তিন মাস পার! অন্নপূর্ণার টাকা পাওয়ায় স্বামীর সঙ্গে অশান্তি, চরম পদক্ষেপ গৃহবধূর

Share:

নিজস্ব প্রতিনিধি: অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে রাজ্যজুড়ে যখন ক্ষোভ-বিক্ষোভ চলছে, তখন মালদহ থেকে সামনে এল আরও এক মর্মান্তিক ঘটনা। তিন মাস ধরে প্রকল্পের টাকা না পাওয়াকে কেন্দ্র করে স্বামীর সঙ্গে অশান্তির পর এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার মালদহের গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার এলাকায় এই ঘটনা ঘটে। মৃতার নাম অনিমা খাতুন, বয়স ৩২ বছর।

স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের দাবি, অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করার পরও পরপর তিন মাস অনিমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনও টাকা ঢোকেনি। তাঁর স্বামী বাইরে থেকে টাকা দিয়ে আবেদনপত্র পূরণ করিয়েছিলেন বলেও স্থানীয়দের দাবি। কিন্তু টাকা না আসায় বিষয়টি নিয়ে দম্পতির মধ্যে বারবার বচসা হচ্ছিল। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ১৭ অগস্ট থেকে বহু মহিলার অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকতে শুরু করে। আশপাশের অনেকেই টাকা পেলেও অনিমার অ্যাকাউন্টে টাকা না আসায় তাঁর উদ্বেগ আরও বাড়ে। আবেদনপত্রে কোনও ভুল হয়েছিল কি না, তা নিয়েও পরিবারের মধ্যে আলোচনা চলছিল বলে জানা গিয়েছে। এরপর শুক্রবার ভোরে ঘটে যায় মর্মান্তিক ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদহ মেডিক্যাল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: ‘চোখের সামনে ছেলেকে মেরে ফেলল শ্বশুর বাড়ির লোক’, চাঞ্চল্যকর দাবি সফটওয়্যার ইঞ্জিনিয়ারের মায়ের

পরিবারের এক আত্মীয় জানিয়েছেন, এর আগে অনিমা নিয়মিত লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতেন। কিন্তু অন্নপূর্ণা যোজনা চালু হওয়ার পর গত তিন মাস ধরে সেই টাকা আর অ্যাকাউন্টে ঢোকেনি বলে অভিযোগ।  সেই থেকেই এই চরম পদক্ষেপ। পরিবারে তাদের দুই নাবালক ছেলে, মেয়ে রয়েছে।  

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

বাড়িতে দই আছে? ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে দই-মশলা পরোটা

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নামে এবার দেউলটি স্টেশন, প্রস্তাব গেল রাষ্ট্রপতি- প্রধানমন্ত্রীর দফতরে

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

দিঘা যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মৃত্যু যুবকের

ডাবল ইঞ্জিনের উড়ান! কেন্দ্রের মেগা প্রকল্পে সচল হচ্ছে বাংলার ৪টি বিমানবন্দর

নীল থেকে গেরুয়া! বদলে যাচ্ছে অস্থায়ী হোমগার্ডদের পোশাকের রঙ