মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্নাটকের ঐতিহাসিক মহিশূর প্যালেসের আদলে সেজে উঠেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদের দুর্গাপুজোর মণ্ডপ। রাজকীয় স্থাপত্যের অনুকরণে তৈরি এই মণ্ডপ এবং চোখধাঁধানো আলোকসজ্জা দর্শনার্থীদের বিশেষভাবে আকর্ষণ করছে। পুজোর মরশুমে এই অভিনব ভাবনাকে ঘিরে এলাকায় উৎসাহ তুঙ্গে।

উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ড দুর্গোৎসব কমিটির উদ্যোগে এবং হাসনাবাদ স্পোর্টিং অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এ বছর ১৩তম বর্ষে পদার্পণ করল এই দুর্গাপুজো। প্রতি বছরের মতো এবারও দর্শনার্থীদের জন্য রয়েছে বিশেষ আকর্ষণ। এ বছরের মূল ভাবনা কর্নাটকের বিখ্যাত ঐতিহাসিক স্থাপত্য মহিশূর প্যালেস। ওই প্যালেসের রাজকীয় স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা হয়েছে পুজোমণ্ডপ। পাশাপাশি গোটা মণ্ডপ চত্বর সাজিয়ে তোলা হয়েছে বর্ণময় আলোকসজ্জায়। আলো ও সাজসজ্জার মেলবন্ধনে মণ্ডপটি পেয়েছে এক অন্য মাত্রা। মণ্ডপের অভিনব রূপ দেখতে পুজোর দিনগুলিতে দর্শনার্থীদের ভিড়ও চোখে পড়ার মতো।

আরও পডুন: পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

এই পুজোর প্রধান পৃষ্ঠপোষক টাকি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শ্রীমতী উমা মণ্ডল। অন্যদিকে, পুজোর অন্যতম উদ্যোক্তা অরবিন্দ মণ্ডল-সহ আয়োজকরা জানিয়েছেন, প্রতি বছরই দর্শনার্থীদের সামনে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করেন তাঁরা। সেই ভাবনা থেকেই এ বছর মহিশূর প্যালেসের আদলে মণ্ডপ তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছিল। উদ্যোক্তাদের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন দর্শনার্থীরা। ঐতিহাসিক রাজপ্রাসাদের আদলে তৈরি মণ্ডপ, নজরকাড়া আলোকসজ্জা এবং উৎসবের আবহ, সব মিলিয়ে হাসনাবাদের এই দুর্গাপুজো ইতিমধ্যেই দর্শনার্থীদের আকর্ষণের অন্যতম কেন্দ্র হয়ে উঠেছে।

দীপাবলিতে ভাগ্যবদল! শুক্রের অবস্থান বদলে কপাল খুলবে ৪ রাশির জাতকদের

১৯ থেকে ২৫ অক্টোবর: কোন রাশির জাতকদের কেমন সময় কাটবে?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

২ সহকর্মীর স্ত্রীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক রাখার দায়ে বরখাস্তের মুখে সেনাবাহিনীর মেজর

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

রুপোর সাজ থেকে সাবেকি ঐতিহ্য, কটকের চোখ ধাঁধানো দুর্গাপুজোর হদিশ রইল

পূজিত হন ‘রাক্ষস রাজ’, দশেরায় খুলবে কানপুরের দশানন মন্দির

পুজোয় মিষ্টিমুখ হোক রাজস্থানের স্বাদে! বাড়িতেই বানান যোধপুরের বিখ্যাত মুচমুচে জিলিপি

শান্তি রক্ষার শর্তে ককরোচ প্রধান অভিজিৎ দীপকে-র জামিন মঞ্জুর

রিসর্টের আগুনে হারিয়েছেন পরিবারের ৬ সদস্যকে, দোতলা থেকে লাফ দিয়ে বাঁচলেন আশিকুল

সপ্তমীর সন্ধ্যায় ভিজবে শহরবাসী! দশমী পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা

কলকাতার থিম পুজোকে টেক্কা দিচ্ছে সুন্দরবনের রবীন সঙ্ঘের ‘দাও ফিরে সে অরণ্য’

ষষ্ঠীতে অভব্য আচরণ ও নিয়ম লঙ্ঘনের অভিযোগে বাড়ল মামলার সংখ্যা, গ্রেফতার ৬৫