রামপুরহাটের গণহত্যা নিয়ে রিপোর্ট চাইল স্বরাষ্ট্রমন্ত্রক, আসছে কেন্দ্রীয় দল

যদিও কেন্দ্রের এমন অতি সক্রিয়তাকে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বীরভূমের রামপুরহাটের বাগটুই গ্রামের গণহত্যার ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল স্বরাষ্ট্রমন্ত্রক। ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে গোটা ঘটনার রিপোর্ট পাঠাতে হবে রাজ্যকে। পাশাপাশি, আগামী ৭২ ঘণ্টার মধ্যে পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে আসবে কেন্দ্রের যুগ্ম সচিব পর্যায়ের আধিকারিকদের এক প্রতিনিধি দল। যদিও কেন্দ্রের এমন অতি সক্রিয়তাকে বিঁধেছেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

গতকাল সোমবার রাতে খুন হন রামপুরহাটের বরশাল পঞ্চায়েতের উপপ্রধান তথা স্থানীয় তৃণমূল নেতা ভাদু শেখ। এলাকায় যথেষ্টই জনপ্রিয় ছিলেন তিনি। খুনের ঘটনার পরেই গ্রামে পালটা অশান্তি ছড়িয়ে পড়ে। রাতেই কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ওই ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে গ্রামবাসীদের অভিযোগ।

ঘটনার খবর জানতে পারার পরেই কড়া পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। দুঁদে পুলিশ কর্তা জ্ঞানবন্ত সিংযের নেতৃত্বে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। স্থানীয় থানার ওসি ও রামপুরহাটের মহকুমা পুলিশ আধিকারিককে সরিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রামপুরহাটের ঘটনা নিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছে বঙ্গ বিজেপির নেতারা। একদিকে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে। সিবিআই ও এনআইএ’কে দিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপি পরিষদীয় দলনেতা শুভেন্দু অধিকারী। অন্যদিকে দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছেন বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার। বৈঠক শেষে তিনি দাবি করেন, ‘রামপুরহাটের ঘটনা নিয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে স্বরাষ্ট্রমন্ত্রক। পাশাপাশি ঘটনার তদন্তে স্বরাষ্ট্রমন্ত্রকের যুগ্মসচিব পদমর্যাদার আধিকারিকরাও রামপুরহাটে আসছেন।’

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ

বেপরোয়া গাড়ির ধাক্কায় ১৫ ফুট উঁচু শূন্যেয় বাইক চালক, রক্তচাপ বাড়ানো ভয়ঙ্কর ভিডিও

‘এসআইআর বিতর্ক নিয়ে মুখ খুলুন’, জ্ঞানেশের রক্তচাপ বাড়ালেন বিজেপি সঙ্গী উপেন্দ্র কুশায়াহা

ভারী বৃষ্টির জেরে ধস, বন্ধ শিলিগুড়ি-দার্জিলিং টয়ট্রেন পরিষেবা

ঘুষের টাকা নিতে গিয়ে হাতেনাতে পাকড়াও উলুবেড়িয়া পুরসভার ইঞ্জিনিয়ার

সংসারের সঠিক আর্থিক পরিকল্পনার গাইড ড. শুভঙ্কর দাশগুপ্তের ‘দ্য স্মার্ট মানি ব্লুপ্রিন্ট’

সরকারি হাসপাতালে সফল অগ্ন্যাশয়ের ক্যানসারের জটিল অপারেশন

স্টেট ব্যাঙ্কের গ্রাহকদের সুখবর, ধর্মঘটের তিনদিন এটিম থেকে টাকা তুললে চার্জ দিতে হবে না

জ্ঞানেশ কুমারকে পদ্মবিভূষণ দেওয়ার পক্ষে সওয়াল করলেন শমীক ভট্টাচার্য

নিউইয়র্কে নেতানিয়াহু বিরোধী বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অস্কারজয়ী অভিনেত্রী

সাঁড়াশি চাপে জ্ঞানেশ, এবার মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের

পাকড়াও কুখ্যাত লেডি ডন পার্বতী, দিল্লিতে গড়ে তুলেছিল মাদক ব্যবসার সাম্রাজ্য

যাদবপুর কাণ্ডের জের, শমীকের টিম থেকে ছাঁটা হল শর্বরীকে, ঠাঁই পেলেন লকেট-সৌমিত্র

দক্ষিণের দফারফা করে এবার উত্তরবঙ্গ ভাসাবে নিম্নচাপ, জারি সতর্কতা