শান্তিপুরে আমবাগান থেকে উদ্ধার দেওর-বৌদির ঝুলন্ত দেহ, পরকীয়া নাকি নেপথ্যে অন্য কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমান সমাজে পরকীয়ার জেরেই নষ্ট হচ্ছে বহু সম্পর্ক। শুধু খারাপ হচ্ছে তাই নয় ঘটছে প্রাণহানির ঘটনাও। এবার সেই পরকীয়ার জেরে প্রাণ গেল দেওর-বৌদির। আমবাগান থেকে যুগলের ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল নদিয়ার শান্তিপুরে। অভিযোগ উঠেছে, যাদের দেহ উদ্ধার হয়েছে তাঁরা সম্পর্কে দেওর ও বৌদি। 

মৃতদের  দীপক সরদার (২০) এবং সুমিতা সর্দার (১৯) নামে চিহ্নিত করা হয়েছে।  স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শান্তিপুর থানার অন্তর্গত বাবলা গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর মাঠপাড়ার (আদিবাসী পাড়া) বাসিন্দা দীনেশ সরদারের ছেলে দীপক সরদারের সঙ্গে তাঁরই মামাতো দাদা রক্ষী সরদারের স্ত্রী সুমিতা সর্দারের বিবাহবহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল। দুই পরিবারের বাড়ি একই পাড়াতেই। সম্পর্কের টানাপোড়েন থেকেই এই চরম সিদ্ধান্ত বলে প্রাথমিক অনুমান স্থানীয়দের। 

 আরও পড়ুন: ভোররাতে ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতরে হামলা-ভাঙচুরের অভিযোগ, গ্রেফতার ৬

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে আনুমানিক সকাল ৭টা নাগাদ পাড়ার এক ব্যক্তি মাঠের দিকে যাওয়ার সময় বাড়ির পাশের একটি আমবাগানে দু’জনকে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তাঁর চিৎকারে ছুটে আসেন পরিবারের লোক ও প্রতিবেশীরা। খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক শোরগোল তৈরি হয়।  খবর দেওয়া হয়েছে শান্তিপুর থানার পুলিশকে।  দেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রক্রিয়া শুরু করা হয়েছে। ঘটনার পেছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। 

লক্ষ্মী নারায়ণ রাজযোগে ২৬ সেপ্টেম্বর থেকে দারুণ সময় ৪ রাশির জাতকদের

ব্যবসায় বিপুল ক্ষতির সম্ভাবনা, কাছের মানুষের সঙ্গে চরম ঝামেলা বাধবে, সুতরাং সজাগ থাকুন

ফিলিপাইনে ফেরিতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৭৬, এখনও নিখোঁজ ১৩

চালে নয়, কাঁচা আলু-সুজিতেই তৈরি হবে মুচমুচে দোসা, জানুন সহজ রেসিপি

শীতলক্ষ্যা নদীর স্রোতে তলিয়ে যাচ্ছিলেন পাঁচজন, দুজনকে উদ্ধার করে ডুবে মারা গেলেন তরুণ

বিধানসভা নির্বাচনে জামানত খোয়ানো শান্তিগোপালকেই নন্দীগ্রামে প্রার্থী করল সিপিআই

গরুকে ধর্ষণ! ভয়ঙ্কর ঘটনা মোদির রাজ্য, পুলিশের জালে অভিযুক্ত

ব্রিকস সম্মেলনের মাঝেই দিল্লির পাঁচতারা হোটেল থেকে উদ্ধার এয়ার ইন্ডিয়ার পাইলটের দেহ

‘হাতে হাত ধরি ধরি,’ দ্বিপাক্ষিক বৈঠকে মোদিকে বার্তা জিনপিং-য়ের

৬ বছরের ভাইঝিকে ধর্ষণ করে খুনের পর যৌনাঙ্গে ঢালা হয়েছিল রাসায়নিক, পাষণ্ড কাকাকে ফাঁসির সাজা আদালতের

তারাতলাকাণ্ডে গ্রেফতার কলকাতা পুরসভার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার আমিনুর শেখ

খাদ্যে বিষক্রিয়ার জেরে জেলে অসুস্থ ১৮ বন্দি, চিকিৎসায় মেডিক‍্যাল টিম

পুজোয় খারাপ খাবার বিক্রি করলে ধরা পড়বে রেস্তরাঁ, অভিনব উদ্যোগ প্রশাসনের

 ২ বছর আগে চাকরি থেকে ছাঁটাই, পত্রিকা অফিস থেকে উদ্ধার হিন্দু সাংবাদিকের ঝুলন্ত দেহ