পিতাকে করুণ আর্তি এক রত্তির