🎉 Happy Birthday Ei Muhurte 🎉
এই মুহূর্তে

৩০ টাকার জন্য ঝগড়া, স্ত্রীকে গলা টিপে খুন করে থানায় আত্মসমর্পণ স্বামীর

নিজস্ব প্রতিনিধি, বসিরহাট: স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর।উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার(Haroa P.S.) সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরোজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা ।পুলিশ সূত্রে জানা যায়, ২৩ বছরের রুবিয়া সুলতানা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার পর স্বামী রবিউল ইসলাম হাড়োয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন মঙ্গলবার ভোররাতে। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হাড়োয়া গ্রামীণ হাসপাতালে(Haroa Hospital) নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে (Bashirhat Hospital)পাঠানো হয়েছে ।

পাশাপাশি একটি খুনের মামলার রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ । তবে ওই যুবক কেন এ ধরনের ঘটনা ঘটালেন সেটি জানতে ইতিমধ্যে গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হাড়োয়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশ আরো জানিয়েছেন, ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। স্থানীয় জনপ্রতিনিধি মনিরুল ইসলাম জানিয়েছেন, তাদের ছোট্ট শিশু কন্যার প্রাইভেটের ৩০ টাকার দেওয়ার জন্য দুজনের মধ্যে ঝগড়া হয়।তারপর সেই ঝামেলা স্থানীয় জনপ্রতিনিধি সালিশির মাধ্যমে মিটিয়েও দেন। তারপর উভয়পক্ষই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করে ।

যে যার বাড়িতে ফিরে যান। হঠাৎই ভোররাতে জানা যায় স্বামী পেশায় সবজি বিক্রেতা রবিউল ইসলাম মিস্ত্রী তাঁর স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন। স্থানীয়রা জানিয়েছেন এই ঘটনায় আইনিভাবে কঠিন শাস্তি দিতে হবে । পাড়া প্রতিবেশীরা ছোট্ট এই দুই শিশুর পাশে রয়েছে এবং মৃত গৃহবধূর পরিবারের পাশেও রয়েছে। এর পাশাপাশি খুনে স্বামীর কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারাও।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

চাকরি দিচ্ছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ, মাইনে ৪০ হাজার! জেনে নিন বিস্তারিত তথ্য

নেপাল থেকে দিল্লি পাচারের আগে বাগডোগরা বিমানবন্দর থেকে উদ্ধার বিপুল পরিমান হীরা

ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির সম্ভাব্য প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

ফের পাতালপথে মেট্রো বিভ্রাট, অফিস ফেরত যাত্রীদের হয়রানি চরমে

স্কুলের মিড ডে মিলে এলাহি আয়োজন, খুশিতে ভাসল খুদেরা

২ মার্চেই ভোট ঘোষণা? বাংলায় জোর গুঞ্জন তিন দফা ভোট নিয়ে

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ