২১শে-র সকালে ফের কলকাতাসহ ৮ জায়গায় ইডির তল্লাশি অভিযান

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মঙ্গলবার সকালে রাজ্যে ফের  অ্যাকশনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার নামে কোটি কোটি টাকা আত্মসাৎতের অভিযোগে বনগাঁ, কলকাতা, উত্তর ২৪ পরগণাসহ রাজ্যের মোট আটটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। অভিযানে কেন্দ্রীয় বাহিনীর কড়া নিরাপত্তাও মোতায়েন করা হয়েছে।  

ইডি সূত্রের দাবি, সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা তোলা হত। অভিযোগ, প্রায় ২০ হাজার আমানতকারীর কাছ থেকে প্রায় ১৬৫ কোটি টাকা সংগ্রহ করা হয়েছে। এই সংক্রান্ত অভিযোগ ইডির কাছে পৌঁছতেই তদন্ত শুরু হয়। তদন্তে উঠে আসে, বনগাঁ-সহ রাজ্যের একাধিক এলাকায় এই প্রতারণা চক্রের বিস্তৃত নেটওয়ার্ক গড়ে উঠেছিল। তদন্তের সূত্র ধরে মঙ্গলবার ভোর থেকেই একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন জায়গায় পৌঁছে যান ইডি আধিকারিকরা। বনগাঁর চারটি ঠিকানায় তল্লাশি চলছে। তার মধ্যে রয়েছে অভিযুক্ত অভিজিৎ বিশ্বাসের বাড়ি এবং তাঁর এক প্রতিবেশীর বাড়িও। তবে তল্লাশির সময় অভিজিৎ বিশ্বাস বাড়িতে ছিলেন না বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ একুশে জুলাইয়ে তৃণমূল কর্মীদের জন্য জল-বিস্কুট নিয়ে স্টেশনে হাজির বিজেপি কর্মীরা

ইডির প্রাথমিক অনুমান, এই প্রতারণা চক্র পরিচালনায় অভিজিৎ বিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সেই কারণেই তাঁর আর্থিক লেনদেন, নথিপত্র ও অন্যান্য তথ্য খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের দাবি, অভিজিৎ বিশ্বাস দীর্ঘদিন ধরেই এলাকার বাইরে থাকেন এবং খুব কমই এলাকায় আসেন। এদিন সকালে হঠাৎ কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। মঙ্গলবারই ২১ জুলাই শহিদ দিবস উপলক্ষে কলকাতায় একাধিক রাজনৈতিক কর্মসূচি রয়েছে। তার মধ্যেই ইডির এই অভিযান রাজ্যের রাজনৈতিক মহলেও নতুন করে জল্পনা ও উত্তেজনা তৈরি করেছে।

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে