চোখের জলে শেষ বিদায় বীর সেনাকে

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তাঁরা ভারত মাতার সন্তান। সীমান্তে তাঁদের কড়া প্রহরাতেই শান্তির নিদ্রা যায় দেশবাসী। তাঁরাই ভারতের সেনা জওয়ান। তাঁদের মৃত্যু দেশের অপূরণীয় ক্ষতি। এমনই এক সেনা জওয়ানের মর্মান্তিক মৃত্যু। গ্যাংটক থেকে ফেরার পথে নাথুলা পাহাড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি খাদে পড়ে যায়।মৃত্যু হয় জওয়ান সহ গাড়ির চালকের । ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে।  

জানা গিয়েছে, মৃত সেনা জওয়ানের নাম সুমিত মাইতি।তিনি দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার রাজনগর এলাকার বাসিন্দা। গত বৃহস্পতিবার তাঁর কফিন বন্দি নিথর দেহ ফেরে রাজনগর গ্রামে। শুধু পরিবার নয় চোখে জল এসেছে এলাকার মানুষেরও। তাঁকে শেষ বিদায় জানাতে জড়ো হয় বহু মানুষ। নিথর দেহ সামনে রেখে পরিবারের আকুল কান্না সত্যিই বিষাদময়। জাতীয় সঙ্গীতের মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।

প্রতিবেশীরা জানিয়েছেন, ‘সুমিত মাইতি মারা যাননি। তিনি অমর হয়ে থাকবেন এই রাজনগর সহ এলাকার সকল মানুষের হৃদয়ে’। প্রতিকূল পরিস্থিতিতেও ঝড়ঝাপটা তুচ্ছ করে বুক আগলে ভারতকে রক্ষার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। সীমান্তে যখনই যুদ্ধের ঢক্কানিনাদ বেজেছে তখনই লড়াই করেছে জওয়ানরা। নিজেদের প্রাণের বিনিময়ে দেশকে রক্ষা করেন সেনারা। তাঁরা কুর্নিশযোগ্য।

জঙ্গল, পাহাড়ি রাস্তা আর নিরিবিলি পরিবেশে সময় কাটাতে চান? গন্তব্য হোক ডাউহিল

মেসবাড়িতে ‘ভাত চুরি’র অভিযোগে পিটিয়ে মারা হল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াকে, ভয়ঙ্কর ঘটনা খুলনায়

দীর্ঘদিন ধরে মানসিক চাপে আছেন? সাবধান! নীরবে ক্ষতি হতে পারে হৃদ্‌যন্ত্রের

অজান্তেই বিপদ বাড়ছে না তো? ৫ খাদ্যাভ্যাসে হতে পারে স্বাস্থ্যের ক্ষতি!

FSSAI নম্বরের ১৪ অঙ্কেই লুকিয়ে খাবার সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, মানে জানেন কি?

দিল্লির ভোটার তালিকা থেকে সপরিবারে বাদ কেজরিওয়াল, পেলেন এসআইআর নোটিশ

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে সাইবার প্রতারণা, নাগেরবাজারে গ্রেফতার ২

পাথর দিয়ে থেঁতলে খুন মাকে, রক্তাক্ত দেহ আঁকড়ে অঝোরে কান্না দেড় বছরের শিশুর

মা হলেন দীপিকা, ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী

ইস্টবেঙ্গলের স্বপ্ন চুরমার করে কলকাতা লিগ ঘরে তুলল মোহনবাগান

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে গেরুয়া ঝড়, সভাপতি-সহ তিন পদে জয়ী এবিভিপি প্রার্থীরা

তোলাবাজি করলে বা ঘুষ নিলে চাকরি যাবে সিভিকদের, কড়া নির্দেশ লালবাজারের

ইমরান খানের পাশে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

বাবা বাস কন্ডাক্টর, দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সহ সভাপতি হয়ে ইতিহাস ছেলের