ফাঁসিদেওয়ায় মামার হাতে খুন হলেন ভাগ্নে, এলাকায় চাঞ্চল্য

Share:

নিজস্ব প্রতিনিধি,ফাঁসিদেওয়া ও আলিপুরদুয়ার: মামার হাতে খুন হল ভাগ্নে।ঘটনায় চাঞ্চল্য ছড়াল ফাঁসিদেওয়ায়।ঘটনায় গ্রেফতার অভিযুক্ত মামা।মৃতের নাম সেব মুন্ডা।জানা গিয়েছে,রবিবার রাতে ফাঁসিদেওয়ার মানগছ এলাকার বাসিন্দা সরেন মুন্ডা ও তার স্ত্রীর মধ্যে বচসা বাঁধে।সেইসময় সেব মুন্ডা তার মামা ও মামির বচসা মেটাতে যায়।সেখানে আক্রান্ত হয় সে।ঘটনার পর আহত সেব মুন্ডাকে উদ্ধার করে ফাঁসিদেওয়া গ্রামীণ হাসপাতালে(Fansidewa Hospital) নিয়ে যাওয়া হয়।সেখানেই মৃত্যু হয় ভাগ্নের।খবর পেয়ে ফাঁসিদেওয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত মামা সরেন মুন্ডাকে গ্রেফতার করে।

সোমবার মৃতদেহ ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (Uttarbanga Medical College Hospital)পাঠানো হয়।অন্যদিকে, ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পেশ করা হয়।গোটা ঘটনার তদন্তে পুলিশ। অন্যদিকে,আলিপুরদুয়ারে জংশন এলাকায় এক যুবকের রক্তাক্ত দেহ উদ্ধার। তদন্তে আলিপুরদুয়ার থানার (Alipurduar P.S.)পুলিশ। ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন সংলগ্ন এলাকায়। জানাযায় রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ আলিপুরদুয়ার পৌরসভার(Alipurduar Municipality) আনন্দনগর এলাকার বাসিন্দা আনন্দ কুন্ডু প্রতিবেশী বন্ধু লিটন পাল নামে এক যুবকের সঙ্গে পুজোয় ঘুরতে বাড়ি থেকে বের হয়। রাত আনুমানিক ১০:৩০ টা নাগাদ জংশন রেল স্টেশন এলাকায় কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি আনন্দ কুন্ডু’কে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়।

জানা গেছে, আনন্দ কুন্ডু’র মাথায় বড় আঘাত রয়েছে। সেই সময় এলাকার পথচলতি নাগরিকরা তাকে প্রথমে জংশন রেল হাসপাতাল পরে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই তার মৃত্যু হয়। আনন্দ বাড়ি ফিরে না আসায় রাত ভর পরিবারের লোকেরা তাকে বিভিন্ন জায়গায় খোঁজ করে। সোমবার সকালে লিটন পাল এর বাড়িতে এলাকার বাসিন্দারা জিজ্ঞাসা বাদ করতেই আনন্দর হাসপাতালে থাকার কথা জানতে পারে। এরপরে জেলা হাসপাতালে গেলে আনন্দ কুণ্ডুর মৃত্যুর কথা জানতে পারে। মৃত যুবকের পরিবারের সন্দেহ লিটন পাল তাকে হত্যা করেছে।

এরপর থেকেই লিটন পাল গা ঢাকা দেয়। ঘটনায় ক্ষিপ্ত হয়ে মৃত যুবকের আত্মীয়রা লিটন পালের বাড়িতে ভাংচুর চালায় এবং ঘরে আগুন জ্বালিয়ে দেয় বলে অভিযোগ অভিযুক্ত যুবকের পরিবারের। খবর পেতেই আলিপুরদুয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। যুবকের মৃত্যুর ঘটনার তদন্ত শুরু করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। দুর্গা পুজোর উৎসবের মাঝে শোকের ছায়া এলাকায় ।

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান