চা-বাগানে কাজ করতে গিয়ে বাঘের খাদ্য হতে যাচ্ছিলেন এক মহিলা শ্রমিক

আক্রান্ত হাসপাতালে

Share:

নিজস্ব প্রতিনিধি, ডুয়ার্স (জলপাইগুড়ি):  একটি নয়, একসঙ্গে দুটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ল চা শ্রমিকের ওপর। মানুষ-বন্যপ্রাণের সংঘাতের বেনজির ঘটনার সাক্ষী ডুয়ার্স। ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের গয়েরকাটা চা বাগানে। বাঘের হামলায় বছর ২৪-এর সরস্বতী বিশ্বাস গুরুতর জখম হয়েছেন। তাঁকে বীরপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় নতুন করে চিতাবাঘের আতঙ্ক ছড়িয়েছে ওই চা বাগানে।

স্থানীয় সুত্রে জানা গিয়েছে, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও গয়েরকাটা চা-বাগানের হিন্দুপাড়া ডিভিশনের ১০ নং সেকশনে বাকিদের সঙ্গে চা-পাতা তুলছিলেন সরস্বতী বিশ্বাস। ঘড়িতে তখন দুপুর ২। সেই সময় চা বাগানের ঝোপ থেকে আচমকাই দুটি চিতাবাঘ লাফিয়ে পড়ে তার ওপর। চিতাবাঘের ধারাল নখে মাথায় ও কপালে গুরুতর আঘাত পান তিনি। তার চিৎকার শুনে অন্যান্য চা শ্রমিকেরা ছুটে এলে চিতাবাঘ দুটি পালিয়ে যায়।

এদিন বাগান কর্তৃপক্ষ প্রথমে চা-বাগান হাসপাতালে সরস্বতী বিশ্বাসের প্রাথমিক চিকিৎসা করিয়ে বিন্নাগুড়ি বন্যপ্রান বিভাগে খবর দেন। এরপর বনদফতরে কর্মীদের উদ্যোগে তাঁকে বীরপাড়া রাজ্য সাধারণ হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন। চা বাগানের তরফে বাগানে খাঁচা পাতার বিষয়ে বনদপ্তর কে অনুরোধ জানানো হয়েছে।

এদিন হাসপাতালের বেডে শুয়ে সরস্বতী বিশ্বাস বলেন তিনি চা পাতা তুলছিলেন। সেই সময় দুটি চিতাবাঘ একসঙ্গে তার ওপর লাফিয়ে পড়ে মাথায় ও মুখে হাঁচড় মারে। তিনি চিৎকার করে পালাতে চেষ্টা করলে চিতাবাঘ দুটি পালিয়ে যায়।

বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াডের রেঞ্জ অফিসার শুভাশিস রায় জানান, ‘সরস্বতী বিশ্বাস নামে এক মহিলা শ্রমিক এদিন চা-বাগানে কাজ করতে গিয়ে চিতাবাঘের হানায় আহত হন। আমরা তাঁকে হাসপাতালে ভর্তি করাই। তার চিকিৎসার খরচের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এদিন দুটি নয় একটি চিতাবাঘ তার উপর হামলা চালিয়েছে বলে জানান তিনি।’

আরও পড়ুন ফের চিতাবাঘের দেহ উদ্ধার ডুয়ার্সের চা বাগানে

পুরভোটের নির্ঘন্ট প্রকাশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ কলকাতা হাইকোর্টের

শাহরুখের ‘পাঠান’-কে ছাপিয়ে প্রথম দিনে রেকর্ড আয় করল রণবীরের ‘রামায়ণ’

রায়গঞ্জে জঙ্গল থেকে নাবালিকার বিবস্ত্র দেহ উদ্ধার! চাঞ্চল্য

ঝাড়খণ্ডে মর্মান্তিক দুর্ঘটনা! নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক পথচারীকে পিষল ট্রাক, মৃত ৭

ধনতেরাস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

‘থানায় বসে ঋতব্রতদের হয়ে হলফনামায় সই করেছে পুলিশ,’ বিস্ফোরক দাবি অভিষেকের

নৃশংস হত্যাকাণ্ড! স্ত্রী-সহ শ্বশুরবাড়ির সাতজনকে পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেফতার ক্যাবচালক

সুখ-সমৃদ্ধি কামনা করে ধনতেরাসে দেশবাসীকে শুভেচ্ছা জানলেন প্রধানমন্ত্রী

কালীপুজোর পরই আবহাওয়া বদলের পূর্বাভাস, জাঁকিয়ে শীত পড়বে কবে?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?