‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মণ্ডপের বাইরে বইয়ের স্টল দেওয়া নিয়ে সিপিএম-কে বিঁধলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার নদিয়ার চাকদহে চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে গিয়েই তিনি বলেন, ‘যারা পুজো মানে না, তারা দুর্গাপুজোর মণ্ডপের সামনে বইয়ের স্টল কেন দেবে। তাদের স্টল দেওয়া উচিত নয়। যে স্টল গুলি ভাঙা হয়েছে পুরসভা এবং কোর্টের নির্দেশে। এরা কোনওদিন কোনও পুজো দেব-দেবী মানে না। ৪-৫ হাজার পার্টি অফিস করেছে পশ্চিমবঙ্গেরজুড়ে সেখানে ওরা বই বিক্রি করুক।’ প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শহরে কিংবা জেলায় জেলায় দুর্গাপুজো মণ্ডপের বাইরে বুক স্ট্ল দিতে দেখা গিয়েছিল সিপিএম-কে। সেই বুক স্টলে ভাঙচুর চালাতে দেখা যাচ্ছে উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন কর্মীকে। কোনও কোনও জায়গায় দুষ্কৃতীরা বাঁশ ও লাঠি দিয়ে হামলা চালিয়েছে বামেদের বুক স্টলে।

আরও পডুন: দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘এরা কোনওদিন কারও বাড়িতে যায়নি শোকে মানুষের পাশে এসে দাঁড়ায়নি। এক একজন সিপিএম নেতা তিনবার করে হেরেছে নির্বাচনে। এদের ক্ষমতা থাকলে আগামী কলকাতা পুরসভা অথবা হাওড়ার ভোটে নিজেদের ওয়ার্ডে বা নিজের ওয়ার্ডে না পারলে পাশের ওয়ার্ডে ভোটে দাঁড়ান।’ যাদবপুর, বর্ধমান, উত্তরবঙ্গের একাধিক পুজো মণ্ডপ, বেহালাতে সিপিএমের বুক স্টলে হামলা চালাতে দেখা গিয়েছে দুষ্কৃতীদের। সেই ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল সিপিএম। যাদবপুরে সিপিএমের বইয়ের স্টল ভাঙা কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অতিসক্রিয়তার অভিযোগে দায়ের হওয়া মামলা আজ, মঙ্গলবার (২০ অক্টোবর) কিছুক্ষণ শুনানির পরেই খারিজ করে দিয়েছেন বিচারপতি পার্থপ্রতিম রায়। গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে সিপিআইএম-সহ বামপন্থীদের শারদীয় বইয়ের স্টলে ভাঙচুর চালাচ্ছে একদল স্বঘোষিত হিন্দুত্ববাদী। কার্ল মার্কস-লেনিনের বই ছুঁড়ে ফেলা হয়েছে রাস্তায়। গত শনিবার (১৭ অক্টোবর) সপ্তমীর সন্ধ্যায় যাদবপুরের ৮বি বাসস্ট্যান্ডের কাছে সিপিএমের বইয়ের অস্থায়ী স্টল ভেঙে দেওয়ার চেষ্টা করা হয়। পুলিশ এবং পুরসভার আধিকারিকেরা বইয়ের স্টল ভাঙতে বুলডোজার নিয়ে হাজির হয়েছিল। বাধা দেন সিপিআইএম কর্মী-সমর্থকরা। ফলে পুলিশ আধিকারিকদের সঙ্গে তাঁদের বচসাও বাঁধে। এলাকায় উত্তেজনা ছড়িয়েছিল। পুলিশের ওই অতিসক্রিয়তার বিরোধিতা করে হাইকোর্টে মামলা দায়ের করেছিল সিপিআইএম নেতৃত্ব। যদিও সেই মামলা খারিজ হয়ে গিয়েছে।

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

রাবণের কুশপুতুলে আগুন জ্বালাতেই ঝাঁকে-ঝাঁকে ধেয়ে এল স্ফুলিঙ্গ, চোখ কপালে তোলা ভিডিও

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

ক্যান্সার আক্রান্ত রোগী কতদিন বাঁচবেন? মুখের ছবি দেখে বলে দেবে AI

অমিতাভের বাড়িতে হামলার ছক! ‘আর লেখার ক্ষমতায় নেই’, বিগ বি-র পোস্ট নিয়ে আতঙ্ক

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

মক্কায় চুমু খাওয়ার অপরাধে বাংলাদেশি যুগলের শিরশ্ছেদ, বাঁচানোর কোনও চেষ্টা করেনি রিয়াধের দূতাবাস

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

‘২৭৫ বিধায়ক আমার পাশে রয়েছে,’ দশমীতে বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার

বিসর্জনে নিরাপত্তার চাদরে কলকাতা, ২৮টি গঙ্গার ঘাটে মোতায়েন বাড়তি পুলিশ

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ