দশমী নয়, একাদশীর সন্ধ্যায় হয় রাবণ দহন! ৩৯ বছরের রীতি আজও অটুট এই গ্রামে…

Share:

নিজস্ব প্রতিনিধিঃ অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির আগমনের বার্তা নিয়ে ৩৯ বছরের ঐতিহ্য মেনে একাদশীর সন্ধ্যায় রাবণ দহন উৎসবে মাতল পুরুলিয়ার ঝালদার ডুড়গু গ্রাম। এই উৎসবকে ঘিরে দর্শনার্থীদের ভিড়ে উপচে পড়ল টালিসেন্টার রাবণ ময়দান। শুধু পুরুলিয়া নয়, প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড থেকেও বহু মানুষ উপস্থিত হয়েছিলেন এই ঐতিহ্যবাহী অনুষ্ঠান দেখতে।

পুরুলিয়া জেলার ঝালদা ২ নম্বর ব্লকের টালিসেন্টার রাবণ ময়দানে ডুড়গু গ্রাম ষোলোআনা সার্বজনীন দুর্গাপুজো কমিটির উদ্যোগে আয়োজিত হয় রাবণ দহন উৎসব। প্রতিবছর দশমীর পরিবর্তে একাদশীর সন্ধ্যায় এই অনুষ্ঠান আয়োজন করাই এখানকার বিশেষত্ব। দীর্ঘ ৩৯ বছর ধরে চলে আসা এই রীতি আজও সমানভাবে আকর্ষণ করে এলাকার মানুষকে। এ বছরও সকাল থেকেই ময়দান চত্বরে ভিড় জমাতে শুরু করেন দর্শনার্থীরা। এ দিনের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল প্রায় ৩০ ফুট উচ্চতার বিশাল রাবণের মূর্তি। রাবণ দহনের পাশাপাশি দর্শকদের মনোরঞ্জনের জন্য আয়োজন করা হয়েছিল মেদিনীপুরের চোখধাঁধানো আতশবাজির প্রদর্শনী। রাবণ দহনের মুহূর্তে উৎসবের আনন্দে যেতে ওঠেন উপস্থিত দর্শনার্থীরা।

আরও পড়ুনঃ ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

পুজো কমিটির সভাপতি ললিত কুমার জানান, প্রতিবছরের মতো এ বছরও দীর্ঘদিনের ঐতিহ্য ও রীতি মেনে রাবণ দহনের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি দূরদূরান্তের মানুষের মধ্যেও যথেষ্ট উৎসাহ দেখা যায়। আয়োজকদের দাবি, এ বার প্রায় লক্ষাধিক দর্শনার্থীর সমাগম হয়েছিল। ঝাড়খণ্ড থেকে বহু মানুষের উপস্থিতি এই উৎসবের আকর্ষণ আরও বাড়িয়ে দেয়।

অন্যদিকে, উৎসব চলাকালীন অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর ছিল কোটশিলা থানার পুলিশ। নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে গোটা এলাকায় নজরদারি চালানো হয়। রাবণ দহন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসন ও পুজো কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন সমাজসেবী নির্মল কুমার। সব মিলিয়ে, ৩৯ বছরের ঐতিহ্য, আতশবাজির রোশনাই এবং মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ডুড়গু গ্রামের একাদশীর রাবণ দহন উৎসব পরিণত হয় এক বিশাল জনসমাগমে।

উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে বিপর্যয়, মন্দারমণিতে তলিয়ে গেলেন দুই পর্যটক

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খালে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে