চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ভোটে লড়ার জন্য টিকিট চাইনি’, ফের সরব দিলীপ ঘোষ

নিজস্ব প্রতিনিধি, খড়্গপুর : লোকসভা নির্বাচনে অচেনা এলাকায় লড়তে হয়েছিল দিলীপ ঘোষকে। তখনই দলের বিরুদ্ধে খুব উগড়ে দিয়েছিলেন তিনি। পরাজয়ের যন্ত্রণা এখনও ভুলতে পারেননি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। এবার মঙ্গলবার খড়্গপুরের দলীয় কার্যালয়ে বসে ফের সেই যন্ত্রণার কথা মনে এনে ক্ষোভ উগড়ে দিলেন তিনি।

মঙ্গলবার দিলীপ ঘোষ বলেছেন, নিজের অপছন্দ হলেও দলের কথাতেই বর্ধমান দুর্গাপুরে লড়াই করেছিলেন তিনি। সেখানে তৃণমূলের কীর্তি আজাদের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিলেন। কিন্তু ওই কেন্দ্র থেকে লড়াই করার ইচ্ছে তার এতটুকুও ছিল না। নিজের ইচ্ছেতে ভোটে লড়তে চাননি। কিন্তু দল যদি আবার নির্দেশ দেয় তাহলে তিনি ফের লড়াইয়ে নামতে প্রস্তুত। আপাতত দলীয় কর্মী হিসেবেই কাজ করতে চাইছেন তিনি।

জানা গিয়েছে, ২০১৯ সালে মেদিনীপুর আসনে ৮৯ হাজার ভোটে জিতেছিলেন দিলীপ ঘোষ। ২০২৪ সালে তৃণমূলের কীর্তি আজাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে। সেখানে ১ লক্ষ ৩৭ হাজার ভোটে হেরেছিলেন তিনি। কিভাবে হারলেন তিনি? সেই সময় দিলীপ ঘোষ বলেছিলেন রাজনীতিতে সবই সম্ভব। কি ঘটেছে কেন ঘটেছে? কি করেছে সবটাই পর্যালোচনা করে বোঝা যাবে। দিলীপ ঘোষ প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উক্তিকে পোস্ট করে পুরোনো নব্যকর্মীদের গুরুত্বের বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন।

মঙ্গলবার তিনি বলেন, দলটাকে ২০১৬ সালে খড়গপুর সদর বিধানসভা এবং ২০১৯ সালে মেদিনীপুর লোকসভায় টিকিট দিয়েছিল। দুটি ক্ষেত্রে তার ইচ্ছেমতোই টিকিট দেওয়া হয়েছিল। কিন্তু ২০২৪ সালে তাঁর ইচ্ছের বিরুদ্ধে টিকিট দেওয়া হয়েছে। ভোটে লড়াই করার জন্য টিকিট নিজে থেকে কোনওদিন চান নি। দল বলেছে বলেই ভোটে লড়াই করেছেন তিনি। যতদিন রাজনীতি করার ইচ্ছে থাকবে ততদিন তিনি করবেন। গত লোকসভা নির্বাচনে ইচ্ছের বিরুদ্ধে অপছন্দের কেন্দ্র থেকে লড়াই করার জন্য অভিমান হয়েছিল। অভিমান এখনো মোছেনি। দিলীপ ঘোষের প্রতিটি কথায় তা স্পষ্ট।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ