বাংলার চার বিধানসভা আসনে চূড়ান্ত ভোটের হার কত? জানাল কমিশন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সদ্য সমাপ্ত হয়েছে রাজ্যের চার আসনে বিধানসভা উপনির্বাচন। বুধবার সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলে ভোট গ্রহণ পর্ব। বৃহস্পতিবার নির্বাচন কমিশনের তরফে চূড়ান্ত  ভোটের হার প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে, উপনির্বাচনে সবথেকে বেশি ভোট পড়েছে রায়গঞ্জে। সেখানে ভোটের হার ৭১.৯৯ শতাংশ। এছাড়াও  নদিয়ার রানাঘাট দক্ষিণে ৭০.৫৬ শতাংশ, উত্তর ২৪ পরগনার বাগদায় ৬৮.৪৪ শতাংশ, মানিকতলায় ৫৪.৯৮ শতাংশ ভোট পড়েছে।

অন্যদিকে বুধবার নির্বাচন কমিশনের তরফ থেকে প্রকাশিত হয়েছিল ভোটের হার। সেখানে দেখা গিয়েছিল মোট ভোটের হার  ৬১.৭১ শতাংশ। তার মধ্যে সবথেকে বেশি ভোট পড়েছিল রায়গঞ্জে। সেখানে বিকেল ৫টা পর্যন্ত ৬৭.১২ শতাংশ ভোট পড়েছিল। কিন্তু বৃহস্পতিবার কমিশনের তরফে যে চূড়ান্ত তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে রায়গঞ্জে ভোট পড়েছে ৭১ শতাংশ। আগামী ১৩ জুলাই রয়েছে রাজ্যের চার বিধানসভার আসনে উপনির্বাচনের ফলাফল।

রাজ্যের ৪ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে নিরাপত্তার জন্য মোতায়েন করা হয়েছিল রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। রাজ্যে মোট ৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা  ছিল। যারমধ্যে রায়গঞ্জে ১৬ কোম্পানি, রানাঘাটে ১৯ কোম্পানি, বাগদা ২০ কোম্পানি এবং মানিকতলায় মোতায়েন  ছিল ১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। কড়া নিরাপত্তায় সম্পন্ন হয়েছিল চার বিধানসভা আসনে উপনির্বাচন।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি