উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

Share:

নিজস্ব প্রতিনিধি: টানা বৃষ্টির জেরে নিউ ফরাক্কার কাছে রেললাইনে নেমেছিল ধস। বন্ধ হয়েছিল একাধিক ট্রেন চলাচল। চরম ভোগান্তির মুখে পড়েছিলেন ট্রেনযাত্রীরা। এবার উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য এল বড় স্বস্তির খবর। নিউ ফরাক্কা স্টেশনের কাছে ক্ষতিগ্রস্ত রেললাইনের মেরামতির কাজ শনিবার (৫ সেপ্টেম্বর) রাতেই সম্পূর্ণ হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে মেরামতির পর মালগাড়ি চালিয়ে লাইনের পরীক্ষাও করা হয়। এবার সবুজ সংকেত মিলতেই রবিবার সকাল থেকে ওই রুটে ফের শুরু হয়েছে ট্রেন চলাচল।  সারানো লাইন দিয়েই রবিবার চালানো হল বন্দে ভারত এক্সপ্রেস।   

পূর্ব রেলের পক্ষ থেকে ট্রেন চলাচলের সেই ভিডিও শেয়ার করা হয়েছে। সকালে ট্রেন চললেও রাতের ট্রেন চলবে কিনা তা নিয়ে প্রশ্ন ছিল সাধারণ যাত্রীদের মধ্যে। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি বাংলার জনপ্রিয় এক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, রবিবার রাতের সমস্ত ট্রেন স্বাভাবিক সময়সূচি মেনেই চলবে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, উত্তরবঙ্গ এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস-সহ উত্তরবঙ্গগামী সব ট্রেনই ওই লাইন দিয়েই চলাচল করবে। 

আরও পড়ুন: ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

রেলের তরফে জানানো হয়েছে, মেরামতির পর প্রয়োজনীয় নিরাপত্তা পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। ফলে আপাতত এই রুটে ট্রেন চলাচলে আর কোনও বাধা নেই। দীর্ঘ অপেক্ষার পর পরিষেবা স্বাভাবিক হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন যাত্রীরা। উল্লেখ্য, নিউ ফরাক্কা স্টেশনের কাছে বৃহস্পতিবার গভীর রাতে আপ লাইনে ধস নামার পর থেকেই বিপর্যস্ত হয়েছিল ট্রেন পরিষেবা। প্রায় ৮০ মিটার এলাকাজুড়ে মাটি বসে যাওয়ায় উত্তরবঙ্গমুখী একাধিক ট্রেন বাতিল করতে হয়েছিল ও ঘুরপথে চালাতে হয়েছিল। কোথাও কোথাও রেললাইনের নীচের মাটি প্রায় চার ফুট পর্যন্ত বসে গিয়েছিল। যুদ্ধকালীন তৎপরতায় শুরু করা হয়েছিল মেরামতির কাজ।    

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘মহা রেকর্ড’ অভিষেকের, টেক্কা দিলেন রোহিত শর্মাকে

দু’পা অচল! শারীরিক প্রতিবন্ধকতাকে হারিয়ে স্কেটিংয়ে বিশ্বরেকর্ড, ৫৫ বছরের ব্যক্তির কীর্তি ভাইরাল

সপ্তাহের শেষে সস্তা সোনা, একধাক্কায় দাম কমল ৩ হাজার টাকা!

রোগীকে গলা টিপে খু্‌ন, কোচবিহারের হাসপাতালে ধুন্ধুমার কাণ্ড

মুড়িগঙ্গার উপর সেতুর উদ্বোধন কবে? দিনক্ষণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

১,৪৩৪ দিন বাদে ভারতের জার্সি গায়ে খেলতে নেমে ডাহা ফেল ভুবনেশ্বর কুমার

পুরভোটে বিজেপির প্রার্থী হতে চান? সোমবার বিকেলের মধ্যে জমা দিন বায়োডাটা

নৃশংস হত্যাকাণ্ড! যুবককে মেরে কাটা হাত খামে ভরে মুদিকে ‘উপহার’ দিল দুষ্কৃতীরা

স্কুলের ভিতরেই গায়ে পেট্রল দিয়ে নিজেকে পুড়িয়ে দিলেন ছাত্রী, পিলে চমকানো ঘটনা রাজধানী দিল্লিতে

ভারতীয় বোলারদের দাপটে দিশেহারা নিউজিল্যান্ড! শ্রেয়সদের সামনে ১৮১ রানের লক্ষ্য

মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষ, ভেঙে পড়ে নিহত ৪ পাইলট

ট্রাক-গাড়ির মুখোমুখি সংঘর্ষে এক নিমিষেই শেষ পরিবারের ৫ সদস্য

ঢাকায় শেখ হাসিনা উচ্ছেদের নেতৃত্বে থাকা গায়কের গাড়ি লক্ষ্য করে পর পর গুলি

মুখ পুড়ল কাকলি-সুদীপদের, পুরভোটে এনসিপিআই-র সঙ্গে জোটে না বিজেপির