‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

Share:

নিজস্ব প্রতিনিধি: নবান্নে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সই জাল কাণ্ডে রাজ্য সরকার নিজের থেকে কোনও পদক্ষেপ করেনি, তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। এমনটাই জানালেন মুখ্যমন্ত্রী। আজ, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী বলেন, ‘২০ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রেজোলিউশনের কপি পাঠান বিধানসভায়। তাতে ৭০ জন তৃণমূল বিধায়কের সই করা ছিল। মূলত কে বিরোধী দলনেতা হবেন, আর মুখ্য সচেতকের পদে কাকে বসানো হবে সেই বিষয়ে বিধায়কদের সই করা চিঠি বিধানসভায় পাঠান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যদিও সেই প্রক্রিয়া ঠিকমতো হয়নি বলে চিঠি ফেরত পাঠান অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। অভিষেকের পাঠানো রেজোলিউশনের কপিতে ব্লক লেটারে ১০ জনের নাম লেখা ছিল। গত ২৭ মে দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অধ্যক্ষকে একটি অভিযোগ করেন। তাঁদের অভিযোগ ছিল, তৃণমূল নেতৃত্বের তরফে পাঠানো চিঠিতে সই জাল করা হয়েছে। এমনই অভিযোগ অধ্যক্ষের কাছে করেন দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তারপরেই বিষয়টি নিয়ে প্রিন্সিপ্যাল সেক্রেটারির কাছে অভিযোগ জানান বিধানসভার অধ্যক্ষ। তার ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। স্বরাষ্ট্র সচিবের নির্দেশে ও আমার অনুমোদনে সিআইডিতে এই সই জাল কাণ্ডের তদন্তভার দেওয়া হয়।’

আরও পডুন: ঋতব্রত ও সন্দীপনকে দল থেকে বহিষ্কার করল তৃণমূল কংগ্রেস

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘সিআইডি তদন্তভার নিয়ে ইতিমধ্যেই ১৩ জন তৃণমূল বিধায়কের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মধ্যে বাহারুল ইসলাম, অরূপ রায়, শুভাশিস দাস সিআইডিকে জানিয়ে দিয়েছেন, এই সই তাঁদের নয়। তৃণমূলে সব প্রতিষ্ঠিত চোর। নিজের দলের বিধায়কদের সই জাল করে। তিন জন বিধায়ক তা স্বীকারও করেন সিআইডির সামনে। মালের দায়িত্ব আরোহীর, তাঁরা কেন-ই বা ফাঁসবেন? ভারতীয় ন্যায় সংহিতায় যা যা আইন আছে, তা মেনে ব্যবস্থা নেওয়া হবে। তদন্তকারী অফিসারদের হাতে সবটা ছেড়ে দেওয়া হয়েছে।’ সই জাল কাণ্ডে বিপাকে পড়েছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিস দিয়েছিল সিআইডি। আজ, সোমবার ভবানী ভবনে হাজিরার কথা থাকলেও তা এড়িয়ে যান তিনি। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অভিষেক হাজিরা এড়িয়ে গিয়েছেন। আরও ১৫দিন সময় চেয়েছেন তিনি।

হাওড়ায় উদ্ধার কয়েকশো বোতল মদ ও বিপুল বোমা, আতঙ্কিত স্থানীয়রা

পেঁয়াজ-রসুন ছাড়া বানান স্বাস্থ্যকর ঝিঙে-পনির, জানুন সহজ রেসিপি

গৃহবধূদের মাসে ৩০ হাজার টাকা করে দিতে নির্দেশ সুপ্রিম কোর্টের

তৃণমূলে আরও এক উইকেটের পতন, মমতাকে ছেড়ে বিদ্রোহী শিবিরে প্রসূন

‘অভিষেকের জন্যই দল শেষ হয়েছে,’ এবার বেসুরো কল্যাণ বন্দ্যোপাধ্যায়

ওমান উপকূলে তেলবাহী ট্যাঙ্কারে মার্কিন হামলায় নিহত ৩ ভারতীয় নাবিক, নিশ্চিত করল কেন্দ্র

কলার খোসা দিয়ে বানান টক-ঝাল চাটনি, একবার খেলে জিভে লেগে থাকবে

উত্তরবঙ্গের কলেজে মিলল মদের বোতল ও মহিলাদের পোশাক! কাঠগড়ায় তৃণমূল

বিজেপিতে যাওয়ার রাস্তা খুলতেই এবার রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা প্রকাশ চিক বরাইকের

১৩০ আর্থিক প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল রিজার্ভ ব্যাঙ্কের, অধিকাংশ পশ্চিমবঙ্গের

ইরানজুড়ে আছড়ে পড়ল আমেরিকার ক্ষেপণাস্ত্র, পাল্টা হরমুজ প্রণালি বন্ধ করল তেহরান

পনির শক্ত হয়ে যাচ্ছে? জানেন রান্নার ৫ সাধারণ ভুলেই নষ্ট হচ্ছ স্বাদ

রাহুলের রহস্যমৃত্যুতে বড় পদক্ষেপ, ওড়িশা পুলিশকে তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর দফতরের

‘তৃণমূল কিছু ধান্দাবাজদের গ্যাং ছিল’, কটাক্ষ পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের