চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর সপ্তমীতে বড় বিপর্যয় ঘটে রাজ্যে। কলকাতায় চোরবাগান সর্বজনীনের দুর্গাপুজো মণ্ডপে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। সেই পদপিষ্টের জেরে মৃত্যু হয়েছে কমপক্ষে ১৯ জনের। সেই ঘটনায় বিচারপতিকে মাথায় রেখে তদন্ত কমিটি গড়ার নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, মঙ্গলবার সেই সংক্রান্ত মামলায় মুখ্যমন্ত্রীর নির্দেশ একটু সংশোধন করল কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী, কর্মরত বিচারপতিকে কমিশনে নিযুক্ত করা যায় না। কাজেই চোরবাগানের ঘটনায় নিজেদের পছন্দ অনুযায়ী একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করতে পারবে রাজ্য, এমনটাই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে।

আরও পডুন: বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

চোরবাগান কাণ্ডে হাইকোর্টের এক আইনজীবী জনস্বার্থ মামলা করেন। পুজোর মধ্যেই আজ, মঙ্গলবার বিশেষ বেঞ্চ বসিয়ে সেই জনস্বার্থ মামলা ও রাজ্যের আবেদনের শুনানি হয় হাইকোর্টে। সেখানেই রাজ্যের আবেদন শুনে এমন নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি। কর্মরত কোনও বিচারপতির নেতৃত্বে কমিশন গঠনের জন্য কলকাতার হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে আবেদন জানিয়েছিল রাজ্য। কিন্তু সেই আবেদনে কিছুটা সংশোধন করে দিয়েছে আদালত। যেহুতু একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন চোরবাগানের পদপিষ্ট কাণ্ডের অনুসন্ধান করবে। তাই হাইকোর্ট এইমুহূর্তে তদন্তের উপর কোনওরকম নজরদারি চালাবে না, এমনটাই জানালেন প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে। এসটিএফ, সিআইডি-সহ বেশ কয়েকটি সংস্থার আধিকারিকেদের নিয়ে সিট গঠন করা হবে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তবে হাইকোর্টের নির্দেশে এবার সেই কমিটির মাথায় থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি।

হরমুজ প্রণালিতে মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপতিত করার দাবি ইরানের

‘পুজো মানে না, অথচ মণ্ডপের বাইরে স্টল কেন দেবে?’ বামেদের প্রশ্ন শুভেন্দুর

ধরা পড়ার হাত থেকে বাঁচতে মাথা ন্যাড়া করেছিল টাইগার শ্রফের ওপর গুলিবর্ষণকারী হৃত্বিক

দুর্গাপুজো নিয়ে সোশ্যাল মিডিয়ায় উস্কানি ছড়ানোর অভিযোগ, গ্রেফতার ৩

ভায়াগ্রা খেয়ে পথকুকুরকে ধর্ষণের অভিযোগ, সিসিটিভিতে ধরা পড়ল ৫০ বছরের ব্যক্তির কাণ্ড

বইয়ের স্টল ভাঙচুর নিয়ে ধাক্কা খেল সিপিএম, মামলা খারিজ করে দিল হাইকোর্ট

জিম্বাবোয়ের বিরুদ্ধে জয়ের পরেই আইসিসির শাস্তির মুখে শেফালি ভার্মা, কোন অপরাধে?

হিন্দুদের মন জয়ে দুর্গাপুজোকেই হাতিয়ার তারেকের, নবমীতে হাজির রংপুরের পুজোমণ্ডপে

উর্দি পরেই চিনা নাগরিকদের বাড়িতে ডাকাতি, পাকিস্তানে গ্রেফতার চার পুলিশ আধিকারিক

‘কর্তব্য পালনে এসেছি,’ চোরবাগানে পদপিষ্ট কাণ্ডে নিহতদের বাড়ি গিয়ে বললেন মুখ্যমন্ত্রী

সোশ্যাল মিডিয়ায় জঙ্গি-যোগের সন্দেহ! কর্নাটকে গ্রেফতার বাংলার যুবক

চোরবাগান কাণ্ডে অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ হাইকোর্টের

‘তিন ফরম্যাটেই বুমরাহকে খেলানো উচিত নয়’, প্রাক্তন ভারতীয় কোচের মন্তব্যে চর্চা তুঙ্গে

বক্স অফিসে ঝড় তুলে ৫০০ কোটির দোরগোড়ায় রজনীকান্তের ‘JAILER 2’