আর জি কর কাণ্ডে পিঠ বাঁচাতে ঋতব্রতদের শিবিরে নির্মল ঘোষ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে পালাবদলের পর নতুন করে গতি পেয়েছে বহুচর্চিত আর জি কর মামলার তদন্ত। তদন্তের আওতায় উঠে এসেছে পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নামও। সেই জল্পনার মধ্যেই দীর্ঘদিন আড়ালে থাকার পর শনিবার প্রকাশ্যে দেখা গেল তাঁকে।

তপসিয়ায় ‘আসল’ তৃণমূলের নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের ডাকা বৈঠকে হাজির হন নির্মল ঘোষ। তাঁকে দেখে নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। তবে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘শুধু দেখা করতে এসেছি।’ ঋতব্রত শিবিরে যোগদানের প্রশ্ন এড়িয়ে যান তিনি। উল্লেখ্য, পুর নিয়োগ দুর্নীতি এবং একাধিক বেআইনি কাজের অভিযোগে নির্মল ঘোষ ও তাঁর ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে তদন্ত চলছে। পানিহাটির এক বাসিন্দার লটারিতে পাওয়া কোটি টাকা ছিনতাইয়ের অভিযোগেও তাঁদের নাম উঠে এসেছে। সেই মামলায় পুলিশ তাঁদের খুঁজছিল। দীর্ঘদিন তাঁরা প্রকাশ্যে ছিলেন না বলেই জানা যায়। শুক্রবার তপসিয়ার একটি হোটেলে বৈঠক করে নিজেদের নতুন সাংগঠনিক কাঠামো ঘোষণা করে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের শিবির। শনিবার কার্যকরী সভাপতি জাভেদ খানের উদ্যোগে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন একাধিক পরিচিত মুখ। বৈঠকে দেখা যায় চিকিৎসক নেতা শান্তনু সেন, নারায়ণ গোস্বামী-সহ আরও কয়েকজনকে। তাঁদের উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা তৈরি করেছে। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে, আর জি কর মামলার তদন্ত ঘিরে চাপ বাড়তেই সরকার-ঘনিষ্ঠ বলে পরিচিত ঋতব্রত শিবিরের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা হতে পারে নির্মল ঘোষের। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি।

আরও পড়ুনঃ আর জি কর কাণ্ডে ভিসেরা নমুনা ও রিপোর্ট বিকৃতির অভিযোগ, CBI-কে তদন্তের নির্দেশ শিয়ালদহ আদালতের

এদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের নেতৃত্বে গড়ে ওঠা ‘আসল’ তৃণমূল নিজেদের সাংগঠনিক বিস্তার বাড়ানোর চেষ্টা চালাচ্ছে। নতুন মুখদের উপস্থিতি সেই বার্তাই দিচ্ছে বলে মত রাজনৈতিক মহলের। তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই নতুন রাজনৈতিক শিবিরকে নির্বাচন কমিশন আদৌ স্বীকৃতি দেবে কি না। সেই দিকেই নজর রাজনৈতিক মহলের।

পুরুষদেরও হতে পারে স্তন ক্যানসার, জেনে নিন কোন লক্ষণগুলি দেখলেই সতর্ক হবেন!

রাহুর রাশি পরিবর্তনে বদলে যাবে ৩ রাশির জাতকদের জীবন, সতর্ক থাকতে হবে কাদের?

মহাষ্টমী না মহানবমী, কবে করবেন কুমারী পুজো? শুভ সময় জানুন

পুজোয় অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশে ফেরানো হল ৯ দুঁদে আইপিএসকে

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

আরও বিপাকে ইমরান! ওসিআই কার্ড কেন বাতিল হবে না? অভিনেতাকে কারণ দর্শানোর নোটিশ FRRO-এর

ভিআইপি পাসও বাঁচাতে পারল না তরতাজা প্রাণ! চোরবাগানের পদপিষ্টে প্রাণ হারাল বালির আকৃতি

শিক্ষাবিদ সেজে সেনা আধিকারিকের স্ত্রী’র কাছ থেকে গোপন তথ্য হাতিয়েছে চিনের গুপ্তচররা

কাতারে গ্রেফতার শেখ হাসিনার মানসপুত্র বাংলাদেশ বিমানবাহিনীর প্রাক্তন প্রধান

রাহুল-অখিলেশ-মাস্ক-ইউনুসকে রাবণ সাজিয়ে লখনউ জুড়ে হোর্ডিং হিন্দুত্ববাদী সংগঠনের

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া

ঠাকুর দেখতে বেরিয়ে চোখের পলকে সব শেষ, বাইক দুর্ঘটনায় নিহত ২, আহত আরও ২