গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী ৪ মে, সোমবার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের গণনা এবং ফলপ্রকাশ। ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা থেকে।অশান্তির আশঙ্কা ঠেকাতে রাজ্যে কড়া নজরদারিতে নির্বাচন কমিশন। এবার ভোটগণনা ও ফলপ্রকাশের দিনে নিরাপত্তার কারণে বন্ধ করে দেওয়া হল ভারত-ভুটান সীমান্ত। বাংলার জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সঙ্গে ভুটানের আন্তর্জাতিক সীমান্ত ৪৮ ঘণ্টার জন্য বন্ধ করা হল।

নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলা প্রশাসন জানিয়েছে,  ৩ মে রবিবার সকাল ৬টা থেকে ৫ মে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অর্থাৎ, ৪৮ ঘণ্টার জন্য আন্তর্জাতিক সীমান্ত বাণিজ্যিক গাড়ির জন্য পুরোপুরি বন্ধ থাকবে৷ এই সময়ে কোনও গাড়ি ও তার চালক পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশ ও ভুটান যেতে বা ওই দুই দেশ থেকে রাজ্যে প্রবেশ করতে পারবে না৷

তবে,  জরুরি চিকিৎসা সংক্রান্ত প্রয়োজনে সীমান্ত পারাপার করা যেতে পারে। সেক্ষেত্রে চিকিৎসা সংক্রান্ত উপযুক্ত কাগজপত্র থাকতে হবে। পর্যটকদের সীমান্ত পেরতে হলে বৈধ কাগজপত্র থাকতে হবে। অত্যাবশ্যকীয় পণ্যবাহী যানবাহনের ক্ষেত্রে যথাযথ চেকিংয়ের পর অনুমতি দেওয়া হতে পারে। এই সময়ে ভুটান ভ্রমণ বা সীমান্ত পারাপারের পরিকল্পনা থাকলে তা স্থগিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

সীমান্ত বন্ধ থাকায় তার প্রভাব স্থানীয় ব্যবসায়ীদের ওপর পড়বে বলে মনে করা হচ্ছে ৷ কারণ, এই সীমান্ত দিয়ে প্রতিদিনই অসংখ্য মানুষ, গাড়ি যাতায়াত করে। মূলত জয়গাঁ ও কালচিনি সীমান্তে যাতায়াত বন্ধ থাকায় ওই এলাকার ব্যবসায়ীরা বড় ক্ষতির মুখে পড়তে পারেন।

 

মা দুর্গার পুজোতেই ব্রাত্য উমারা, জানেন কোন রাজবাড়িতে রয়েছে এমন অদ্ভুত রীতি?

ভারতের মহিলা ক্রিকেট দলের নতুন অধিনায়ক হলেন স্মৃতি মান্ধানা

চিনি ছাড়া বাড়িতে বানিয়ে ফেলুন চিঁড়ের লাড্ডু, খেলেই ম্যাজিক বুঝতে পারবেন

ভারতীয় স্পিনারদের ভেল্কিতে ১৭১ রানেই থামল ওয়েস্ট ইন্ডিজ

ডায়াবেটিস রয়েছে? নিশ্চিন্ত মনে খেতে পারেন চার ধরনের রুটি

দুর্গাপুজোতে শহরবাসীর জন্য বিশেষ চমক, রেস্তরাঁয় খাবার পরিবেশন করবে রোবট

ছাত্র বিক্ষোভে উত্তাল ফ্রান্স, নামল দাঙ্গা পুলিশ, চলছে লাঠি-কাঁদানে গ্যাস

পুজোয় স্টল তৈরিকে কেন্দ্র করে উত্তেজনা, অশান্তিতে জড়াল সিপিএম ও হিন্দু জাগরণ মঞ্চ

পাকিস্তানে পঞ্জাব-সিন্ধু সহ চার প্রদেশ ভাগ নিয়ে শাহবাজের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে সেনাপ্রধান

স্বামী-মেয়ের অকালমৃত্যুতে জুটেছিল ‘ডাইনি’ অপবাদ, আমলা হয়ে জবাব রোহিণী গুর্জরের

হরমুজ প্রণালিতে জাহাজে ফের ক্ষেপণাস্ত্র হামলা! আহত ১১ ভারতীয় নাবিক, উদ্বিগ্ন দিল্লি

অভিষেক Z+ পাওয়ার যোগ্য? রাজ্যের কাছ থেকে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের

মোদির পর ইডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকছেন না অমিত শাহ, মুখ্য অতিথি রাজ্যপাল

আইন মেনেই ব্যবসা করতে হবে, গ্যালিফ স্ট্রিটের ব্যবসায়ীদের কড়া নির্দেশ হাইকোর্টের