সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

Share:

নিজস্ব প্রতিনিধি: যোগ দিবসে প্রত্যেক সরকারি কর্মীদের যোগদান বাধ্যতামূলক। এমনই নির্দেশ বিজেপি সরকারের। আগামী ২১ জুন রাজ্যে সাড়ম্বরে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। তাতে অংশগ্রহণ করতে সেদিন রাজ্যে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেইদিনই রাজ্যের সমস্ত কর্মীদের বাধ্যতামূলক ভাবে পালন করতে হবে ‘আন্তর্জাতিক যোগ দিবস’। নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে আজ, সোমবার এমনটাই জানানো হল।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ২১ জুন সকাল সাড়ে ৬টা থেকে ৭টা ৪৫ মিনিট পর্যন্ত সরকারি কর্মীদের উপস্থিত হতে হবে তাঁদের সংশ্লিষ্ট দফতর, আবাসন অথবা রেড রোড বা মিলন মেলা প্রাঙ্গনে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, রাজ্য সরকারের সমস্ত স্তরের স্থায়ী, অস্থায়ী, চুক্তিভিত্তিক, দৈনিক মজুরিভিত্তিক, নির্দিষ্ট সাম্মানিকের বিনিময়ে যাঁরা কাজ করেন, তাঁদেরও এই কর্মসূচিতে যোগ দিতে হবে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত সংস্থা, স্বায়ত্ত্বশাসিত সংস্থা এবং স্থানীয় সংস্থার কর্মীদেরও যোগ দিবস পালন করতে হবে। তবে সকলকে রেড রোডেই আসতে হবে তেমনটা নয়।

আরও পডুন: পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী চাঁদ বাউরি

যোগ দিবস নিয়ে প্রতিবছর বৃহৎ আকারে অনুষ্ঠান করে কেন্দ্রীয় সরকার। এই প্রথম পশ্চিমবঙ্গে বিরাট আকারে পালন করা হবে আন্তর্জাতিক যোগ দিবস। সেই অনুষ্ঠানে যোগ দেবেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁরা ২১ জুন সকালে থাকবেন রেড রোডে। তবে আন্তর্জাতিক যোগ দিবসের কথা মাথাতে রেখে আগামী ১৯ জুন থেকে শহরে একাধিক অনুষ্ঠান পালন করা হবে। যার মধ্যে রয়েছে- দৌড় সে ধ্য়ান, নৌকায় যোগব্যায়াম, লাইট অ্যান্ড সাউন্ড শো।

নাগ পঞ্চমীতে সূর্যের রাশি পরিবর্তন, মালামাল হবেন ৩ রাশির জাতকরা

আজকের রাশিফল: ৬ রাশির উন্নতির দরজা খুলবে, ব্যবসায় ব্যাপক মুনাফা অর্জিত হবে…

রাতে ঠিক সময়ে খাওয়ার অভ্যাস করুন, অ্যাসিডিটি থেকে মিলতে পারে স্বস্তি

সবকিছু কি ভুলে যাচ্ছেন? চিনে নিন ডিমেনশিয়ার এই ৫টি লক্ষণ

মেঘ-পিওনের দেশে ব্রিটিশ ঐতিহ্য, ঘুরে আসুন ভারতের ৭ হিল স্টেশন

রোজ বিট খাচ্ছেন? জানেন শরীরের ৬ সমস্যায় উপকারী হতে পারে এই সবজি

জুতো হারিয়ে চরম বিপাকে ব্যক্তি! শেষমেশ AI-কে ‘গোয়েন্দা’ বানিয়ে খুঁজে পেলেন খড়ম, ভাইরাল ভিডিও

১২ ঘন্টার ব্যবধানে ফের জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, মাত্রা ৬.৯

প্রবল ভূমিকম্পে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৮, বিপুল ক্ষয়ক্ষতির আশঙ্কা

স্বাধীনতা দিবসের দিনে রাজ্য পুলিশের এসটিএফের হাতে গ্রেফতার তিন পাক গুপ্তচর

শ্যামাপ্রসাদের ট্যাবলো থেকে বর্ণাঢ্য কুচকাওয়াজ, স্বাধীনতা দিবসে নতুন রূপে রেড রোড

যন্ত্রণায় কাতরাতে-কাতরাতে ক্রিজ ছাড়লেন লোকেশ রাহুল, আচমকা কী হল?

শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে নেমে সচিনের রেকর্ড ছুঁলেন যশস্বী

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের জের, রবি থেকেই ভাসতে চলেছে বাংলা, শহরে ভারী বৃষ্টির পূর্বাভাস