‘লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা’, অভিযোগ মুখ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীর ভান্ডারের নামে টাকা লুট করেছে তৃণমূল নেতারা। মুস্তাফিজুর, রাকিবুলরা মিলে ৩০ লক্ষ মানুষের টাকা লুট করেছে। সোমবার নবান্ন থেকে এমনই গুরুতর অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তিনি বলেছেন, ২২টি ভুয়ো অ্যাকাউন্টের হদিশ মিলেছে। ১৫টি অ্যাকাউন্ট চালাত মুস্তাফিজুর। এই ভুয়ো অ্যাকাউন্টের সংখ্যা আরও বাড়তে পারে। ‘পুরুষ’ লক্ষ্মীদের খোঁজে আরও কড়া সিদ্ধান্ত নিচ্ছে নবান্ন। সিট গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 

এদিন তাঁর আরও অভিযোগ, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের নেতারা লক্ষ্মীর ভান্ডারের টাকা লুটেছে। এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুপ্রবেশকারীদের সঙ্গে তৃণমূলের পুরুষকর্মীরা মিলে লক্ষ্মীর ভান্ডারের টাকা লুট করেছে। রাজ্যে এখন আইনের শাসন চলছে। সাধারণ মানুষকে সরকারের ওপরে আস্থা রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। বিজেপি সরকারের আমলে পুলিশ প্রশাসনেও বদল হয়েছে বলে জানিয়েছেন।

বিধানসভার সই বিতর্কে তৃণমূলকে কটাক্ষ করেছেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, এই বিষয়ে ১৩ জন তৃণমূল বিধায়ককে সিআইডি জিজ্ঞাসাবাদ করছে। তৃণমূলের ২ জন বিধায়কের থানায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী এই জালিয়াতির ব্যবস্থা নেওয়া হবে। এখন অনেক কিছু বদলে গিয়েছে। মানুষ এই বদলটাই চাইছে। তৃণমূলকে চতুর্থ হয়ে যাওয়া দল বলে কটাক্ষ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর কথায়, সঠিক পদ্ধতি মেনে বিরোধী দলনেতা বাছেনি তৃণমূল। নিজের বিধায়কদের সইও জাল করেছে তারা। হেরে যাওয়ার পরেও চুরির অভ্যেস যায়নি।  রাজ্যবাসীর সঙ্গে সঙ্গে দলের বিধায়কদের সঙ্গেও প্রতারণা করে এঁরা। এঁরা সব প্রতিষ্ঠিত চোর। পুরো দলটাই দুর্নীতিগ্রস্ত। দলটা এ বার উঠে যাবে।

পুজোর আগে রোগা হতে চান? জিমে না দৌড়ে বাড়িতেই করুন এই ৫ ব্যায়াম

ভেজাল সর্ষের তেলে রান্না করছেন না তো? ঘরে বসে ৫ পদ্ধতিতে যাচাই করে নিন খাঁটিত্ব

হরমুজে পণ্যবাহী জাহাজে অতর্কিতে হামলা, নিহত উত্তরপ্রদেশের দেওরিয়ার বাসিন্দা

বারবার ভুলে যাচ্ছেন? অবহেলা করলেই হতে পারে মারাত্মক বিপদ

‘আমরাই মার্কিন সন্ত্রাসবাদের শিকার’, ট্রাম্পকে পাল্টা জবাব ইরানের প্রেসিডেন্টের

পুজোর মাসে একাধিক গ্রহের স্থান পরিবর্তন, ভাগ্যের দরজা খুলবে ৪ রাশির জাতকদের

পূর্বপুরুষদের আশীর্বাদ পেতে পিতৃপক্ষের আগে বাড়িতে করুন ৫ পরিবর্তন

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে শুভমন-যশপ্রীতদের? বড় ইঙ্গিত গম্ভীরের

‘দলের জন্যই রাজ্যে শিল্পায়নে বাধা পেয়েছিলেন বুদ্ধবাবু,’ বিস্ফোরক দাবি শুভেন্দুর

ব্যবসার কাজে ঢাকায় গিয়ে নাশকতা চালানোর অভিযোগে গ্রেফতার বসিরহাটের মুসলিম যুবক

অগ্নিনির্বাপণে বড় পদক্ষেপ রাজ্যের, ২২৬টি নতুন দমকলের গাড়ির উদ্বোধন করলেন শুভেন্দু

‘শ্রাবণের মেঘ’ ভিডিওতে ভাইরাল বিউটি পাল পেলেন সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষিকার সম্মাননা

বালি স্টেশনে ট্রেন ধরতে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, জখম ২

শরৎচন্দ্রের জন্মভিটে দেবানন্দপুরকে পর্যটন কেন্দ্র হিসেবে সাজানোর পরিকল্পনা রাজ্যের