ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

Share:

নিজস্ব প্রতিনিধি: একে রামে রক্ষে নেই, সঙ্গে সুগ্রীব দোসর। এই প্রবাদ বাক্যই এখন খাটছে সিকিমের জন্য। নেপালে হড়পা বানের জেরে মৃত্যুমিছিল অব্য়াহত। তছনছ হয়ে গিয়েছে ভারতের প্রতিবেশী রাষ্ট্র। এবার বিপদ আরও বাড়ছে সিকিমের উপর। ভারী বৃষ্টিতে বিপর্যস্ত সিকিম। তার মাঝেই চিন্তা বাড়িয়ে ধস নেমে বেশ কিছুটা বন্ধ তিস্তা নদীর প্রবাহপথ। উত্তর সিকিমে তিস্তার নিম্ন অববাহিকায় সেই কারণে সতর্কতা জারি করা হয়েছে। তিস্তা থেকে দূরে থাকতে এলাকার বাসিন্দাদের সতর্ক করছে প্রশাসন। মাইকে প্রচার করা হচ্ছে প্রশাসনের তরফে।

সিকিম প্রশাসন জানিয়েছে, আজ, রবিবার মঙ্গন জেলার চুংথাং মহকুমায় চিয়াকুং নদী ও তিস্তার সংযোগস্থলে বড় ধস নেমেছে। সেই ধস নেমে তিস্তার প্রবাহ বেশ খানিকটা আটকে গিয়েছে। সেই কারণে চ্যাকুং নদীতেও তৈরি হয়েছে অস্থায়ী হ্রদ। অতি বৃষ্টি হলে সেই হ্রদ উপচে হড়পা বানের পরিস্থিতির সৃষ্টি হতে পারে। যেহেতু তিস্তার প্রবাহ পুরোপুরি আটকে যায়নি, তাই বড় বিপর্যয়ের আশঙ্কা কম এমনটাই জানিয়েছে সিকিম প্রশাসন। ধসের একদিকে দিয়ে তিস্তা নদীর জল বেরোচ্ছে। কিন্তু উপরে পাহাড়ি এলাকায় হঠাৎ বেশি বৃষ্টি হলে কাদা-পাথরের বাধা সরিয়ে, জমে থাকা জল নিয়ে হুড়মুড়িয়ে নেমে আসতে পারে তিস্তার উপর। আর তার ফলে হড়পা বান তৈরি হতে পারে। সেই কারণেই সতর্কতা জারি করা হয়েছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ধসের পরবর্তী কয়েক ঘন্টায় সাংকালং এবং ফিদাং আউটপোস্ট এলাকায় তিস্তার জলস্তর আপাতত স্বাভাবিক রয়েছে। তবে নদীর জল অত্যন্ত ঘোলা হয়ে গিয়েছে। তবে সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি হয়েছে ধসের জেরে ধ্বংসাবশেষকে ঘিরে। ওই এলাকা রিয়াং কংমা থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এবং রংপো থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরে অবস্থিত।

আরও পডুন: উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

ধসের কারণ হিসেবে জানা গিয়েছে, বৃষ্টির মধ্যেই পাহাড়ে রাস্তা তৈরির কাজ চলছে। পাহাড় কেটে রাস্তা বানানো হচ্ছে। সিকিম সরকারের তরফে জানানো হয়েছে, নাগা ফরেস্ট এলাকার মধ্যে দিয়ে নাগা-তোসা রোড তৈরি হচ্ছে। সেটা হচ্ছে পাহাড় কেটে। রাস্তাটি থেং টানেলের উল্টো দিকে। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।

বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার গৃহবধূ, গ্রেফতার ২

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট ক্ষতিগ্রস্ত

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি

কাজের খোঁজে ওড়িশায় পা রাখতেই অপহরণ! মুক্তিপণ চেয়ে ফোন, গ্রেফতার ২

‘দেশবিরোধী স্লোগান যাঁরা লিখবে, তাঁদের যেন পুলিশ সুস্থ না রাখে’, হুঁশিয়ারি শমীক ভট্টাচার্যের

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, ধ্বংসস্তুপে আটকে অনেক পড়ুয়া

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত