পশ্চিমবঙ্গ থেকে সীমান্ত টপকে ঢোকার সময় ১০ জনকে আটক করল বিজিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: সীমান্তে ফের সন্দেহজনক অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত এলাকায় মহিলা ও শিশুসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিদের মধ্যে দুইজন পুরুষ, তিনজন মহিলা এবং পাঁচজন শিশু রয়েছে। রবিবার (৩১ মে) ভোর প্রায় ৫টা ১৫ মিনিটের দিকে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীন বারাদি বিওপির একটি টহল দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। 

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিয়মিত সীমান্ত টহলের সময় বিজিবি সদস্যদের নজরে আসে একটি দল সীমান্ত এলাকায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছে। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। বিজিবির প্রাথমিক ধারণা, আটক হওয়া ব্যক্তিরা ভারতের দিক থেকে বাংলাদেশে প্রবেশ করেছে এবং তাদের বিএসএফ সীমান্তে পুশইন করে থাকতে পারে। তবে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য তদন্ত ও জিজ্ঞাসাবাদ চলছে।

আরও পড়ুন: তোলাবাজির অভিযোগে প্রয়াগরাজে আটক বর্ধমান দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক

বিজিবি সূত্রে জানা গিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয়, নাগরিকত্ব এবং কী কারণে তারা সীমান্ত অতিক্রম করেছেন, সে বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রাথমিক আইনগত প্রক্রিয়া শেষে তাদের বিরুদ্ধে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে দর্শনা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন, মানবপাচার ও চোরাচালান রোধে বিজিবির টহল ও নজরদারি কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক