বাদ পড়া ভোটারদের ফের বাড়িতে গেলে হামলার ভয়! আতঙ্কে চিঠি দিলেন বিএলও-রা

Share:

নিজস্ব প্রতিনিধি: এসআইআর বা ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের সময়ে কাদের নাম বাদ গিয়েছে আর কাদের তুলতে হবে সেই বিষয়ে নতুন করে নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বাড়ি বাড়ি গিয়ে বাদ পড়া যোগ্য ভোটারদের নাম ফের তালিকাভুক্ত করা এবং নতুন যোগ্য ভোটারদের নাম নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু করতে হবে বুথ স্তরের আধিকারিকদের। এমনই দুদিন আগে নির্দেশ দিয়েছে কমিশন। অর্থাৎ ফের রাস্তায় নেমে ঘরে ঘরে গিয়ে তথ্য সংগ্রহ ও ভোটার তালিকায় নতুন করে নথিভুক্তের কাজ করতে হবে বিএলও-দের। যাকে ঘিরে শুরু হয়েছে আতঙ্ক।

আরও পডুন: রাতের অন্ধকারে ঢেকে দেওয়া হল কার্ল মার্কসের মূর্তি, ভাঙা হল আঙুল, হইচই কাণ্ড মেদিনীপুরে

ভোটার তালিকা থেকে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের নিশানা হতে পারেন বিএলওরাই। মারধর করাও হতে পারে। বিশেষত রাজ্যে আটটি জেলার স্পর্শকাতর এলাকায়। সেটাই চিন্তার কারণ হিসেবে দাঁড়িয়েছে। সেই কারণে নিরাপত্তা চেয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার (সিইও) নীলম মিনাকে চিঠি দিয়েছে বিএলওদের সংগঠন। চিঠিতে আট জেলার কথা উল্লেখ করেছেন ভোটকর্মী এবং বিএলও ঐক‍্যমঞ্চের সম্পাদক স্বপন মণ্ডল। সেই তালিকায় রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কিছু অংশ, মালদহ, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কলকাতার একাংশ, যেখানে প্রচুর সংখ্যক ভোটারদের নাম বাদ গিয়েছে। সংগঠনের কথায়, নাম বাদ যাওয়ার নেপথ্যে বিএলওদের কোনও ভূমিকা নেই। কিন্তু তার পরেও তাঁদেরই দায়ী করে হেনস্থা করা হয়েছে অতীতে। এবার ফের নাম তুলতে গেলে তাঁরা হামলার মুখে পড়তে পারেন। এমনটাই আশঙ্কা করে নিরাপত্তা চেয়ে চিঠি পাঠিয়েছেন তাঁরা।

টিভি দেখা নিয়ে ঝামেলা, রাগে ১৭ বছরের মেয়েকে ব্যাট দিয়ে পিটিয়ে খুন করল শিক্ষক বাবা

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

লোকাল ট্রেনে ছানা ব্যবসায়ীদের দাদাগিরি, ভাঙা হল দুর্গা মূর্তি, অভিযোগ দায়ের মৃৎশিল্পীদের

সন্ধের টিফিনে বানিয়ে ফেলুন পালক পরোটা, গোগ্রাসে গিলে নেবে ছোট্ট দস্যিরা

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

বুধিগ্রাম পঞ্চায়েতে বোর্ড গঠনকে কেন্দ্র করে হুলস্থুল কাণ্ড, পড়ল মুহুর্মুহু বোমা! উত্তেজনা বীরভূমে

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

৪৮ ঘণ্টার মধ্যে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণের নির্দেশ কলকাতা হাইকোর্টের

‘উচ্চ-শক্তির নিউট্রিনো আবিষ্কার’, পদার্থবিদ্যায় নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন

বাংলায় কতদিন ক্ষমতায় থাকবে বিজেপি? শমীকের মন্তব্যে শোরগোল

‘নন্দীগ্রামের ভোট শান্তিপূর্ণ, জয়ের সব রেকর্ড ছাপিয়ে যাবে,’ দাবি শুভেন্দুর

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের

রোগিণীর মৃত্যু, হাসপাতালের ডাক্তার-স্বাস্থ্যকর্মীদের তাড়া করে বেধড়ক মারধর পরিজনদের