রাঙ্গা নন ভূমিপুত্র, কেন জেলা সভাপতি! ৫ বিধায়কের চিঠি নাড্ডাকে

গোটা বিষয়টি নিয়ে এখন পদ্ম শিবিরে সবাই মুখে কুলুপ এঁটেছেন। যদিও দলের নীচুতলার কর্মীদের এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি রাঙ্গার জন্যই ওই ৫ বিধায়ক বিধানসভার ভোটে জিতেছেন। এখন তাঁর বিরুদ্ধেই তাঁরা চিঠি দিচ্ছেন নাড্ডাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মতুয়ামহল থেকে ঢের দূরে থাকা পদ্মবন হিসাবে সুপরিচিত পুরুলিয়ার মাটিতেও এবার বিক্ষোভের আগুন। আর সেটাও বঙ্গ বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে। নেপথ্যে দলের নতুন জেলা সভাপতি। কেননা তিনি পুরুলিয়ার বাসিন্দা নন। এহেন এক নেতাকে কেন জেলা সভাপতি করা হয়েছে সেই প্রশ্ন তুলেই জেলার ৫ বিজেপি বিধায়ক চিঠি দিলেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাকে। সেই চিঠিতেই ওই ৫ বিধায়ক রীতিমত দাবি জানিয়েছেন নতুন জেলা সভাপতিকে অপসারণ করে জেলার কোনও নেতাকে সেই পদে বসানোর। যদিও সূত্রে জানা গিয়েছে, এই নিয়োগ হয়েছে দলের রাজ্য সাধারন সম্পাদক(সংগঠক) অমিতাভ চক্রবর্তীর নির্দেশ। একই সঙ্গে এই নিয়োগের পিছনে কাজ করছে আরএসএসের নীতিও। তাই খুব সহজেই যে এই সমস্যার সমাধান হবে এমনটা কিন্তু মোটেও মনে করা হচ্ছে না।  

বিজেপির রাজ্য নেতৃত্ব সম্প্রতি পুরুলিয়ায় নতুন জেলা সভাপতি হিসাবে বিবেক রাঙ্গাকে নিয়োগ করেছে। তাঁকে ঘিরেই এখন পুরুলিয়ার বিজেপি শিবিরে রীতিমত বিক্ষোভের আগুন জ্বলে উঠেছে। জানা গিয়েছে, রাঙ্গা ২০১৩ সালে একদম শেষ দিকে বিজেপিতে যোগ দেন। যোগদানের পরে পরেই তাঁকে দলের পুরুলিয়া শহর মণ্ডলের সাধারণ সম্পাদক করে দেওয়া হয়েছিল। পরে হন দলের জেলা সাধারণ সম্পাদক। এখন তিনিই দলের জেলা সভাপতি। সূত্রে জানা গিয়েছে, রাঙ্গার নিয়োগ নিয়ে মূল আপত্তি দলে থাকা মাহাতো সম্প্রদায়ের নেতাদের পাশাপাশি তপশিলী জাতিভুক্ত দলীয় নেতাদেরও। এরাই রাঙ্গাকে দলের জেলা সভাপতি হিসাবে মানতে চাইছেন না। তবে দলের নীচুতলার কর্মীদের দাবি, ২০১৯ সালে পুরুলিয়ার মাটিতে পদ্মফুল ফোটানোর পিছনে রাঙ্গার সাংগঠনিক দক্ষতা মুগ্ধ করেছিল মোদি ও শাহকেও। সঙ্ঘও তাঁর এহেন কাজের তারিফ করেছিল। এই কারনে পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতোও তাঁকে খুব পছন্দ করেন। কার্যত জ্যোতির্ময় আর রাঙ্গার হাতেই এখন পুরুলিয়া জেলা বিজেপির নেতৃত্বের রাশ উঠে গিয়েছে।

এবার এই রাঙ্গার বিরুদ্ধেই সরব হয়েছেন একুশের বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার মাটি থেকে জিতে আসা বিজেপির ৫ বিধায়ক। এরা হলেন বলরামপুরের বিধায়ক বনেশ্বর মাহাতো, জয়পুরের বিধায়ক নরহরি মাহাতো, পুরুলিয়ার বিধায়ক সুদীপ কুমার মুখোপাধ্যায়, কাশিপুরের বিধায়ক কমলা কান্ত হাঁসদা এবং পাড়ার বিধায়ক নদীয়ার চাঁদ বাউরি। তবে জেলার অপর বিজেপি বিধায়ক রঘুনাথপুরের বিবেকানন্দ বাউরি এই ধরনের কোনও চিঠি পাঠাননি। তবে গোটা বিষয়টি নিয়ে এখন পদ্ম শিবিরে সবাই মুখে কুলুপ এঁটেছেন। যদিও দলের নীচুতলার কর্মীদের এই নিয়ে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি রাঙ্গার জন্যই ওই ৫ বিধায়ক বিধানসভার ভোটে জিতেছেন। এখন তাঁর বিরুদ্ধেই তাঁরা চিঠি দিচ্ছেন নাড্ডাকে।

সলমনকে শুভেচ্ছা জানাতে এগিয়ে গিয়েছিলেন ভক্ত, তারপরই যা করলেন নিরাপত্তারক্ষী…

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে মুম্বাইতে বিক্ষোভ আরশোলাদের, পথে নামল AAP

SIR: পশ্চিমবঙ্গ সহ ২০টি রাজ্যে বাদ পড়া ভোটারদের নাম তুলতে বিশেষ শিবির, নির্দেশ কমিশনের

রাম মন্দিরে কর্মীদের নিয়ে কড়া নিয়ম, পুলিশ ভেরিফিকেশনের সঙ্গে দিতে হবে পারিবারিক তথ্য

প্রকাশ্যে মহিলা পুলিশকর্মীকে সপাটে চড়, ভিডিও ভাইরাল হতেই গ্রেফতার ১

এশিয়াডে বক্সিং-য়ে সোনা জিতে রেকর্ড ভারতের লাভলিনার

শুভেন্দুর হাত ধরে বক্সায় ফিরছে বাঘিনির গর্জন, রেডিও কলার পরিয়ে জঙ্গলে ছাড়ার প্রস্তুতি

‘মাকে মেরে ফেলেছি, পুলিশ পাঠান’! ১৭ বছরের ছেলের কাণ্ডে হতবাক সকলেই, কী বললেন বাবা?

পুজোর আগে ফের বৃষ্টির চোখরাঙানি, ভিজবে উত্তরবঙ্গ, দক্ষিণে কবে মিলবে রেহাই?

মধ্যপ্রাচ্যে ২ হাজার সেনা পাঠাচ্ছে আমেরিকা, হরমুজে আক্রান্ত তেলবাহী ট্যাঙ্কার

আগামী বছর বিশ্বকাপে কবে-কবে মাঠে নামবেন শুভমন গিলরা, রইল ক্রীড়াসূচি

মহারাষ্ট্রে ভয়াবহ পথ দুর্ঘটনা, ট্রাক-টেম্পোর সংঘর্ষে মৃত ৭, আহত ১৯

গোরখপুর লিঙ্ক এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাক ও বাসের ধাক্কায় মৃত ৪

যুবভারতীতে ব্রাজিল-ভারত ম্যাচকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা, একাধিক বিধিনিষেধ আরোপ