‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

Share:

নিজস্ব প্রতিনিধি: আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা শক্তিতে যুক্ত হল আরও তিনটি অধ্যায়। দেশীয় প্রযুক্তিতে নির্মিত অত্যাধুনিক তিনটি যুদ্ধজাহাজ ভারতীয় নৌবাহিনীর হাতে তুলে দিয়ে দেশের সামুদ্রিক নিরাপত্তাকে আরও শক্তিশালী করার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে এই জাহাজগুলির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ভারতীয় নৌবাহিনীর বহরে যুক্ত হওয়া তিনটি জাহাজ হল আইএনএস দুনাগিরি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক। গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (জিআরএসই)-এ সম্পূর্ণ দেশীয় নকশা ও প্রযুক্তির সাহায্যে নির্মিত হয়েছে এই যুদ্ধজাহাজগুলি। প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

INS দুনাগিরি: আইএনএস দুনাগিরি প্রজেক্ট ১৭এ-(Project 17A) এর অন্তর্গত একটি আধুনিক স্টেলথ ফ্রিগেট। এই শ্রেণির পঞ্চম জাহাজ এবং গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স (GRSE) -তে নির্মিত দ্বিতীয় ফ্রিগেট হিসেবে এটি বিশেষ গুরুত্ব বহন করে। অত্যাধুনিক ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও মাঝারি পাল্লার আকাশ প্রতিরক্ষা প্রযুক্তিতে সজ্জিত এই জাহাজ সমুদ্রপথে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা আরও বাড়াবে। 

আরও পড়ুন: রেড রোড থেকে যোগের উপকারিতা বোঝালেন প্রধানমন্ত্রী মোদি, দিলেন সুস্থ থাকার টিপস

INS অগ্রয়: অন্যদিকে আইএনএস অগ্রয় হল আর্নালা শ্রেণির একটি বিশেষ যুদ্ধজাহাজ, যা মূলত সাবমেরিন-বিরোধী অভিযানের জন্য তৈরি করা হয়েছে। অগভীর সমুদ্রে শত্রুপক্ষের সাবমেরিন শনাক্ত ও মোকাবিলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এটি টর্পেডো, রকেট লঞ্চার এবং অত্যাধুনিক অগভীর জলের সিস্টেমে সজ্জিত। 

INS সংশোধক: তৃতীয় জাহাজ আইএনএস সংশোধক একটি অত্যাধুনিক হাইড্রোগ্রাফিক সার্ভে ভেসেল। এটি  ‘সন্ধ্যায়ক’ (Sandhayak) শ্রেণির চতুর্থ এবং শেষ জাহাজ। সমুদ্রের তলদেশের তথ্য সংগ্রহ, নৌপথ নির্ধারণ, উপকূলীয় অঞ্চল পর্যবেক্ষণ এবং সামুদ্রিক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন জরিপমূলক কাজে এই জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এটি গভীর ও উপকূলীয় উভয় জলসীমায় নির্ভুল সমীক্ষা পরিচালনা করতে সক্ষম।

এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, ‘নৌশক্তি ছাড়া দেশের শক্তিবৃদ্ধি অসম্ভব। আত্মনির্ভর ভারতের নৌসেনার শক্তি। আইএনএস দুনাগিরি নৌসেনার শক্তি বাড়াবে।’ মোদি আরও বলেন, ‘ভারত সমুদ্রশক্তির এক নতুন দিশায় যাচ্ছে। আগামী দিনে আরও শক্তি বাড়ানো হবে। আমাদের শক্তির পরিচয় আত্মনির্ভর।’

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

‘১২ বছরের সংসার, অথচ স্বামীর পেশাই জানি না’, ধৃত পাক-চর সফিকুলককে নিয়ে বিস্ফোরক স্ত্রী

‘মেধাবী, শান্ত ছেলে ও এমন কাজ করতেই পারে না’, বাদুড়িয়ার যুবকের গ্রেফতারির পর প্রতিক্রিয়া পরিবারের

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস