রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে, নির্দেশ খাদ্যমন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: রেশনে নিম্নমানের গম দিলে ব্যবস্থা নেওয়া হবে। খাদ্যভবন থেকে এমন নির্দেশ দিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া। এদিন তিনি বলেছেন, কেন্দ্র যে গম দেবে, জুন মাস থেকে সেই গম পাবেন গ্রাহকরা। আগে তাঁদের এমন আটা দেওয়া হতো, যা মানুষের খাবার যোগ্য ছিল না।

শুক্রবার খাদ্যভবনে ২৩ জেলার অফিসারদের ডাকা হয়েছিল। সেখান থেকেই কড়া বার্তা দিয়ে খাদ্যমন্ত্রী বলেছেন, যে দুর্নীতি অতীতে হয়েছে, তা এখন আর বরদাস্ত করা হবে না। পরে যাতে কলম না চালাতে হয়, তার জন্য এখন থেকেই সবাইকে সতর্ক হতে হবে। ধান কেনার মধ্যে যাতে কেউ নিজের স্বার্থে ভোগ না করে সেদিকেও খেয়াল রাখতে হবে। ধান কেনার সমস্তদিক স্বচ্ছ থাকে সেটাও দেখতে হবে। রেশনে আটা বন্ধ রয়েছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে গম দেওয়া হবে। সেই গম যদি বদলে যায়, তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এদিন খাদ্যমন্ত্রী আরও বলেন, রেশন কার্ড নিয়ে রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার গুদামে যে চাল আসছে, তার গুণগত মান নিয়ে আপোষ করা হবে না। ফুড ইন্সপেক্টরদের বার্তা দিয়ে বলেছেন, চাল ও গমের মান নিয়ে সচেতন হতে হবে। খাদ্যমন্ত্রী নিজে পরিদর্শন করবেন। প্রয়োজনে পরীক্ষা করতে পাঠাবেন। চালে ময়েশ্চরাইজার পেলে ব্যবস্থা নেওয়া হবে। আর সরকারি চাল মিল মালিকদেরও সতর্ক হতে হবে। এদিন তিনি বলেছেন, ‘না খাউঙ্গা না খানে দুঙ্গা। জীবন চলে গেলেও দুর্নীতির সঙ্গে আপোষ নয়। কিছু মিল মালিক প্রচুর কাজ পান, আবার অনেকে কাজ পান না। এবার সেগুলো দেখা হবে।’

সুজি-আলুর মশলাদার জলখাবার! একবার বানালে রোজ খেতে চাইবেন

সম্পত্তি আগে! বাবার শেষকৃত্যের আগেই সাদা কাগজে বৃদ্ধের আঙুলের ছাপ নিলেন ছেলে

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

৪ সেকেন্ডের জন্য নিয়ন্ত্রণহীন এয়ার ইন্ডিয়ার ফুকেত-দিল্লিগামী বিমান! ব্ল্যাক বক্সে মিলল চাঞ্চল্যকর তথ্য

‘কেউ মানসিকভাবে আঘাত পেয়ে থাকলে আন্তরিকভাবে দুঃখিত’, নেতাজিকে নিয়ে কুমন্তব্যে সুরবদল অনন্ত মহারাজের

১৫ অগস্ট ঘিরে তিলোত্তমায় নিশ্ছিদ্র নিরাপত্তা, রেড রোডকে দূর্গে পরিণত করছে কলকাতা পুলিশ

অভাবকে জয় করে স্বাধীনতা দিবসে লালকেল্লায় ডাক! বিধায়কের সহায়তায় অবশেষে স্বপ্নপূরণ বাসন্তীর সেলিমার

চিনের শুল্ক এড়াতে ‘শ্যাডো নেটওয়ার্কে’ ভারত! ৪০ দেশের বিরুদ্ধে আমেরিকার অভিযোগ

কলকাতার খুব কাছ দিয়ে ঝাড়খণ্ডে ঘুরবে নিম্নচাপ, দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস

স্বাধীনতা দিবসে মেট্রোয় রদবদল, কোন লাইনে কত ট্রেন? জেনে নিন সময়সূচি

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ কেড়ে নিল শুভেন্দুর সরকার

জাপানে রেকর্ড বৃষ্টিতে নিহত ৪, নারিতা বিমানবন্দরে আটকে হাজার হাজার যাত্রী

উত্তরাখণ্ডের চামোলিতে নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে মৃত্যু ৭ শ্রমিকের, দুর্ঘটনাস্থল পরিদর্শনে মুখ্যমন্ত্রী

একঘেয়ে পায়েস খেয়ে অরুচি? স্বাদ বদলে বানান নারকেল-মাখানার ক্ষীর