তৃণমূল ছেড়েও রক্ষা নেই, গ্রেফতারির মুখে মানস!

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতারণা, জালিয়াতি, তোলাবাজির মতো মামলায় একের পর এক গ্রেফতার হচ্ছেন তৃণমূল নেতা। ছোট থেকে বড় কোনও তৃণমূল নেতারই রেহাই নেই। আজ, বুধবার কোচবিহার জেলা পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ। এবার গ্রেফতারির খাড়া ঝুলছে প্রাক্তন সেচমন্ত্রী মানস ভুঁইয়ার উপর। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিয়েছিলেন তিনি। এমনটাই অভিযোগ। গতকাল, মঙ্গলবার মানসের বিরুদ্ধে সবং থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিকাশকুমার টুং নামের এক ব্যক্তি। পুলিশ মঙ্গলবার অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে। আর আজ, বুধবার সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করল সবং থানার পুলিশ। যাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন বিতর্কের শুরু হয়েছে। তবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেননি মানস ভুঁইয়া। সূত্রের খবর, এফআইআর দায়েরের পরেই গা ঢাকা দিয়েছে তৃণমূল জমানার প্রাক্তন সেচমন্ত্রী। 

কিছুদিন আগেই তৃণমূল ছেড়ে ছিলেন মানস। এখন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ কী? সেই বিষয়ে কিছুই জানা যায়নি। কিন্তু এফআইআর দায়েরের ফলে বিপাকে পড়তে চলেছেন রাজ্যের প্রাক্তন সেচমন্ত্রী। রাজনৈতিক মহলের ধারণা, এই মামলার হাত থেকে বাঁচতেই ঘাসফুল শিবির ছেড়েছিলেন মানস। যদিও তাতে নিস্তার পেলেন না তিনি। প্রাক্তন সেচমন্ত্রীর বিরুদ্ধে বিকাশবাবুর অভিযোগ, ‘বিধানসভা নির্বাচনের আগে আমার স্ত্রী মঞ্জু সাহু টুং তেমাথানি সেচ দফতরের বাংলোয় চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগপত্র পেয়েছিল। ১ মার্চ সে কাজেও যোগ দেয়। তারপর থেকে নিয়মিত হাজিরার খাতায় সই করে অফিসের দায়িত্ব সামলেছে। এমনকি মার্চ মাসের বেতন বাবদ ১০ হাজার ৭৪৭ টাকাও ঢুকেছে আমারে স্ত্রীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। অথচ ৪ মে নির্বাচনের ফল প্রকাশের পরে ৬ মে মঞ্জু অফিসে গেলে তাঁকে জানিয়ে দেওয়া হয়, আর হাজিরা খাতায় সই করার প্রয়োজন নেই। কারণ, তাঁর চাকরি বাতিল হয়ে গিয়েছে।’

আরও পডুন: ভয়ঙ্কর ঘটনা, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ

তিনি আরও জানান, ‘ঘট‌নার পরে আর্থিক ও সামাজিক ভাবে চূড়ান্ত সমস্যায় পড়েছি। প্রতিবেশীদের বিদ্রুপ ও কটাক্ষ শুনতে হচ্ছে। আমরা তৎকালীন সেচমন্ত্রী মানস ভুঁইয়াকে ৫ লক্ষ টাকা দিয়েছিলাম এই চাকরি পাওয়ার জন্য। সরকারি ভাবে এক বছরের জন্য চুক্তিতে চাকরি পাওয়ার পরে এক মাসের মাইনে দিয়ে কীভাবে সেটি চলে যেতে পারে? তা হলে কী এ ক্ষেত্রেও পদ্ধতি মেনে চাকরি দেওয়া হয়নি? মন্ত্রীকেও যদি বিশ্বাস না করতে পারি, তাহলে কাকে বিশ্বাস করব? উনি যে এভাবে বিপাকে ফেলবেন বুঝতে পারিনি।’

‘বিরোধীরা কোথায় যাবে, দায় আমাদের নয়’, বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের

শিয়ালদহ স্টেশনের বাইরে ফুডপ্লাজায় আগুন, আতঙ্কে ছুটোছুটি নিত্যযাত্রীদের

মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের আগেই মর্মান্তিক পরিণতি, মাটির দেওয়াল চাপা পড়ে নিহত বাবা মেয়ে

চেয়ারে বেঁধে সাড়ে তিন বছরের শিশুকে নির্যাতন, CCTV-তে ধরা পড়ল প্লে-স্কুলের ভয়াবহ ছবি

শিয়ালদহ স্টেশন চত্বরের রেস্তরাঁয় আগুন অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

গঙ্গা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা,মৃত ৪

অন্নপূর্ণার টাকা এখনও পাননি? মহিলাদের উদ্দেশে যা বললেন মন্ত্রী শংকর..

নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৮০৪, চিনের বিরুদ্ধে উঠল বড় অভিযোগ

গ্র্যান্ড ক্যানিয়নে ভয়াবহ হড়পা বান, নিখোঁজ ২০

ছাতা রেডি রাখনু! চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, কলকাতা-সহ ৩ জেলায় দিনভর ভারী বৃষ্টির পূর্বাভাস

ঢাকায় ভরসন্ধেয় দুই মাদক ব্যবসায়ী গোষ্ঠীর বন্দুকযুদ্ধে মহিলা-সহ গুলিবিদ্ধ তিন

বড় পদক্ষেপ যোগী সরকারের! হরিয়ানার গায়ক অঙ্কিত খুনে দুই সন্দেহভাজনকে ‘এনকাউন্টার’

লারাক দ্বীপে হামলার প্রতিশোধ, জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের

মেয়াদোত্তীর্ণ ভ্যাকসিনের জেরেই শিশুমৃত্যু! হরিণঘাটায় উত্তেজনা, স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের