সাইকেলে যোগব্যায়াম, আন্তর্জাতিক যোগ দিবসে গুমায় অভিনব উদ্যোগ

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইকেলের উপর যোগব্যায়াম! আন্তর্জাতিক যোগ দিবসে এমনই অভিনব দৃশ্য দেখা গেল উত্তর ২৪ পরগনার গুমায়। আর এই বিশেষ যোগব্যায়ামের মাধ্যমে সুস্থ জীবনের বার্তা তুলে ধরল একদল যুবক। আজ, রবিবার গোটা দেশেই সাড়ম্বরে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। রেড রোডে যোগ দিবসের অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যেও দিকে দিকে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। সেই যোগ দিবসে সাইকেলের উপর যোগ চর্চা করে তাক লাগালেন গুমার কয়েকজন খুদে।

আরও পডুন: ‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

বহু মানুষ প্রতিদিনের যাতায়াতের জন্য সাইকেলের উপর নির্ভরশীল। সেই সাইকেল চালানোর অভ্যাসের সঙ্গে যোগব্যায়ামকে যুক্ত করে সুস্থ জীবনের বার্তাও দিলেন উত্তর ২৪ পরগনার গুমার যুবকরা। আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে ভারতীয় জনতা যুব মোর্চার উদ্যোগে গুমা ইউনাইটেড ক্লাবের মাঠে আয়োজিত হয়েছিল এই বিশেষ ‘সাইকেলে যোগ’ কর্মসূচি। সেই অনুষ্ঠানে শতাধিক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন অশোকনগরের বিজেপি বিধায়ক সুময় হীরা, অশোকনগর মণ্ডল-১ যুব মোর্চার সভাপতি প্রদ্যুৎ রায়-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এই কর্মসূচিতে প্রশিক্ষক দেবাশীষ মিস্ত্রির তত্ত্বাবধানে যোগ শিক্ষার্থীরা বিভিন্ন যোগাসন প্রদর্শন করেন। তবে বিশেষ আকর্ষণ ছিল খুদেদের সাইকেলের উপর যোগব্যায়াম। কীভাবে নিয়মিত সাইকেল চালানোর পাশাপাশি সহজ কিছু যোগব্যায়ামের মাধ্যমে শরীরকে সুস্থ ও সক্রিয় রাখা যায় সেটি দেখাল খুদেরা। প্রশিক্ষক দেবাশীষ মিস্ত্রি জানান, প্রতিদিন নির্দিষ্ট কিছু যোগাভ্যাস করলে শরীরের নমনীয়তা বাড়ে, মানসিক চাপ কমে এবং বিভিন্ন রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ে। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষের জন্যই যোগব্যায়াম উপকারী বলেও তাঁর দাবি। অনুষ্ঠানে যোগের গুরুত্ব তুলে ধরে বিধায়ক-চিকিৎসক সুময় হীরা বলেন, আধুনিক চিকিৎসাবিজ্ঞানও যোগব্যায়ামের গুরুত্বকে বুঝেছে। অনেক রোগের চিকিৎসায় ওষুধের পাশাপাশি নিয়মিত যোগচর্চা রোগীকে দ্রুত সুস্থ করতে সাহায্য করে।

এই বিশেষ কর্মসূচির উদ্যোক্তা প্রদ্যুৎ রায় বলেন, যোগব্যায়ামকে যদি জীবনের অঙ্গ হিসেবে গ্রহণ করা যায়, তাহলে আয়ু ও কর্মক্ষমতা বৃদ্ধি এবং সামগ্রিক সুস্থতা বজায় রাখা সম্ভব। যোগা প্রশিক্ষণ শিবিরের পর এলাকায় একটি সাইকেল র‍্যালিরও আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষার বার্তা দিতে বৃক্ষরোপণ কর্মসূচিও অনুষ্ঠিত হয়।

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস