‘অন্নপূর্ণার টাকা না পেলে আমি ব্যবস্থা করব’, আশ্বাস রচনার

Share:

নিজস্ব প্রতিনিধি: এখনও অনেকের অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার ভাণ্ডারের টাকা। এই নিয়েই রাজ্যজুড়ে মহিলারা বিক্ষোভ দেখাচ্ছেন। বাড়ছে ক্ষোভ। শুক্রবার (২১ অগস্ট) হুগলির বিভিন্ন জায়গায় অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে মহিলারা বিক্ষোভ দেখান। তাঁদের অভিযোগ, তালিকায় নাম থাকা সত্ত্বেও ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রকল্পের নির্ধারিত ৩ হাজার টাকা জমা পড়েনি। এই পরিস্থিতিতে নিজের লোকসভা কেন্দ্রে সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়।

রচনা বলেন,  ‘যারা অন্নপূর্ণা পাননি অথচ এনলিস্টেড তারা সবাই পাবে। দেওয়া শুরু হয়েছে সবুর করুন। তাও যদি না পান নাম ঠিকানা সাংসদ অফিসে এসে দিয়ে গেলে আমি ব্যবস্থা করব। সবাই পাবে অন্নপূর্ণা।’ সরকারি তথ্য অনুযায়ী, অন্নপূর্ণা যোজনার তৃতীয় কিস্তির ৩ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া ১৭ অগস্ট থেকে শুরু হয়েছে। প্রথম দফায় প্রায় ১ কোটি ৪৫ লক্ষ যোগ্য মহিলাকে টাকা দেওয়ার কথা জানানো হয়েছে। একইসঙ্গে যাঁদের আবেদন বাতিল হয়েছে বা কোনও কারণে আটকে রয়েছে, তাঁদের জন্য পরবর্তী পর্যায়ে আবেদন বা সংশোধনের সুযোগ রাখার কথাও জানানো হয়েছে।

আরও পড়ুন: বাড়ি ফিরতেই গ্রেফতার নিউ মার্কেটের অভিশপ্ত শিখা ইন হোটেলের মালিক

এদিন বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হুগলি সাংসদ। যাদবপুর প্রসঙ্গে তিনি বলেন, ‘যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম করা প্রতিষ্ঠান।সম্মানের প্রতিষ্ঠান।আমরা খুব উঁচু নজরে দেখি।অনেক বড় মানুষ এখান থেকে বেরিয়েছেন। আমরা চাইবো সেই শিক্ষা প্রতিষ্ঠানের গড়িমা যেন বজায় থাকে।যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম সেটা যেন সবসময় উজ্জ্বল থাকে।’ শুধু এটাই নয় তৃণমূল সাংসদের গলায় শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা। বলেছেন, ;মানুষ এখন উপলব্ধি করছে মোদি ছাড়া গতি নেই।’ 

ছটপুজোর পরেই ভাগ্যবদল, সূর্যের গোচরে ভাগ্য খুলবে ৭ রাশির

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতা পুরসভার ভোট নিয়ে সুপ্রিম কোর্টে রাজ্য

দুষ্কৃতীকে ধরতে গিয়ে ভরা বাজারে গুলিবিদ্ধ কনস্টেবল

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু হরিসা প্রন, রইল সহজ রেসিপি

দমদমে ফ্ল্যাটের দরজা ভেঙে উদ্ধার বাবা ও ছেলের দেহ, চাঞ্চল্য

পদ্ম পথে পা বাড়িয়ে একঝাঁক হেভিওয়েট তৃণমূলের নেতা-নেত্রী? শমীকের মন্তব্যে জল্পনা

মেট্রো-সহ একাধিক প্রকল্পের উদ্বোধনে রাজ্যে আসছেন মোদি

পেটে ব্যথা হলেই অ্যান্টাসিড খাচ্ছেন? হতে পারে বড় বিপদের সংকেত!

রাস্তা দিয়ে যাচ্ছিল মিনিবাস, আচমকাই পিষে দিল ট্রাক, নিহত ২৪

গতিপথ বদলে বাংলার দিকেই ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান!’ সতর্ক হাওয়া অফিস

মাঝেরহাটে লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু ষষ্ঠ শ্রেণির ছাত্রের

মণিপুরে যাত্রীবোঝাই গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, নিহত ৪

এনসিপিআই-তে মোহভঙ্গ! কুণালের পাশে বসে মমতা তৃণমূলে ফেরার ইঙ্গিত প্রসূনের

ডায়াবেটিস দূরে রাখতে আজই বদলে ফেলুন প্রতিদিনের খাদ্যতালিকা!