ভোটের আগে ৫০০ জনের কপালে সরকারি ফ্ল্যাট, মাত্র ৬ লাখ টাকায় মিলল নিউটাউনে

Share:

নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: ভোটের আগে সরকারি ৫০০টি ফ্ল্যাট পেলেন ৫০০ জন। হিডকোর তৈরি এই সরকারি ফ্ল্যাটগুলি লটারির মাধ্যমে বিজয়ীরা জিতে নিলেন। বৃহস্পতিবার বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে ৬ লাখ টাকায় ওয়ান বি এইচকে ফ্ল্যাট পাওয়ার সুযোগ মিলল। ৪৯০ টি ফ্ল্যাট ছিল তার জন্য হাজার হাজার মানুষ আবেদন জানিয়েছিলেন। আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য নিউটনের আকাঙ্ক্ষা মোড়ের কাছে হিট করে তৈরি করেছে এই বিশেষ আবাসন প্রকল্প। ওই প্রকল্পে ওয়ান bhk ফ্লাটের দাম মাত্র ৬ লাখ টাকা। একেকটি ফ্লাট 298 বর্গফুট এলাকা জুড়ে। বৃহস্পতিবার সবার সামনে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে ওপেন লটারি হয় অন্য একটি আবাসনের টু bhk ফ্ল্যাটের লটারি হয়েছে গত মঙ্গলবার। ওই ফ্লাটগুলির দাম ৩২ লক্ষ টাকা।

কয়েক মাস আগে নিউটাউনে বহুতল কার পার্কিংয়ের উদ্বোধনের সময় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন নিউটাউনের(Newtown) মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষের জন্য ফ্ল্যাট তৈরি করছে হিডকো। নিউটাউনের আকাঙ্ক্ষা মোড় এর কাছে দুটি প্রকল্প মিলিয়ে ১ হাজার ২১০ টি ফ্ল্যাট তৈরি করে হিডকো(Hidco)। যারা সাশ্রয়ী মূল্যে সরকারি ফ্ল্যাটের স্বপ্ন দেখছিলেন, তাদের উৎসাহ দেখা গেছিল প্রথম থেকেই। কলকাতার বাইরে থেকে বীরভূম, নদিয়া মুর্শিদাবাদ, হুগলি থেকে বহু মানুষ এসেছিলেন লটারিতে অংশগ্রহণ করতে । নিউটাউনের আবাসন পরিকাঠামো জোরদার করতে একটি পদক্ষেপ নিয়েছে রাজ্য। প্রায় ৪.৭ একর এলাকা জুড়ে দশটি ফ্রি হোল্ড রেসিডেন্সিয়াল প্লটের এই অপশন ঘোষণা করে হিডকো। কর্তৃপক্ষর ওই ই- অকশন ঘিরে বেসরকারি ডেভলপারদের আগ্রহ ছিল চোখে পড়ার মতো।

নিউটাউনকে পর্যটন ও সংস্কৃতির মানচিত্রে উজ্জ্বল করতে হিডকোর তত্ত্বাবধানে দুর্গা অঙ্গনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। নিউ টাউনের ধর্মীয় সাংস্কৃতিক পর্যটনের নতুন দিগন্ত খুলে দেবে হিডকো । হিডকোর চেয়ারম্যান তথা দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য(Minister Chandrima Bhattacharya) জানিয়েছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের তত্ত্বাবধানে বৃহস্পতিবার এই লটারি প্রক্রিয়া হয়। অনেকের স্বপ্ন পূরণ হল। বৃহস্পতিবার যাদের ভাগ্যে এবার ফ্লাট হল না ,ভবিষ্যতে তাদের ভাগ্যে আরও বড় কিছু অপেক্ষা করছে। কেউ হতাশ হবেন না। মুখ্যমন্ত্রী মানুষের কথা ভাবেন সাধারণ মানুষের জন্য তিনি এইসব প্রকল্প গ্রহণ করেছেন।

ব্যবসায়ীর সম্পত্তি দখল মামলায় গ্রেফতারির আশঙ্কা! আগাম জামিন চেয়ে হাইকোর্টে অতীন ঘোষ

২১ জুলাই ধর্মতলায় সভা নয়, তৃণমূলের দুই পক্ষকেই ‘না’ পুলিশের

খেলতে খেলতে ২২০ ফুট গভীর কুয়োয় পড়ে গেল ৪ বছরের শিশু, উদ্ধার অভিযান শুরু

১ জুলাই থেকে বাড়ছে শ্রমিকদের বেতন, বড় ঘোষণা রাজ্য সরকারের

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলছে নৈহাটির জুট মিল, মুখে হাসি ফুটল ৩০০০ শ্রমিকের

পদত্যাগ করলেন বারাসাত পুরসভার পুরপ্রধান সুনীল মুখোপাধ্যায়, ইস্তফা আরও ৮ কাউন্সিলরের

হাইকোর্টে ফের ধাক্কা মমতা শিবিরের, এবার কোন‌ মামলায়?

তেতো ভুলে চেটেপুটে খাবে সবাই! গরম ভাতে জমে যাবে এই স্পেশাল করোলা ভাপা

রামনবমী অশান্তির মামালায় NIA-র হাতে গ্রেফতার অপরূপা পোদ্দারের স্বামী

ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন মমতা

কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, ভূপেন্দ্র যাদবকে বিশেষ উপহার শুভেন্দুর

বর্ষার দুপুরে গরম ভাতের সেরা সঙ্গী আম-কাসুন্দি বেকড ভেটকি, রইল রেসিপি

বাড়িতেই বানান মেসির পছন্দের বিশেষ পানীয় ‘ইয়ারবা মাতে’

SIR নিয়ে প্রধান বিচারপতিকে চিঠি ‘ইন্ডিয়া’ জোটের, অভিমান ভুলে সই আপ-ডিএমকের