এই মুহূর্তে

হরিশচন্দ্রপুরে প্রচারে বেরিয়ে বাড়ি তৈরীর রাজমিস্ত্রির জোগানদার হলেন বিজেপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, হরিশ্চন্দ্রপুর: প্রচারে বেরিয়ে গ্রামের মধ্যে বাড়ি তৈরীর কাজে হাত লাগালেন বিজেপি প্রার্থী প্রাক্তন সেনা রতন দাস। হরিশ্চন্দ্রপুর বিধানসভা(Harishchandrapur Assembly) এলাকার ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের বৈরাট গ্রাম থেকে প্রার্থী রতন দাস প্রচারে যান। সেখানে প্রাচীন একটি কালী মন্দিরে পুজো দেওয়ার পর ওই গ্রামে দলীয় কর্মী – সমর্থকদের নিয়ে প্রচারে বের হন। এলাকায় একটি বাড়িতে রাজমিস্ত্রি কাজ চলছিল। সেখানে গিয়ে রাজমিস্ত্রি এবং মজুরদের সঙ্গে বাড়ি তৈরীর মসলা মাখা এবং সেই সঙ্গে ইটের গাঁথুনি দেওয়ার কাজ শুরু করেন রতন বাবু।

প্রার্থীকে এইভাবে হঠাৎ করে রাজমিস্ত্রি মজুরদের সঙ্গে কাজ করতে দেখে অবাক গ্রামের বাসিন্দারা। রতন বাবু বলেন, কোন কাজই ছোট নয়। আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি। তারপরে সেনাবাহিনীতে কাজ করেছি বহু বছর। সব ধরনের কাজ করার অভ্যাস রয়েছে। আজ মিস্ত্রি – মজুরদের সঙ্গে কাজ করে আরো নতুন অভিজ্ঞতা হল। বিধানসভা নির্বাচনে এবার প্রচারে বেরিয়ে এর আগে নারায়ণগড়ের বিজেপি প্রার্থীকে সেলুনে ঢুকে এক ভোটারের দাড়ি কামিয়ে দিতে দেখা গিয়েছে। কেউ বেগুনি বা চপ ভেজেছেন, কেউ জিলিপি গরম কড়াই -এর তেলে ছেড়ে তা ভেজে ক্যামেরার ফোকাসে এসেছেন। আবার কেউ কেউ সিঙারার তরকারি তৈরি করেছেন।

অনেকে আবার কারোর বাড়িতে গিয়ে রান্না করেছেন রুটি বেলেছেন অথবা রান্না করার পর তা ভোজন করে বাসনা মেজে দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে এবার সব দলের প্রার্থী প্রচারে বেরিয়ে ভোটারদের মন জয় করতে মরিয়া হয়ে উঠেছে। তাই কেউ গিটার বাজিয়ে গান গেয়ে কেউবা গলায় খোল করতাল নিয়ে কৃষ্ণের ভজন করছেন। মন্দিরে পুজো দিয়ে কিংবা নিজের মায়ের পায়ে প্রণাম করে প্রচারেও বেরোচ্ছেন প্রার্থীরা। শুধু তাই নয় প্রচারে বেরিয়ে কোন বয়স্ক ভোটারকে দেখলে তার পা ছুঁয়ে আশীর্বাদ নিচ্ছেন বাম- ডান সব দলের প্রার্থীরা। ভোট বড় বালাই। তাই চলছে এক প্রার্থীদের মধ্যে অলিখিত প্রতিযোগিতা। ভোটারদের মন জয় করার চেষ্টা।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

ট্রাইবুনালের জন্যে গিয়ে সারাদিন কাটিয়ে বিফল হয়ে ফিরে যাচ্ছেন অসংখ্য মানুষ

SIR তালিকায় পরিবারের সকলের নাম বিচারাধীন, আতঙ্কে ব্রেন স্টোকে আক্রান্ত মহিলা

বিজেপির তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ, পানিহাটিতে প্রার্থী আরজি করের খুন হওয়া চিকি‍ৎসকের মা

পুরুলিয়ার কোটশিলায় মূর্তি ভাঙচুর ঘিরে রাজনৈতিক তরজা, গ্রেফতার চার

বসিরহাটে একাধিক গ্রামে সকল ভোটারদের নাম ডিলিট সাপ্লিমেন্টারি তালিকায়

৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে ৩২ লক্ষের নিষ্পত্তি, ১০ লক্ষের নাম বাদ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ