প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উৎসবের আনন্দের মধ্যেই নেমে এল বিপর্যয়। প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথী নদীতে তলিয়ে গেল এক কিশোর।  পূর্ব বর্ধমানের কালনা-শান্তিপুর ফেরিঘাটের কালনার দিকে এই দুর্ঘটনাকে কেন্দ্র করে ছড়িয়েছে চাঞ্চল্য। নিখোঁজ কিশোরের নাম শুভজিৎ অধিকারী। তাঁর খোঁজে নদীতে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

অন্যদিকে, এই ঘটনার পর শুক্রবার সকাল থেকে বন্ধ রাখা হয়েছে কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা। ফলে সমস্যায় পড়েছেন বহু নিত্যযাত্রী। প্রশাসন ও ফেরিঘাট সূত্রে জানা গিয়েছে, কালনা শহরে প্রতিমা নিরঞ্জনের জন্য ভাগীরথী নদীর কালনা মিলিটারি ঘাট এবং মহিষমর্দিনী ঘাট নির্ধারণ করা হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও বৃহস্পতিবার গভীর রাতে কালনা শহরের মহাপ্রভু পাড়া বারোয়ারি সমিতির প্রতিমা নিরঞ্জন চলছিল কালনা-শান্তিপুর ফেরিঘাটের কালনার দিকে। প্রতিমা নিরঞ্জনের জন্য একটি লোহার ভেসেলে প্রতিমা তোলা হয়েছিল। সেই সময় কোনও ভাবে নদীতে পড়ে যান ওই কিশোর। তার পর থেকেই তাঁর খোঁজে শুরু হয় তল্লাশি। বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা নদীতে নেমে অনুসন্ধান চালাচ্ছেন। তবে শেষ পর্যন্ত কিশোরের সন্ধান মিলেছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুনঃ দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

এদিকে, ফেরি পরিষেবা বন্ধ থাকায় নদীপথে যাতায়াত করতে গিয়ে বিপাকে পড়েছেন বহু মানুষ। প্রতিদিনের যাতায়াতের জন্য এই ফেরিঘাটের উপর নির্ভর করেন অনেক নিত্যযাত্রী। পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। উৎসবের আবহে এই দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খাদে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে