কালীঘাট- তারাপীঠ মন্দিরের আদলে দমকল কেন্দ্র

মন্ত্রী জানিয়েছেন, টালিগঞ্জের পুরানো দমকলকেন্দ্র ভেঙে তৈরি করা হবে নয়া ভবন। তবে সেই আদল কেমন হবে, তা এখনও জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: কালীঘাট (KALIGHAT) এবং তারাপীঠ (TARAPITH) মন্দিরের (TEMPLE) আদলে নতুন ভাবে গড়ে উঠতে চলেছে দমকল কেন্দ্র। জানা গিয়েছে, কালীঘাটে যে সমস্ত পুরানো দমকলকেন্দ্র রয়েছে সেই গুলি ভেঙেই তৈরি করা হবে দমকলের নতুন ভবন গুলি। আর তারাপীঠে হবে নতুন দমকল কেন্দ্র। কালীঘাটের দমকল কেন্দ্রটি হবে কালীঘাট মন্দিরের আদলে। আর, তারাপীঠের দমকল কেন্দ্র হবে তারাপীঠ মন্দিরের আদলে। এই তথ্য জানিয়েছেন রাজ্যের দমকলমন্ত্রী (MINISTER) সুজিত বসু।

দমকলমন্ত্রী সুজিত বসু জানিয়েছেন, দমকলকেন্দ্র (FIRE BRIGADE) গুলির নকশা ইতিমধ্যেই দেখানো হয়ে গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়কে (MAMATA BANERJEE)। তাঁর অনুমতি নিয়েই শুরু হয়েছে কাজ। আর জোরকদমেই সেই কাজ এগোচ্ছে বলে জানান মন্ত্রী। জানা গিয়েছে প্রকল্পের জন্য রিপোর্টও প্রস্তুত। আরও জানা গিয়েছে, কালীঘাটের পুরানো ভবন ভেঙে তৈরি করা হবে নতুন ভবন। তবে জায়গার অভাবের জন্য সেখানে রাখা হবে ২ টি গাড়ি। আর নতুন দমকল কেন্দ্র হবে আধুনিক মানের। নয়া ভবন (BUILDING) হবে ৫ তলা। এও জানা গিয়েছে, দমকল কর্মীদের জন্য ব্যারাক ও কোয়াটার। মন্ত্রী জানিয়েছেন, টালিগঞ্জের পুরানো দমকলকেন্দ্র ভেঙে তৈরি করা হবে নয়া ভবন। তবে সেই আদল কেমন হবে, তা এখনও জানা যায়নি।

দমকল বিভাগ সূত্রে খবর, কালীঘাটের দমকল কেন্দ্রের জন্য বরাদ্দ জায়গা ছোট। সেখানে রাখা যায় মাত্র ২ টি গাড়ি। তাই পরিকল্পনা ছিল, এখানে আরও একটি দমকলকেন্দ্র খোলার। নতুন জায়গা না মেলায় তা করা যায়নি। তাই পুরানো ভবন ভেঙেই নতুন ভবন গড়া হচ্ছে। সেই ভবন হবে আধুনিক মানের। ভবন নির্মানে ব্যবহার করা হচ্ছে উন্নত প্রযুক্তি। তারাপীঠে কেন নয়া দমকলকেন্দ্র? এই প্রসঙ্গে মন্ত্রী জানিয়েছেন, তারাপীঠ বা সংলগ্ন অঞ্চলে কোথাও আগুন লাগলে অন্য দমকলকেন্দ্র থেকে গাড়ি যায়। যাতে দ্রুত সমস্যার মোকাবিলা করা যায় তাই নয়া কেন্দ্র গড়ে তোলা হচ্ছে।

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

স্বামীর দ্বিতীয় বিয়ের আসরে হাজির প্রথম স্ত্রী, প্রকাশ্যে যা বললেন নববধূকে..

চোখের পলকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল লোহার পাত, জখম ৭ যাত্রী, ভয়ঙ্কর ঘটনা বহরমপুর স্টেশনে

আদিনা মসজিদের বাইরে রুদ্রাভিষেক, অশান্তি এড়াতে সতর্ক প্রশাসন

ভোট-পরবর্তী হিংসা ও প্রতারণা মামলায় অনুব্রতকে আগাম জামিন দিল কলকাতা হাইকোর্ট

‘দয়া করে সবাই বন্যায় বিপর্যস্ত অসমের পাশে দাঁড়ান’, দেশবাসীর কাছে কাতর আর্জি পাপনের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

‘আগামী দু-তিন মাসের মধ্যে আরও ১০-১২টি চা বাগান খুলবে,’ জানালেন মুখ্যমন্ত্রী

সিকিমের দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য ও সরকারি চাকরি দিলেন মুখ্যমন্ত্রী

নিট প্রশ্নফাঁস নিয়ে ফাস্ট ট্র্যাক আদালতে প্রথম দিনের শুনানিতে অনুপস্থিত সিবিআইয়ের আইনজীবী

ভেঙেছিল পা, হার্ট সার্জারি করলেন চিকিৎসকরা! করুণ পরিণতি মহিলার

কলকাতা পুরভোটের তোড়জোর, শুক্রবারই প্রকাশ হতে পারে ওয়ার্ড পুনর্বিন্যাসের খসড়া তালিকা