‘দ্য বেঙ্গল ফাইলস’ পরিচালক বিবেক অগ্নিহোত্রীর বিরুদ্ধে FIR দায়ের বহরমপুরে

ছবির শুভমুক্তির আগেই পরিচালকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সিনেমার টিজার সামনে আসতেই বিতর্কে তোলপাড়। সর্বদাই বিতর্কে থাকতে ভালোবাসেন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘কাশ্মীর ফাইলস’ নির্মাণ করে রীতিমতো হৈচৈ ফেলে দিয়েছিলেন বলিউড পরিচালক বিবেক অগ্নিহোত্রী। তাঁর ছবিটি নিয়ে একাধিক বিতর্কের সৃষ্টি হলেও দারুণ প্রশংসিত হয়েছিল। ছবিতে কাশ্মীরি পুরোহিতদের অত্যাচারের ঘটনা দেখানো হয়েছিল। কাশ্মীর ফাইলস সফলতার পরেই বিবেক অগ্নিহোত্রী তাঁর পরবর্তী ছবি ‘বেঙ্গল ফাইলস’-এর ঘোষণা দিয়েছিলেন। অবশেষে আগামী ৫ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে এই ছবি। তার আগেই বিপত্তি। ছবির শুভমুক্তির আগেই পরিচালকের বিরুদ্ধে FIR দায়ের করা হয়েছে। সিনেমার টিজার সামনে আসতেই বিতর্কে তোলপাড়। সর্বদাই বিতর্কে থাকতে ভালোবাসেন তিনি।

তাই তো রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে ছবি নির্মাণ করেন বিবেক অগ্নিহোত্রী। বেঙ্গল ফাইলস-এর টিজার সামনে আসতেই রণক্ষেত্র শুরু হয়েছে রাজনৈতিক আঙিনাতেও। জানা গিয়েছে, গতকাল বুধবার রাতে পরিচালকের বিরুদ্ধে বহরমপুর থানায় FIR দায়ের করেছেন তৃণমূল পরিচালিত ভাকুড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিপ্লব কুন্ডু। যিনি ‘দ্য বেঙ্গল ফাইলস’ পরিচালক ও নির্মাতাদের বিরুদ্ধে অশ্লীল সংলাপ ও দেব-দেবীদের অপমান করার অভিযোগ তুলেছেন।

তৃণমূলকর্মীর দাবি, এই সিমেমা মুক্তি পেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হবে। টিজার স্পষ্ট দেখা গিয়েছে যে, হিন্দু দেব-দেবীদের অপমান করা হয়েছে ছবিতে। ঘৃণ্য ভাষারও প্রয়োগ হয়েছে। সে কারণেই আইনানুগ ব্যবস্থা নিতে পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। তবে শুধু এই প্রথম নয়, এর আগেও তাসকন্দ ফাইলস, কাশ্মীর ফাইলসের মতো ছবি বানিয়ে শোরগোল ফেলে দিয়েছিলেন বিবেক। তবুও দমতে নারাজ বিবেক। এবার এক্কেবারে বাংলার প্রেক্ষাপটে বানালেন বেঙ্গল ফাইলস। ছবিতে অভিনয় করছেন মিঠুন চক্রবর্তী, সৌরভ দাস, শ্বাশ্বত চট্টোপাধ্যায়।

দুই সপ্তাহ মার্কিন হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেলেন কাশ্মীরি চলচ্চিত্র পরিচালক আরফাত শেখ

‘অসংখ্য পুরুষ ঘিরে রেখেছে আমায়,’ অন্ধ্রপ্রদেশে নিহত নৃত্যশিল্পীর এটাই ছিল শেষ বার্তা

মেক্সিকোর কারাগারে ভয়াবহ সংঘর্ষে মৃত ১০, আহত ১৬

চোট সারিয়ে মাঠে ফিরেই জোড়া গোল নেইমারের

ঘুষ কাণ্ডে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে নির্দেশ হাইকোর্টের

রাত পোহালেই মহালয়া, তর্পণ দুর্ঘটনা রুখতে কলকাতা ও হাওড়ায় কন্ট্রোল রুম

ওড়িশায় অ্যাম্বুল্যান্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ২

‘কলা বিক্রি করব, তবু আইটি-তে চাকরি করব না ‘, ভাইরাল ইঞ্জিনিয়ারের মন্তব্য

আজও বৃষ্টির পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, সতর্কতা জারি কোন কোন জেলায়?

শুরু ভোটগণনা, নন্দীগ্রাম-রেজিনগর কার দখলে? পোস্টাল ব্যালটে এগিয়ে বিজেপি

পুজোর মুখে যাত্রীদের জোর ধাক্কা এয়ার ইন্ডিয়ার, টিকিটের দাম বাড়ছে ৮৫০-২১,০০০ টাকা

খুদে পড়ুয়ার মাথাকে তবলার মতো পেটানোর ভিডিও ফেসবুকে পোস্ট শিক্ষকের, ভাইরাল হতেই…

জেলা পরিষদ সদস্যের বিরুদ্ধে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে টাকা তোলার অভিযোগ, উত্তপ্ত বসিরহাট

বস হো তো অ্যায়সা! অফিসে আসতে কর্মীদের কষ্ট দেখে BMW উপহার দিলেন মালকিন