পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুরুলিয়ার জনকল্যাণ শিবির পরিদর্শনে এসে সরকারি পরিষেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার বার্তা দিলেন রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও পূর্ত দফতরের প্রতিমন্ত্রী নদীয়ারচাঁদ বাউড়ি। আজ, সোমবার তিনি পাড়া বিধানসভায় রঘুনাথপুরের জনকল্যাণ শিবির ঘুরে দেখেন। তারপরে পুরুলিয়া শহরের এমএসএ ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত জনকল্যাণ শিবিরে পৌঁছন। তাঁর সঙ্গে ছিলেন পুরুলিয়া বিধানসভার বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় এবং বিজেপির অন্যান্য নেতৃত্ব। শিবিরে বিভিন্ন সরকারি পরিষেবা সংক্রান্ত স্টল পরিদর্শন করে মন্ত্রী সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন।

শিবিরের বিভিন্ন স্টল ঘুরে দেখে মন্ত্রী বলেন, পূর্ববর্তী তৃণমূল কংগ্রেসের সরকার কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করেছিল। জনকল্যাণ শিবিরের মাধ্যমে এবার মানুষ সরকারি পরিষেবার সুবিধা পাবেন বলে তিনি দাবি করেন। বিধায়ক সুদীপ মুখোপাধ্যায় জানান, রাজ্যে বিজেপি সরকারের বয়স মাত্র এক মাস ছয় দিন। প্রশাসনিক কাজ এখনও পুরোপুরি গতি না পেলেও মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই শিবিরের আয়োজন করা হয়েছে। অন্যান্য সরকারি পরিষেবাও আগের মতো চালু থাকবে বলে তিনি জানান। জেলার অন্যান্য ব্লকের পাশাপাশি পুরুলিয়া পুরসভার ১১টি ওয়ার্ডের বাসিন্দাদের জন্য এদিন ইন্ডোর স্টেডিয়ামে এই শিবিরের আয়োজন করা হয়। সকাল থেকেই সেখানে উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। পুরুলিয়া পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মালা ধীবর তাঁর জরাজীর্ণ বাড়ির ছবি নিয়ে শিবিরে আসেন। তাঁর অভিযোগ, দীর্ঘদিন আবেদন করেও আবাস যোজনার সুবিধা পাননি। নতুন সরকারের কাছে তিনি বাড়ি পাওয়া নিয়ে আশাবাদী। 

আরও পড়ুনঃ অরূপ ঘনিষ্ঠ অনন্যার ওয়ার্ড অফিস থেকে মিলল কন্ডোম

পুরুলিয়া পুরসভার বিজেপি কাউন্সিলর আবীর সেনগুপ্তের দাবি, পূর্ববর্তী সরকার বিভিন্ন প্রকল্পে সমস্যার সমাধান না করে জটিলতা তৈরি করেছিল। তাই মানুষ এখন নতুন আশায় জনকল্যাণ শিবিরে আসছেন। এদিন আয়ুষ্মান ভারত যোজনার স্টলে ছিল সর্বাধিক ভিড়। এসপিএইচএইচ (SPHH) ও এএওয়াই (AAY) রেশন কার্ডধারীদের অনেকেই আয়ুষ্মান কার্ডের জন্য আবেদন জমা দেন। শিবির পরিদর্শনে উপস্থিত ছিলেন পুরুলিয়া সদর মহকুমা শাসক তথা পুরুলিয়া পুরসভার দায়িত্বপ্রাপ্ত প্রশাসক উৎপল কুমার ঘোষ।

ঢাকায় রবীন্দ্রনাথ-সত্যজি‍ৎ রায়দের গ্রাফিতিতে চুনকালি লেপে দিল পাকিস্তানপন্থীরা

সপ্তমীতে হয় সিঁদুর খেলা, দেবীর সঙ্গে নেই কার্তিক ও গণেশ, রায়বাড়ির পুজোয় রয়েছে চমক

যাত্রীদের জন্য সুখবর! অবশেষে সফলভাবে সম্পন্ন বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ মেট্রোর ট্রায়াল রান

৯ টাকার ছোলে ভাটুরে বিক্রি করে ১০০ কোটি সাম্রাজ্য তিন বন্ধুর

নদিয়ার হোগলবেড়িয়ায় বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি কৃষক, পাল্টা গুলি বিজিবি’র

ককরোচদের আন্দোলনে সামিল, দিল্লি পুলিশের হাতে আটক মমতা বন্দ্যোপাধ্যায়

রেজিনগরের ফল নিয়ে ভুল তথ্য, অভিষেকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের

জন্মদিনের কেক কাটার পরের দিনই রহস্যমৃত্যু, তড়িঘড়ি সৎকারের আগে থামাল পুলিশ

‘পুলিশের গায়ে কেউ হাত দিলে পরিণতি ভাল হবে না,’ হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

বিমান থেকেই অভিজিৎ দীপক, সৌরভ দাসদের আটক করল দিল্লি পুলিশ

যন্তর মন্তরে বিক্ষোভের আগে গুরুগ্রামে আটক ইউটিউবার ধ্রুব রাঠি, কী কারণে পুলিশের পদক্ষেপ?

সুপ্রিম কোর্টের আইনজীবীদের আটক দিল্লি পুলিশের, প্রধান বিচারপতির দ্বারস্থ বার অ্যাসোসিয়েশন

কর্তব্যে অবিচল! নিজের প্রাণ দিয়ে ৪০ যাত্রীর জীবন বাঁচালেন বাসচালক

ফেরত দিতে হবে ‘স্বাস্থ্য সাথী’, ‘আয়ুষ্মান ভারত’ কার্ড! বড় নির্দেশিকা নবান্নের, কারা রয়েছেন তালিকায়?