বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নবাবহাটা: বর্ধমানের নবাবহাটা এলাকায় একটি লজে মধুচক্রের আসর বসানোর অভিযোগ ছিল দীর্ঘদিন থেকে। সেই লজে(Lodge) হানা দিয়ে পুলিশ ৭ যুবককে গ্রেফতার করে। একই সঙ্গে গ্রেফতার হয়েছে লজের ম্যানেজার। মধুচক্র থেকে ৯ জন মহিলাকে উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে খবর নবাবহাটার ওই লজে দীর্ঘদিন থেকে মহিলাদের এনে মধুচক্রের আসর বসানো হত। প্রচুর অচেনা মুখের ভিড় হতো ওই লজে। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে হানা দিলে অবৈধ কাজকর্ম করার অপরাধে বেশ কয়েকজন ধরা পড়ে।

তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে বিভিন্ন এলা থেকে মহিলাদের ওই লজে আনা হতো পূর্ব বর্ধমানের মঙ্গলকোট, খণ্ডঘোষ ও দেওয়ানদিঘি সহ বিভিন্ন এলাকায় বাড়ি ধৃত যুবকদের। শুক্রবার রাতে নবাবহাট মোড়ের লজে পুলিশের একটি দল হানা দেয়। বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে ওই নয় মহিলা এবং সাত যুবককে হাতেনাতে ধরে একই সঙ্গে লজের ভেতর থেকে মদ ,গ্লাস ও কন্ডোম আটক করে পুলিশ। নগদ কিছু টাকা ও পাওয়া গিয়েছে।

তদন্তের স্বার্থে পুলিশ ওই লজের রেজিস্টার খাতা বাজেয়াপ্ত করেছে। লজের মালিক ও ম্যানেজার এর সঙ্গে যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ঐ লজের ম্যানেজারকে হেফাজতে নিয়েছে। পুলিশের পক্ষ থেকে একটি স্বত : প্রণোদিত মামলা রুজু করা হয়েছে। ধৃতদের শনিবার বর্ধমান আদালতে পেশ করা হয়।পুলিশ এই লজে কতদিন ধরে মধুচক্রের আসর তা জানতে ওই লজের অন্যান্য কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করছে। উদ্ধার হওয়া মহিলাদের বয়ান রেকর্ড করেছে পুলিশ।

রাজ্যে বিনিয়োগ টানতে আমুল ও এল অ্যান্ড টি’র শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

অভিষেক ঘনিষ্ঠ হাওড়ার দাপুটে যুব নেতা কৈলাসকে গ্রেফতার করল পুলিশ

তৃণমূল নেতাদের বাড়ি থেকে উদ্ধার সরকারি ত্রাণ সামগ্রী, গ্রেফতার নেপুরা গ্রাম পঞ্চায়েতের প্রধান

ব্রাহ্মণচক নেতাজি সংঘ ক্লাব থেকে উদ্ধার বিপুল পরিমাণে ত্রাণ সামগ্রী,ঘটনাস্থলে পুলিশ

লোকসভায় তৃণমূলে ভাঙন ধরাতে শুরু ‘অপারেশন লুটিয়েন্স’, বিদ্রোহী শিবিরে ১২ সাংসদ

রবিবার দক্ষিণের ৬ জেলায় বৃষ্টির হলুদ সর্তকতা জারি, উত্তরে হবে ভারী বর্ষণ

‘গ্রেফতার তো সবে শুরু, জেলে জায়গা থাকবে না’, বিস্ফোরক দিলীপ ঘোষ

আমেরিকার উপরে গোয়েন্দাগিরি চালাচ্ছে ইজরায়েল! মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট নিয়ে শোরগোল

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

বর্ধমানের লজে মধুচক্রে হানা ,হাতেনাতে গ্রেফতার ৭ যুবক, উদ্ধার ৯ মহিলা

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?