‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: বিপুল ভোটে নন্দীগ্রামের উপনির্বাচনে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী হাসিরানি রথ। তাঁর জয়ের ব্যবধান ১ লক্ষ ২২ হাজারের একটু বেশি। হাসিরানি দেবী জয়ের নিরিখে ছাপিয়ে গিয়েছেন নন্দীগ্রামের পোস্টার বয় শুভেন্দু অধিকারীকে। মুখ্যমন্ত্রী হিসেবে ১ লক্ষ ২০ হাজারের টার্গেট দিলেও নন্দীগ্রামবাসী উপভোটে বিজেপিকে দুহাত ভরে আশীর্বাদ করেছে। এবার সেই নন্দীগ্রামেই ভোটের রেজাল্ট আউটের পর আজ, রবিবার গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শহিদদের পরিবারের পাশে দাঁড়াতে ও তাঁদের পুজোর উপহার তুলে দিয়েছেন তিনি। তারপরেই বক্তব্য রাখতে গিয়ে নন্দীগ্রামের প্রতি তাঁর ও হাসিরানি দেবীর কর্তব্যের কথা জানিয়েছেন।

শুভেন্দু এদিন বলেছেন, ‘আমি আজীবন নন্দীগ্রামের ভোটার হয়ে থাকব। এখানকার জন্য কাজ করে যাব। নতুন বিধায়ক হাসিরানি রথ আপনাদের সেবিকা হিসেবে সব কাজ করবেন। যা যা প্রতিশ্রুতি দিয়েছিলাম, ধাপে ধাপে সেসব হবে। আর এখানকার পঞ্চায়েত সদস্যদের বলছি, এমন কোনও আচরণ করবেন না বা কাজ করবেন না যাতে লোকে বলার সুযোগ পায়, আবার একটা জাহাজ বাড়ি হয়েছে, এটা যেন না শুনি।মানুষকে দেখবেন, দলীয় কর্মীদের দেখবেন। কোনও ঔদ্ধত্য বরদাস্ত করা হবে না।’ নন্দীগ্রামের জাহাজবাড়ির মালিক হলেন শেখ সুফিয়ান। তিনি মমতা তৃণমূলের নেতা। নন্দীগ্রামের আন্দোলনকে ভাঙিয়ে কোটি কোটি টাকার সম্পত্তি করেছেন বলে অভিযোগ। তাঁর বাড়ির গড়ন জাহাজের মতো হওয়ায় সুফিয়ানকে সেই নামেই ডাকা হয়।

আরও পডুন: কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

নন্দীগ্রামের মানুষ এমনই নেতাদের বর্জন করেছেন। ফের বিজেপি জমানায় তেমনটা হলে ক্ষতিই হবে। তাই দলীয় নেতাদের আগাম সতর্ক করে দিয়েছেন শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামবাসীকে তিনি আরও বলেন, ‘এখানে দ্রুত রেললাইন বসবে। নন্দীগ্রামে বৈষ্ণব সমাজকে শিল্পী ভাতাকে যুক্ত করা হবে। প্রতিশ্রুতি বা সঙ্কল্পপত্রে যা ছিল, সব করব। কাঠের সেতুগুলিকে পাকা সেতু করা হবে। নন্দীগ্রাম-হলদিয়া ব্রিজ এবার তৈরি হবে।’

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

অস্বাভাবিক নয়, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নানা পটেকরের, জানাল ময়নাতদন্তের রিপোর্ট

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

কলস শোভাযাত্রায় মর্মান্তিক দুর্ঘটনা, ১১ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ২ শিশুর, আহত বহু

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার

কৃষ্ণনগর রাজবাড়ির দুর্গাপুজোয় বিষাদের সুর! বন্ধ সিঁদুর খেলা

কেতন কাণ্ডের ছায়া, বিয়ের কথা শুনেই প্রেমিকাকে খাদে ঠেলে ফেল দিল প্রেমিক