মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

Share:

নিজস্ব প্রতিনিধি: মেসি কাণ্ডে আরও বিপাকে পড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। এই কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য় দ্বিতীয়বার তলব করা হয়েছে তাঁকে। বিধাননগর দক্ষিণ থানার তরফে আগামী সোমবার হাজিরা দিতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। মেসি কাণ্ডে আয়োজক শতদ্রু দত্তের দায়ের করা মামলার ভিত্তিতেই অরূপকে তলব, এমনটাই জানা গিয়েছে বিধাননগর দক্ষিণ থানার তরফে।

এর আগে শতদ্রু দত্তের দায়ের করা মামলার ভিত্তিতেই গত ৪ জুন হাজিরা দেওয়ার কথা ছিল অরূপের। কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে সেই হাজিরা এড়িয়ে গিয়েছিলেন তিনি। বিধাননগর দক্ষিণ থানায় নিজের আইনজীবীকে পাঠিয়ে অসুস্থতার কথা জানিয়েছিলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী। সঙ্গে এই মামলায় হাজিরা দেওয়ার জন্য আরও ১৫দিন সময় চেয়েছিলেন তিনি। যদিও অরূপের আর্জিতে সাড়া দিল না বিধাননগর দক্ষিণ থানা। সোমবারেই মেসি কাণ্ডে তাঁকে হাজিরা দিতে হবে বলে স্পষ্ট করে জানানো হয়েছে বিধাননগর দক্ষিণ থানার তরফে।

আরও পডুন: বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

গত ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে লায়োনেল মেসির ইভেন্টকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছিল। মেসিকে ঠিকভাবে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন ফুটবল প্রেমীরা। বিক্ষোভ, ভাঙচুর চলেছিল স্টেডিয়ামে। গোটা ইভেন্টটাই ভেস্তে গিয়েছিল। আয়োজক শতদ্রু দত্ত ও তদকালীন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন স্টেডিয়ামে থাকা দর্শক থেকে মেসি ভক্তরা। সেদিনই গোটা ঘটনায় অভিযুক্ত হিসেবে কলকাতা বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছিল আয়োজক শতদ্রু দত্তকে। তারপরে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। জামিনে বাইরে রয়েছেন শতদ্রু দত্ত। যদিও গত ১৩ ডিসেম্বর মেসি ইভেন্ট ভেস্তে যাওয়ার জন্য অরূপকেই দায়ী করেছিলেন শতদ্রু। তাঁর বিরুদ্ধে মানহানি মামলার পাশাপাশি গত ১৭ মে বিধাননগর দক্ষিণ থানায় এফআইআর দায়ের করেছিলেন তিনি। সেই মামলাতেই তদন্ত শুরু করেছে পুলিশ। গোটা বিষয়টি জানতে তাই অরূপকে তলব করা হয়েছে।

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

রাজ্যে বিনিয়োগ টানতে Amul ও L & T-র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে নেতা কৈলাস মিশ্রকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

মেসি কাণ্ড: অরূপ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদের জন্য ফের তলব

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?