দিঘায় গণধর্ষণের শিকার মহিলা পর্যটক, গ্রেফতার ২

দিঘায় ঘুরতে গিয়েই স্থানীয় ৪ যুবকের হাতে গণধর্ষণের শিকার হলেন এক মহিলা পর্যটক। পুলিশ ইতিমধ্যেই ২জনকে গ্রেফতার করেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের জনপ্রিয়তম পর্যটনকেন্দ্রগুলির(Most Popular Tourist Spot in Bengal)  মধ্য অন্যতম হল দিঘা(Digha)। নিত্যদিন সেখানে ভিড় জমান পর্যটকেরা। কিন্তু সেই দিঘায় ঘুরতে গিয়েই স্থানীয় ৪ যুবকের হাতে গণধর্ষণের(Gangrape) শিকার হলেন এক মহিলা পর্যটক(Female Tourist)। শনিবার রাতের সেই ঘটনায় পুলিশ অতিমধ্যেই ২ যুবককে গ্রেফতার করেছে। এদিন অর্থাৎ সোমবার তাদের রোলা হয় কাঁথি মহকুমা আদালতে। এই ঘটনায় জড়িত অপর ২ যুবকের সন্ধান চালাচ্ছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে নির্যাতিতার বাড়ি পূর্ব মেদিনীপুর(Purba Midnapur) জেলারই মহিষাদলে। অন্যদিকে ধৃত ২ যুবকের বাড়ি দিঘা লাগোয়া রতনপুর গ্রামে। পুলিশ এই ঘটনায় নির্যাতিতার সঙ্গে থাকা তাঁর পুরুষ বন্ধুকেও জিজ্ঞাসাবাদ করছে। কেননা নির্যাতিতার দাবি যে ৪ যুবক তাঁর ওপর অত্যাচার চালিয়েছে তারা সকলেই ওই যুবকের পরিচিত। এই ঘটনা আগে থেকেই ঘটানোর জন্য পরিকল্পনা করা হয়েছিল কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিশ।   

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, শনিবার রাতে ওই মহিলা তার পুরুষ বন্ধুর সঙ্গে দিঘায় এসেছিলেন বাইকে করে। রাতে থাকার জন্য তাঁরা হোটেল খুঁজছিলেন। সেই সময় ওই ৪ যুবকের সঙ্গে তাদের দেখা হয়। তাঁরা দুইজনকে ভাল হোটেলে রুম পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে নিউ দিঘা থেকে ওল্ড দিঘার যেতে তাঁদের সঙ্গে আসতে বলে। সৈকতের ধারে যে পায়ে হাঁটার রাস্তা এখন তৈরি হয়েছে সেই রাস্তা দিয়ে দুইজনকে নিয়ে যায় ওই ৪ যুবক। রাস্তার মাঝামাঝি জায়গায় ওই ৪জন একটি ফাঁকা জায়গায় নির্যাতিতার বন্ধুকে আটকে রেখে জোর করে নির্যাতিতাকে জঙ্গলের মধ্যে ট্বেনে নিয়ে যায়। সেখানে ওই পুরুষ বন্ধুকে গাছে বেঁধে রেখে মহিলার মুখ চাপা দিয়ে তাঁকে ধর্ষণ করে ৪জন। পরে দুইজনকে বেধড়ক মারধর করে তাঁদের কাছ থেকে বাইক, মানিব্যাগ, সোনার চেন, হাতঘড়ি ও মোবাইল কেড়ে নেয়। রবিবার ভোরে নির্যাতিতা থানায় লিখিত অভিযোগ জানান। তার ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্তে নেমে রতনপুর গ্রাম থেকে ২জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। বাকি ২ যুবকেরও সন্ধান চলছে।

বলপূর্বক চুম্বনের চেষ্টা! দেবালয়কে আইনি নোটিস ধরালেন অঙ্কিতা, কী ঘটেছিল সেই রাতে?

রানাঘাটে তীব্র বিক্ষোভের মুখে ইস্তফা তৃণমূল প্রধানের, আবির খেলায় মাতলেন BJP কর্মীরা

শোরগোল ফেলে দিয়েছে ‘আরশোলা জনতা পার্টি’, দুদিনেই ৪০ হাজারের বেশি সদস্য

অঘোষিত লকডাউন! সরকারি ব্যাঙ্ক-বিমা সংস্থাকে খরচ কমানোর নির্দেশ অর্থ মন্ত্রকের

ইবোলা ও হ্যান্টাভাইরাসের থাবা থেকে বাঁচতে হাতের কাছে রাখুন এই ৮ ডিভাইস

সপ্তম পে কমিশন গঠনের ঘোষণা, খুশিতে মগরা বিডিও অফিসে লাড্ডু বিলি বিজেপির

সমুদ্রের ৬০ মিটার গভীরে সলিল সমাধি, মালদ্বীপে নিখোঁজ ৪ ডুবুরির দেহ উদ্ধার

বেকার যুবক–যুবতীদের অ্যাকাউন্টে এবার ঢুকবে ৩ হাজার টাকা, যুবশক্তি ভরসা কার্ডে মিলবে অর্থ

প্রাতিষ্ঠানিক দুর্নীতি থেকে নারীদের উপর অত্যাচার নিয়ে তদন্ত কমিটি, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সপ্তম বেতন কমিশন গঠনের সিদ্ধান্ত, অন্নপূর্ণা যোজনায় মিলল অনুমোদন

ইডি দফতরে হাজিরা দিলেন সোনা পাপ্পু, আত্মসমর্পণ করা নিয়ে কী বললেন?

আগামী ৩ ঘণ্টার মধ্যে একাধিক জেলায় ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

ভোটগণনার রাতে মহিলাকে শ্লীলতাহানীর অভিযোগ, গ্রেফতার তৃণমূল নেতা সহ তিন

কালিয়াচকে ফের উদ্ধার কোটি টাকার মাদক, সন্ধান মিলেছে একাধিক আগ্নেয়াস্ত্রের