সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার বিহারের দুই ব্যক্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: দেশের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে এবার টাকা তোলার অভিযোগ। চাকরিপ্রার্থীর কাছ থেকে টাকা নিতে দেখে দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলল পুলিশ। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়ি(Siliguri) সংলগ্ন শুকনার শালবাড়ি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ। ধৃত দুজনেই বিহারের পাটনার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুই ব্যক্তির নাম সঞ্জয় কুমার ও অনুজ কুমার। তারা বিহারের পাটনার বাসিন্দা। ভারতের সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নাম করে উত্তর প্রদেশের এক যুবকের সঙ্গে প্রতারণার ছক কষেছিল। অমিত কুমার নামে উত্তরপ্রদেশের এক যুবককে সেনাবাহিনীতে চাকরি করে দেওয়ার জন্য তাঁর কাছ থেকে তিন লাখ টাকা দাবি করেছিল। অভিযুক্তদের দাবি করা তিন লাখ টাকার মধ্যে ২৫ হাজার টাকা ইতিমধ্যে দুজনকে দিয়েছিওলেন অমিত। বাকি ছিল ২ লাখ ৭৫ হাজার টাকা। সেই টাকা দেওয়ার জন্য দুই প্রতারক ব্যক্তিকে শুক্রবার রাতে শিলিগুড়ির কাছে শালবাড়ি এলাকায় হাজির থাকতে বলেছিলেন তিনি। সেই মতো শুক্রবার সন্ধ্যায় ওই চাকরিপ্রার্থী তাঁর মা’কে সঙ্গে নিয়ে টাকা দিতে শালবাড়িতে হাজির হন। ভারতের সেনার পোশাক পরে সেই টাকা নিতে হাজির হন সঞ্জয় ও অনুজ। এমনকি টাকা নেওয়ার পর অমিত কুমারকে নকল নিয়োগপত্রও দেওয়া হয়। এরপরই ঘটনাস্থলে পৌঁছে পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ দুজনকে হাতেনাতে ধরে ফেলে।

পুলিশের তরফে জানানো হয়েছে, ধৃতদের কাছ থেকে সেনা বাহিনীর বেশ কিছু নকল নিয়োগপত্র ও রিক্রুটমেন্ট লিস্ট পাওয়া গিয়েছে। তদন্তকারীরা ধৃতদের প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেন। শনিবারই অভিযুক্তদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। এই চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

ভয়াবহ দুর্ঘটনা! ট্রাকের সঙ্গে গাড়ির ভয়াবহ সংঘর্ষে মৃত ৬

আবাস যোজনার সমীক্ষা করতে গিয়ে যুবতীকে শ্লীলতাহানির চেষ্টা, গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

শ্রমিকের ‘ছদ্মবেশে’ চুরি! প্রায় দু-কোটি টাকার ধনসম্পদ উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ৫

নিরাপত্তা নেই, বাংলাদেশে খেলতে যাচ্ছেন না শুভমন-বিরাটরা

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদায় আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

যশ-কিয়ারার রগরগে রসায়ন নিয়ে তুঙ্গে চর্চা, স্ত্রীকে নিয়ে অসন্তুষ্ট সিদ্ধার্থ? মুখ খুললেন নায়ক

দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

ভরা মেট্রোতে মহিলা সহযাত্রীর সঙ্গে অশ্লীল আচরণ, গ্রেফতার বাংলার ক্রিকেট দলের কোচ

আরজি কর কাণ্ডে ফেঁসে যাচ্ছেন মমতা? প্রাক্তন মুখ্যমন্ত্রীকে জেরার ইঙ্গিত স্বাস্থ্যমন্ত্রীর

ফুকেত থেকে দিল্লিগামী বিমানের পাইলট মাদকাসক্ত ছিলেন! প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

গোটা শরীরে ছড়িয়ে পড়ছে ক্যান্সার, সঙ্কটজনক জো বাইডেন

শ্বশুরের জমি দখলের অভিযোগ, বিজেপি নেতার বিরুদ্ধে শঙ্কর ঘোষের দ্বারস্থ মহিলা

টাকা ঢালতে নারাজ স্পন্সররা, অনিশ্চিত বাংলাদেশ প্রিমিয়ার লিগ

মমতার গাড়ি লক্ষ্য করে জুতো, কাদা ছোড়ার অভিযোগ, ‘চোর চোর’ স্লোগান বিক্ষুব্ধ জনতার