১৫ লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে স্ত্রীকে মেসেজ! মোবাইল ট্র্যাক করে উদ্ধার অপহৃত শিক্ষক

Share:

নিজস্ব প্রতিনিধি, হরিপাল : হুগলির হরিপালের শিক্ষককে অপহরণের অভিযোগ। মধ্যপ্রদেশের ঝাঁসি স্টেশন থেকে তাঁকে উদ্ধার করল পুলিশ। ওই শিক্ষকের মোবাইল ট্র্যাক করে তাঁর খোঁজ পাওয়া গিয়েছে। তারপরেই তাঁকে উদ্ধার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ৪ জুলাই হরিপালের শিক্ষক দেবকুমার দাস তারকেশ্বর যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু তারপর থেকে তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। পরেরদিন হরিপাল থানায় শিক্ষকের স্ত্রী অভিযোগ দায়ের করেন। তিনি জানান, ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে তাঁর কাছে ফোন এসেছে। অভিযোগ পেয়েই তদন্তে নামে হরিপাল থানার পুলিশ। ওই শিক্ষকের মোবাইল ফোন ট্র্যাক করে পুলিশ আধিকারিকরা জানতে পারেন মথুরার চম্বলের এক্সপ্রেসে রয়েছেন তিনি। ওই ট্রেনে তল্লাশি চালিয়ে ওই শিক্ষককে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, ওই ব্যক্তির সঙ্গে আর কেউ ছিল না। তিনি একাই ছিলেন। তবে এটি অপহরণ, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। ওই শিক্ষককে জিজ্ঞাসাবাদও করছে তদন্তকারীরা।

জানা গিয়েছে, পুলিশ ওই শিক্ষককে আদালতে তুলেছে। নিজেদের রিমান্ডে নিয়ে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে চাইছে পুলিশ। মুক্তিপণ চেয়ে ফোন আসার ২৪ ঘণ্টার মধ্যেই শিক্ষককে উদ্ধার করেছে হুগলি জেলার গ্রামীণ পুলিশ।

ওই শিক্ষককে আদৌ অপহরণ করা হয়েছিল নাকি তিনি অন্যত্র চলে গিয়েছিলেন জানতে তৎপর পুলিশ। তাঁরা আরও জানতে চাইছেন, কে তাঁর স্ত্রীকে ফোন করে মুক্তিপণের দাবি করেছিল।শিক্ষককে জিজ্ঞাসাবাদ করলেই আসল সত্য সামনে আসবে বলে মনে করা হচ্ছে।

স্বাধীনতা দিবসে AI-তে বানান নিজের দেশাত্মবোধের ছবি, রইল দুর্দান্ত কিছু প্রম্পট

দেশভাগের ক্ষত স্মরণে শিয়ালদহ স্টেশনে বিশেষ স্মারক স্থাপনের ভূমিপুজোতে উপস্থিত পুরমন্ত্রী অগ্নিমিত্রা

নিউটাউনের আবাসনে পরিচারিকাকে কুপ্রস্তাব, শ্লীলতাহানির চেষ্টা, অভিযুক্ত লালবাজারের কনস্টেবল

কন্যারত্ন প্রকল্পে আর্থিক অনুদান বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

স্কুল ছুটির পর জনগণনার কাজ! ‘কখন বাড়ি ফিরবেন শিক্ষকরা?’ রাজ্যকে প্রশ্ন হাই কোর্টের

গলছে বরফ, আগামী সপ্তাহে ভারত সফরে তারেক রহমান, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা

‘নেতাজিকে কিছু বলার আগে দশবার ভাবুন’, এবার অনন্ত মহারাজকে বিঁধলেন সুকান্ত মজুমদার

ব্রিকস সম্মেলনে যোগ দিতে সেপ্টেম্বরে দিল্লি সফরে ইরানের প্রেসিডেন্ট

স্বাধীনতা দিবসের প্রাক্কালে দিল্লি হাইকোর্ট-সহ রাজধানীর ৬ জায়গায় বোমা হামলার হুমকি

নেতাজিকে নিয়ে কুমন্তব্য ‘ক্ষমার অযোগ্য’,অনন্ত মহারাজকে কড়া বার্তা শুভেন্দুর

নেতাজিকে অপমান, অনন্ত মহারাজের বিরুদ্ধে দায়ের FIR, চাপ বাড়ল সাংসদের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ

থানা থেকে বেরোতেই নির্মল-সঞ্জীবকে লক্ষ্য করে ছোড়া হল ডিম-কাদা, ডিজে বক্স বাজিয়ে সেলিব্রেশন মুডে খড়দহবাসী