হাওড়ায় পুলিশের বড়সড় সাফল্য, পিস্তল ও গুলিসহ গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: অবৈধ অস্ত্র উদ্ধারে বড়সড় সাফল্য হাওড়া সিটি পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে গোলাবাড়ি থানা এলাকার পাঞ্জাব লাইনের ২৪/১ বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে গ্রেফতার করল ডিটেকটিভ ডিপার্টমেন্ট। তাঁদের কাছ থেকে উদ্ধার হয়েছে তিনটি ইম্প্রোভাইজড দেশি সেমি-অটোমেটিক পিস্তল, চারটি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড গুলি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২ সেপ্টেম্বর ওই এলাকায় বেআইনি আগ্নেয়াস্ত্রের কারবার সংক্রান্ত নির্দিষ্ট তথ্য পায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দা বিভাগ। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালাতেই তাঁদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার হয়।

ধৃতদের মধ্যে একজন ৩৮ বছরের মহম্মদ আহসান ইউসুফ। তিনি গোলাবাড়ি থানা এলাকার নন্দ ঘোষ রোডের বাসিন্দা। অন্য ধৃতের নাম আবুল হাসান ওরফে নাটা, বয়স ৪৫ বছর। তিনি পিলখানার মাদারতলা লেন এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া তিনটি পিস্তলই ইম্প্রোভাইজড বা দেশি প্রযুক্তিতে তৈরি সেমি-অটোমেটিক আগ্নেয়াস্ত্র। লোহার তৈরি প্রতিটি বন্দুকের দৈর্ঘ্য প্রায় ২০ সেন্টিমিটার। এর পাশাপাশি চারটি ম্যাগাজিন এবং ১৮ রাউন্ড লাইভ অ্যামুনিশনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া গুলির পারকাশন ক্যাপে ‘KF 7.65’ চিহ্ন রয়েছে।

আরও পড়ুন: শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

অভিযানের পর ঘটনাস্থল থেকেই দু’জনকে গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে গোলাবাড়ি থানায় নির্দিষ্ট ধারায় মামলা দায়ের হয়েছে। এই অস্ত্রগুলি কোথা থেকে আনা হয়েছিল, কোথায় সরবরাহ করার পরিকল্পনা ছিল এবং এর পিছনে আরও কোনও চক্র সক্রিয় রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। অবৈধ অস্ত্রের নেটওয়ার্কের সঙ্গে যুক্ত অন্যান্য ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ। উদ্ধার হওয়া অস্ত্র ও গুলির উৎস এবং ধৃতদের সঙ্গে অন্য কোনও অপরাধচক্রের যোগ রয়েছে কি না, সেটিও তদন্তের আওতায় রয়েছে।

মায়ের বাহন শ্বেত সিংহ, ঘটকবাড়ির দুর্গা প্রতিমায় রয়েছে অভিনবত্ব

শনির নক্ষত্র পরিবর্তনেই খুলবে ভাগ্যের দরজা! ৯ অক্টোবর থেকে ‘আচ্ছে দিন’ ৪ রাশির জাতকদের

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের