ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নিউ ফরাক্কা স্টেশনের কাছে রেললাইনে ধস নামার জেরে পূর্ব রেলের মালদহ ডিভিশনে ব্যাহত ট্রেন চলাচল। বৃহস্পতিবার সকাল থেকেই এই পরিস্থিতির কারণে একাধিক ট্রেনের যাত্রাপথ বদল করা হয়েছিল। রাতে উত্তরবঙ্গের একাধিক ট্রেন বাতিল করা হয়। শুক্রবারও বাতিল থাকছে বেশ কয়েকটি ট্রেন। ফলে চরম ভোগান্তির মুখে পড়েছেন যাত্রীরা। সুযোগ বুঝে বাসের ভাড়াও বাড়ছে বলে অভিযোগ। 

বাতিল ট্রেনগুলি

৫৩৪৩৩/৫৩৪৩৪ আজিমগঞ্জ–বরহরওয়া–আজিমগঞ্জ প্যাসেঞ্জার, ৬৩৪২১/৬৩৪২২ আজিমগঞ্জ–সাহিবগঞ্জ–আজিমগঞ্জ মেমু, ৫৩০২৭ আজিমগঞ্জ–মালদহ টাউন প্যাসেঞ্জার, ৫৩০২৯ আজিমগঞ্জ–ভাগলপুর প্যাসেঞ্জার

ঘুরপথে চলবে যে ট্রেনগুলি

১৩০৫৪ রাধিকাপুর–হাওড়া এক্সপ্রেস ,১৩১৬২ বালুরঘাট–কলকাতা এক্সপ্রেস , ১৫৭৪৩ বালুরঘাট–ভাতিন্ডা ফরাক্কা এক্সপ্রেস, এছাড়াও ১৫২২৭ এসএমভিবি বেঙ্গালুরু–মুজফ্ফরপুর এক্সপ্রেস — নলহাটি–আজিমগঞ্জ–নিউ ফরাক্কা হয়ে চলবে। আগে যে পথে অর্থাৎ বরহরওয়া–সাহিবগঞ্জ–মুঙ্গের হয়ে যাওয়ার কথা ছিল, সেই পথ বদল করা হয়েছে। ১৩৪১৫ মালদহ টাউন–পটনা এক্সপ্রেস — মালদহ টাউনের পরিবর্তে সাহিবগঞ্জ থেকে যাত্রা শুরু করবে।

আরও পড়ুনঃ ‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

ট্রেন বাতিল হওয়ায় বিকল্প হিসাবে বাসের দিকে ঝুঁকছেন বহু যাত্রী। আর তার জেরেই কলকাতা-শিলিগুড়ি রুটে বাসের ভাড়া এক ধাক্কায় অনেকটাই বেড়েছে। ভলভো বাসের টিকিটের দাম চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পৌঁছেছে বলে জানা যাচ্ছে। বিভিন্ন বাস বুকিংয়ের ওয়েবসাইটে শুক্রবার রাতের শিলিগুড়িগামী বাসের ভাড়া প্রায় পাঁচ হাজার টাকা পর্যন্ত দেখা যাচ্ছে। কোনও কোনও বাসে ভাড়া ৪৪৫০ টাকাও রয়েছে। যাত্রীদের অভিযোগ, চাহিদা বাড়ার সুযোগে ‘ডায়নামিক ফেয়ার’-এর কারণে ভাড়া বাড়ছে। ফলে বাসের ভাড়া কার্যত বিমানের ভাড়ার কাছাকাছি পৌঁছে গিয়েছে। ধর্মতলার সরকারি বাস কাউন্টারেও রাত থেকে যাত্রীদের ভিড়। সকাল থেকে কয়েকটি বাস ছেড়েছে। বেলা ১১টা নাগাদ একটি বাস বহরমপুরের উদ্দেশে রওনা দেয়। সেখান থেকে যাত্রীরা নিজেদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে বেসরকারি বাসের বেশি ভাড়া নেওয়া নিয়ে ক্ষোভ রয়েছে যাত্রীদের মধ্যে। শিলিগুড়িতেও একই ছবি। গতকাল যেখানে শিলিগুড়ি-কলকাতা বাসের ভাড়া গড়ে ১৬০০ টাকার আশপাশে ছিল, শুক্রবার সকাল থেকেই তা বেড়ে তিন থেকে পাঁচ হাজার টাকায় পৌঁছেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা। শিলিগুড়ির পর্যটন সংস্থাগুলির পক্ষে সম্রাট সান্যাল বলেন, ‘ডায়নামিক প্রাইসিংয়ের নিয়ম অনুযায়ী চাহিদা বাড়লে বাসের ভাড়াও বাড়ে। তবে ভলভো বাস মালিকদের কাছে আবেদন, ভাড়া যেন অত্যধিক না বাড়ে। পাশাপাশি সরকারের কাছেও আবেদন, এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম যেন অতিরিক্ত বাস চালায়’।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

‘কনফার্মড টিকিট’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে স্টেশনেই ধর্ষণ! গ্রেফতার রেলকর্মী

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর