রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কলকাতা মেট্রোর ব্লু লাইনে (দক্ষিণেশ্বর থেকে শহিদ ক্ষুদিরাম) আত্মহত্যার চেষ্টা। আর তার জেরেই শুক্রবার (৭ আগস্ট)  রাতে ব্যাহত হল মেট্রো পরিষেবা। ফলে চরম দুর্ভোগে পড়েন বাড়িমুখো নিত্যযাত্রীরা। বার বার ব্লু লাইনে আত্মহত্যার চেষ্টায় মেট্রো কর্তৃপক্ষের নজরদারি নিয়ে প্রশ্ন উঠেছে। সাধারণ মানুষ জানতে চাইছেন, কবে থেকে এই সমস্যা থেকে মুক্তি মিলবে?

মেট্রো সূত্রে খবর, এদিন রাত ৮টা নাগাদ রবীন্দ্র সরোবর স্টেশনে আপ লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বছর ত্রিশের এক মহিলা। তড়িঘড়ি লাইনের বিদ্যু‍ৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। লাইন থেকে ওই মহিলা তোলার কাজ শুরু করেন মেট্রোকর্মীরা। তাঁকে উদ্ধারের পরই আবার ওই লাইনে পরিষেবা স্বাভাবিক হবে। আপাতত আপ এবং ডাউন লাইনে ময়দান থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত পরিষেবা পাওয়া যাচ্ছে। বাকি পথে সাময়িক মেট্রো পরিষেবা বন্ধ। ফলে যারা উত্তর কলকাতা থেকে দক্ষিণে যাবেন তাঁদের চরম সমস্যায় পড়তে হয়েছে।

কলকাতা মেট্রো কর্তৃপক্ষের যুক্তি, ব্লু লাইনের স্টেশনগুলিতে লাইনের পাশে কোনও রকম পাঁচিল নেই। ফলে আত্মহত্যার চেষ্টা চালানো সহজ। কে কখন ঝাঁপ দেবেন, তা আগাম অনুমান করা সম্ভব নয়। প্লাটফর্মগুলিতে বিশেষ নজরদারি চালান  আরপিএফের জওয়ানরা। তারা বিশেষ  নজরও রাখেন। কিন্তু সেই নজরদারির ফাঁক গলিয়ে আত্মহত্যার চেষ্টা চালান অনেকে। যদিও যাত্রীদের দাবি ভিন্ন। তাদের বক্তব্য, স্টেশনে থাকা আরপিএফের জওয়ানদের খুব একটা সক্রিয় থাকতে দেখা যায় না। মাঝে মধ্যে বাঁশি বাজিয়ে সতর্ক করা ছাড়া আর কিছু করতে দেখা যায় না।

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ‘অশুভ শক্তি’র প্রভাব দূর করতে বিশেষ যজ্ঞ, প্রতিবাদ পড়ুয়াদের

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড  

এসি শাটল বাস চালাবে রাজ্য সরকার, ভাড়া মাত্র ৩৯ টাকা!

তরুণ তেজপালের ধর্ষণ মামলা এবার সেলুলয়েডে, ছবি বানাচ্ছেন বিশাল ভরদ্বাজ