দলবিরোধী কাজের জন্য তৃণমূল থেকে বহিষ্কৃত ঋতব্রত ও সন্দীপন

Share:

নিজস্ব প্রতিনিধি: সই জাল কাণ্ডে তৃণমূল কংগ্রেসে গৃহদাহ। দুই বিধায়ককে দল থেকে বহিষ্কার করল ঘাসফুল শিবির। আজ, সোমবার উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও এন্টালির বিধায়ক সন্দীপন সাহাকে বহিষ্কার করা হয়েছে। সেই বিষয়ে একটি চিঠি বিধানসভার স্পিকারের কাছে পাঠিয়েছে তৃণমূল নেতৃত্ব। ওই দুই বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কাজের অভিযোগ এনে এমন সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, ঋতব্রত এবং সন্দীপনকে বহিষ্কারের কথা ইমেল এবং হোয়াটসঅ্যাপ মারফত জানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু কেন এমন সিদ্ধান্ত?

সই জাল কাণ্ডে আজ, সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘সই জাল কাণ্ডে তৃণমূলের দুই বিধায়ক ঋতব্রত এবং সন্দীপনই লিখিত অভিযোগ জানিয়েছিলেন স্পিকারকে। তার ভিত্তিতেই বিধানসভার সচিবালয় হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করে। বিষয়টি বিধানসভার তরফে রাজ্যের প্রিন্সিপাল সেক্রেটারির কাছেও জানানো হয়। তারপরে আমার কাছে বিষয়টি আসে। ঘটনাটি শুনে ও এফআইআর হওয়ার পর পুলিশমন্ত্রী হিসেবে সিআইডি-র হাতে তদন্তভার তুলে দিই।’ মুখ্যমন্ত্রীর এই সাংবাদিক বৈঠকের পরই তড়িঘড়ি দলেরই দুই বিধায়ককে সাসপেন্ড করল তৃণমূল কংগ্রেস।

আরও পডুন: ‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

ঘটনাটি প্রসঙ্গে এদিন শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, ‘২০ মে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা রেজোলিউশনের কপি পাঠান বিধানসভায়। তাতে ৭০ জন তৃণমূল বিধায়কের সই করা ছিল। মূলত কে বিরোধী দলনেতা হবেন, আর মুখ্য সচেতকের পদে কাকে বসানো হবে সেই বিষয়ে বিধায়কদের সই করা চিঠি বিধানসভায় পাঠান অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। যদিও সেই প্রক্রিয়া ঠিকমতো হয়নি বলে চিঠি ফেরত পাঠান অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু। অভিষেকের পাঠানো রেজোলিউশনের কপিতে ব্লক লেটারে ১০ জনের নাম লেখা ছিল। গত ২৭ মে দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা অধ্যক্ষকে একটি অভিযোগ জানান। তাঁদের অভিযোগ ছিল, তৃণমূল নেতৃত্বের তরফে পাঠানো চিঠিতে সই জাল করা হয়েছে। এমনই অভিযোগ অধ্যক্ষের কাছে করেন দুই তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। তারপরেই বিষয়টি নিয়ে প্রিন্সিপ্যাল সেক্রেটারির কাছে অভিযোগ জানান বিধানসভার অধ্যক্ষ। তার ভিত্তিতেই হেয়ার স্ট্রিট থানায় এফআইআর দায়ের হয়। স্বরাষ্ট্র সচিবের নির্দেশে ও আমার অনুমোদনে সিআইডি-কে এই সই জাল কাণ্ডের তদন্তভার দেওয়া হয়।’ শুভেন্দুর সাংবাদিক বৈঠক শেষ হওয়ার ১৫ মিনিটের মধ্যেই তৃণমূল উলুবেড়িয়া পূর্বের বিধায়ক ঋতব্রত এবং এন্টালির বিধায়ক সন্দীপনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।

এই বিষয়ে এন্টালির বিধায়ক সন্দীপন সাহা বলেন, ‘যারা অনৈতিক কাজ করে, দল তাদের সমর্থন করে। আর যারা নৈতিক কাজ করে, তাদের বহিষ্কার করে। আমরা তো জানতামই না, একটা হাজিরা খাতার সইকে প্রস্তাবের সই বলে চালানো হবে।’

ক্যামাক স্ট্রিটের সাইনবোর্ড নিয়ে হাইকোর্টে তৃণমূল, শুনানির আর্জিতে কী বলল আদালত?

চিনে ভূমিকম্পের ফলে তিব্বতে ভাঙল বাঁধ, ফের হড়পা বানের আশঙ্কা নেপালে, বন্ধ উদ্ধারকাজ

অফিসে সিগারেটের ধোঁয়ায় দমবন্ধকর পরিস্থিতি, ক্ষোভে চাকরি ছাড়লেন বেঙ্গালুরুর মহিলা!

পাকিস্তানি হ্যান্ডলারের সঙ্গে যোগাযোগ, ভারতীয় সিম পাচারের অভিযোগে দিল্লিতে ধৃত দম্পতি

‘পরিবেশ পাল্টেছে, জমিদারি চলবে না,’ বিলবোর্ড বিতর্কে অভিষেককে তোপ দিলীপের

বাঁশবনে নিয়ে গিয়ে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ সৎ বাবার বিরুদ্ধে

১১ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার স্কুলের প্রধান শিক্ষক

ইকো পার্কে কেক কেটে, ঝালমুড়ি খেয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন দিলীপ

ইমরানের ছেলেদের সাক্ষাৎকার বিতর্কে ইংল্যান্ডের সঙ্গে টেস্ট খেলতে নারাজ পাকিস্তান

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের ভ্রুকুটি, উত্তর থেকে দক্ষিণে বৃষ্টির পূর্বাভাস

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, ফের বন্যার আশঙ্কা! নিখোঁজ ২৯০ ভারতীয়

কারুয়ানাকে হারিয়ে প্রথম ভারতীয় হিসেবে গ্র্যান্ড চেস ট্যুর চ্যাম্পিয়ন প্রজ্ঞানন্দ

দুধ গরম বিতর্ক ভুলে ফুটপাথবাসীদের হাতে রাখি পরালেন মন্ত্রী অগ্নিমিত্রা, খুদেদের দিলেন লাড্ডু-চকোলেট

বিলবোর্ড ভাঙার পর রাতে ফের ঝুলল তৃণমূলের ব্যানার, সকালেই গায়েব! ক্যামাক স্ট্রিটে চাঞ্চল্য