গাজিয়াবাদে ঘরের মধ্যে মা-মেয়ের ঝুলন্ত দেহ উদ্ধার, আটক স্বামী

Share:

 নিজস্ব প্রতিনিধিঃ গাজিয়াবাদের খোড়া থানা এলাকায় একটি ভাড়া বাড়ি থেকে এক মহিলা ও তাঁর দুই বছরের মেয়ের দেহ উদ্ধার হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ভারত নগরের একটি ফ্ল্যাটে দু’জনকে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পায় মহিলার প্রায় ১০ বছরের ভাগ্নি। জানলা দিয়ে ঘরের ভিতর তাকিয়ে বিষয়টি দেখতে পায় সে। পরে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনায় মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হরদোইয়ের বাসিন্দা বছর তিরিশের অনিরুদ্ধ ওরফে সোনু স্ত্রী ও দুই বছরের মেয়েকে নিয়ে ভারত নগরের গলি নম্বর ৭-এ প্রায় চার বছর ধরে ভাড়া থাকতেন। কৌশাম্বীর একটি বেসরকারি হাসপাতালে ল্যাব টেকনিশিয়ান হিসেবে কাজ করেন তিনি। শুক্রবার অসুস্থ থাকায় কাজে যাননি অনিরুদ্ধ। সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ওষুধ আনতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। এর কিছুক্ষণ পর তাঁর বোনের মেয়ে ওই বাড়িতে আসে। দরজায় ধাক্কা দিয়েও কোনও সাড়া না পেয়ে জানলা দিয়ে ঘরের ভিতরে তাকায় সে। তখনই মা ও মেয়েকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। তার চিৎকার শুনে স্থানীয়েরা সেখানে জড়ো হন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।

আরও পড়ুনঃ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি বলে পুলিশ জানিয়েছে। প্রাথমিক ভাবে স্বামী-স্ত্রীর মধ্যে কোনও বড় ধরনের বিবাদের কথাও সামনে আসেনি। তবে মৃত্যুর নেপথ্যে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। স্বামীর বয়ানও নেওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে আরও তথ্য মিলতে পারে বলে পুলিশ সূত্রে খবর।

দোকানে ঢুকে মদের বোতলে চুমুক, তারপর ঘুম! বানরের কাণ্ডে তাজ্জব সকলে, ভাইরাল ভিডিও

নির্বাচন কমিশনারের ছেলের বান্ধবীকে হুমকি, নাম জড়াল মন্ত্রী উমেশ রাইয়ের!

পাষণ্ড বাবার হাতে নাবালকের করুণ মৃত্যু! খুঁটিতে বেঁধে বেধড়ক মারধরের অভিযোগ

সন্ত্রাসবাদের ফল ভুগতে হবে, রাষ্ট্রসঙ্ঘে পাক প্রধানমন্ত্রীকে কড়া জবাব ভারতের

গুরুতর আহত হয়ে নেশনস লিগ থেকে ছিটকে গেলেন এমবাপে, কি এমন ঘটল মাঠে?

৩৫ হাজার দর্শক, ৩ হাজার ঢাকি, মহালয়ায় ইডেনে মেগা অনুষ্ঠান, থাকবেন মোদি

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ, গ্রেফতার পুলিশ কনস্টেবল

টানা বৃষ্টিতে বিপর্যস্ত পাহাড়, ১০ নম্বর জাতীয় সড়কে ৬ ঘণ্টা যান চলাচল বন্ধ

নিম্নচাপ সরে গেলেও কাটেনি বৃষ্টির রেশ! ভোর থেকেই ভিজছে দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গে জারি হলুদ সতর্কতা

কঙ্গোয় ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত দুই সেনা আধিকারিক-সহ ১৪

হত্যার পর ৯ টুকরো, ২ মাস বাদে শারজা থেকে জন্মভিটেয় ফিরল কন্নড় যুবকের দেহ  

১২ তলা থেকে পড়ে মৃত্যু নবম শ্রেণির ছাত্রীর, দুর্ঘটনা নাকি অন্য কিছু? তদন্তে পুলিশ

ইরানের ৭ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব খারিজ ট্রাম্পের, ভোটের পর কি ফের হামলার ইঙ্গিত?

ব্যাঙ্কের লকার খুলতেই চক্ষুচড়কগাছ, গায়েব দেড় কোটি টাকার সোনার গয়না! তদন্তে পুলিশ