অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ! মালদহে গ্রেফতার পাঁচ বাংলাদেশি

Share:

নিজস্ব প্রতিনিধি: এবার মালদহ টাউন স্টেশনের জিআরপির হাতে ধরা পড়ল পাঁচ বাংলাদেশি। জানা গিয়েছে, ধৃতরা বাংলাদেশিরা প্রত্যেকেই পুরুষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা হল মহম্মদ জিয়ারুল (২৬), গুলজার মিয়া (৪৭), মহম্মদ কুরবান (১৮), মুকুলেস্বর রহমান (৪৬), সাবির আহমেদ (১৮)। 

জানা গিয়েছে, গতকাল অর্থাৎ শনিবার (৩০ মে) গভীর রাতে দূরপাল্লার একটি ট্রেনে করে ওই বাংলাদেশিরা গুজরাত এবং দিল্লি থেকে মালদহে উদ্দেশ্যে পৌঁছয়। মালদহ থেকেই কোনও দালাল মারফত তাদের বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু গতকাল রাতে মালদহ টাউন স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে ওই পাঁচজনকে গ্রেফতার করে মালদহ টাউন স্টেশন জিআরপি। পরে ধৃতদের ইংরেজবাজার থানার পুলিশে হাতে তুলে দেওয়া হয়। ইতিমধ্যে ওই পাঁচ বাংলাদেশিকে ইংরেজবাজার ব্লকের চন্দনপার্ক সংলগ্ন এলাকার হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করেছে জেলা পুলিশ ও প্রশাসন।

আরও পড়ুন-পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা কেউ এসেছিল এক বছর আগে আবার কেউ দেড় বছর আগে। পশ্চিমবঙ্গে সরকারের পালাবদল হতেই এরা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল। কিন্তু, পুরো প্ল্যানটাই বানচাল হয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে পুলিশের জালে ধরা পড়ে যায় ওই পাঁচজন বাংলাদেশ।

উল্লেখ্য, গত সপ্তাহে মালদহের গাজোল থেকে ৯ জন মহিলা ও নবালক , নাবালিকা বাংলাদেশি গ্রেফতার হয়েছিল। মালদহের পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছে, এর আগে যে ৯ জন বাংলাদেশি ধরা পড়েছিল, তাদেরই আত্মীয় ওই পাঁচ ধৃত বাংলাদেশি। আপাতত এদের ইংরেজবাজারের হোল্ডিং সেন্টারে রাখার ব্যবস্থা করা হয়েছে। সবুজ সংকেত এলেই বিএসএফ পুশ ব্যাক করবে।

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার

জোর করে গাড়িতে তুলে আদিবাসী তরুণীকে গণধর্ষণ, কর্নাটকে গ্রেফতার ৩

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর! আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

একুশের মঞ্চে মমতার সঙ্গে কল্যাণের ‘ঝগড়া’! পরিস্থিতি সামলাতে আসরে অভিষেক-শোভনদেব

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

বড় জয় স্ত্রী গীতাঞ্জলির, সোনম ওয়াংচুককে বেসরকারি হাসপাতালে ভর্তি করার নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘ঋত শিবিরকে বালিশ চাটা বা বিসি বলুন’, তোপ অভিষেকের

যাত্রী পরিষেবা উন্নত করতে ৫০টি নতুন এসি বাসের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী

২১ জুলাই কলকাতায় যান চলাচলে একাধিক বিধিনিষেধ! কোথায় কোন রাস্তা এড়িয়ে চলবেন?

সিকিমে নির্মীয়মাণ টানেল ভয়াবহ ভূমিধস! গ্যাস লিক করে মৃত ৮, এখনও আটকে বহু

উল্টোরথে রাগির ময়দা ও গুড় দিয়ে বাড়িতে বানান স্বাস্থ্যকর মুচমুচে জিলিপি

একুশে জুলাইয়ের দিন ধাক্কা মমতার, গ্রেফতার কালীঘাটপন্থী নেতা অসিত মজুমদার

দোকানের মতো মুচমুচে আলু-কচুরি এবার ঘরেই! রইল সহজেই বানানোর রেসিপি