শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘শুনেছি বিধান রায় ছিলেন খুব অতিথি-পরায়ণ। কিন্তু আমি তো তাঁকে দেখিনি। আমি শুভেন্দু অধিকারীর কাছে যা আপ্যায়ণ পেলাম, তাতে আপ্লুত।’ কথাগুলি বলেছেন স্বয়ং ফিরহাদ হাকিম। যাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে জল্পনা শুরু হয়েছে। কিন্তু কোন প্রসঙ্গে এই কথাগুলি বলেছেন ফিরহাদ? ঘটনার সূত্রপাত আজ, শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ঋতব্রতপন্থী তৃণমূল বিধায়করা। সেই দলে ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। সূত্রের খবর, ফিরহাদদের এদিন বিশেষ আপ্যায়ণ করেন মুখ্যমন্ত্রী।

নবান্নে ঋত তৃণমূলের বিধায়করা যেতেই তাঁদের ফিশরোল, চিকেন স্প্রিং রোল, কালাকাঁদ, মিষ্টিসুখ, কুকিজ , সেইসঙ্গে চা, ব্ল্যাক কফিও খাইয়েছেন মুখ্যমন্ত্রী। এসআইআর আলোচনা থেকে পেট পুরে খাওয়া, সবটাই হয়েছে। তাতেই আপ্লুত ফিরহাদ। তিনি বলেছেন, ‘আমি তিনজন মুখ্যমন্ত্রীকে দেখেছি। জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এমন আপ্যায়ণ আগে কখনও পাইনি। শুনেছি বিধান রায় ছিলেন খুব অতিথি-পরায়ণ। কিন্তু আমি তো তাঁকে দেখিনি। আমি শুভেন্দু অধিকারীর কাছে যা আপ্যায়ণ পেলাম, তাতে আপ্লুত।’ একদা মমতা ঘনিষ্ঠ ফিরহাদের মুখ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দুর ভূয়সী প্রশংসা শুনে কানাঘুষো শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পডুন: রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

এসআইআরের ফলে বিচারাধীনের তালিকায় রয়েছে ২৭ লক্ষ ভোটারের নাম। তাদের ভবিষ্যৎ কী? সেই বিষয়ে এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন রাজ্যের বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অরূপ রায়, আখরুজ্জমান, ফিরহাদ হাকিমরা। সেই বৈঠক শেষে বিধানসভায় এসে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মূলত, আমরা এসআইআর প্রক্রিয়া নিয়ে কথা বলেছি। নানা সময় বলা হয়েছে একটা নির্দিষ্ট কমিউনিটিকে নিয়ে। মুখ্যমন্ত্রী সহ নানা বিজেপি নেতারা কথা বলেছেন। প্রায় ২৭ লক্ষ মানুষ আশঙ্কায় আছেন। জোকায় মাত্র একটা ট্র‍্যাইব্যুনাল। কোচবিহার থেকে তো আর আসা সম্ভব নয়। আমরাও চাই না অবৈধ ভোটার থাকুক। কিন্তু বৈধ ভোটার যেন বাদ না যায়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন সাত লক্ষ আবেদন করেছে। আমরা বলি প্রায় ২০ লক্ষ মানুষ বুঝে উঠতে পারেননি কী হবে। আমরা এই ২০ লক্ষ মানুষের জন্য কলকাতা হাইকোর্টে যাব। মুখ্যমন্ত্রী বলেছেন, তার সদিচ্ছা আছে। মানবিক দিক থেকে বৈধ ভোটারদের রাখা হবে।’

পুজোর মুখে অগ্নিগর্ভ মণিপুর, সশস্ত্র হামলায় ২৪ ঘন্টায় নিহত ৯, পুড়ে ছাই ১৪ বাড়ি

দিল্লিতে ট্রেন ও মেট্রো বন্ধ নিয়ে দায়ের মামলা, রবিবার শুনানি সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চে

ফের রিয়াধের বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, তড়িঘড়ি সরানো হল কর্মীদের

বয়স বাড়লেই দুর্বল হয়ে পড়ে মেরুদণ্ড? এই ৬ অভ্যাসেই মিলবে স্বস্তি

নবরাত্রির উপবাসে একঘেয়ে খাবার নয়, এয়ার ফ্রায়ারে বানান মুচমুচে মিষ্টি আলুর চাট

ইউক্রেনে ফের ভয়ঙ্কর গ্লাইড বোমা হামলা রুশ সেনার, ৩ শিশু-সহ নিহত ১৫

মঙ্গলের নক্ষত্রে সূর্যের গোচর, অক্টোবরের শেষে ৫ রাশির জাতকদের অর্থ-সাফল্য যোগ

‘যাঁরা মঞ্চে দুর্গা সেজে….’, নাম না করে তৃণমূলত্যাগী তারকাদের খোঁচা অভিষেকের

শিবির ছেড়ে চলে যাওয়ায় রোনাল্ডোকে নির্বাসিত করল পর্তুগাল ফুটবল সংস্থা

১৫ অক্টোবর থেকে ২০০০ টাকার বেশি UPI লেনদেনে মাশুল চালু অনিশ্চিত!

মহালয়াতে সুখবর দিলেন শুভেন্দু, আগামিকাল থেকেই ক্লাবে ঢুকবে অনুদানের টাকা

জীবন নিয়ে খেলা! ১৫ ফুটের অজগরের সঙ্গে সেলফি, তার পর…..

পুজোর ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে শতাধিক বিশেষ ট্রেন, খোলা হচ্ছে বাড়তি কাউন্টার

পঞ্চমীতে বোধন, কাঁচা ভোগ দেওয়া হয় দেবীকে, রানাঘাটের ঘোষবাড়ির পুজোয় রয়েছে নানা রীতি