টানা বৃষ্টিতে জলমগ্ন মাল ব্লক, চূড়ান্ত দুর্ভোগে বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্ষার শুরুতেই টানা ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জলপাইগুড়ি জেলার মাল ব্লকের একাধিক এলাকা। অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে রাজার চা বাগানের কেশর লাইন ও তার সংলগ্ন মাঠ এবং জাতীয় সড়কের একাংশ। ফলে চরম দুর্ভোগের মুখে পড়ছেন  এলাকার বাসিন্দারা।  

 স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিউ মাল থেকে মালবাজারগামী জাতীয় সড়কের ধারে রাজার চা বাগানের কাছে একটি নতুন সেতু নির্মাণের কাজ চলছে।সেই কারণে  অস্থায়ী ডাইভারশন তৈরি করে যান চলাচলের ব্যবস্থা করা হয়েছে। কিন্তু গত কয়েকদিনের লাগাতার বৃষ্টিতে পাহাড়ি ঝোরা ও নালাগুলির জলস্তর দ্রুত বৃদ্ধি পায়। অতিরিক্ত জল স্বাভাবিকভাবে বেরোতে না পেরে আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে জল ঢুকে পড়ে কেশর লাইন সহ বিস্তীর্ণ এলাকায়। জলমগ্ন হয়ে পড়েছে শ্রমিকদের বসবাসের এলাকা। বহু বাড়ির সামনে জমে রয়েছে হাঁটুসমান জল। সমস্যায় পড়েছেন শিশু, বৃদ্ধ এবং কর্মজীবী মানুষজন। একই সঙ্গে জাতীয় সড়কের একাংশ জলমগ্ন হয়ে পড়ায় যানবাহন চলাচলেও বিঘ্ন ঘটছে। বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু নির্মাণের জন্য তৈরি ডাইভারশন এবং পর্যাপ্ত জলনিকাশি ব্যবস্থার অভাবেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তাঁদের দাবি, বর্ষার আগে যথাযথ পরিকল্পনা ও নিকাশি ব্যবস্থার উন্নতি করা হলে এমন দুর্ভোগ এড়ানো যেত।

আরও পড়ুনঃ নদীর চর জুড়ে বেআইনি নির্মাণের অভিযোগ! সরব বিজেপি

এলাকাবাসীর আশঙ্কা, আগামী কয়েকদিন বৃষ্টি চলতে থাকলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। জলস্তর বাড়লে চা বাগানের শ্রমিক পরিবারগুলির স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ হয়ে পড়বে। ইতিমধ্যেই আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বহু মানুষ। ঘটনার পর প্রসাশন পরিস্থিতির উপর নজরদারি শুরু করেছে। তবে দ্রুত জল নিস্কাশনের নিষ্কাশনের ব্যবস্থা এবং স্থায়ী সমাধানের দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আশা, প্রশাসন ও সংশ্লিষ্ট দপ্তর দ্রুত পদক্ষেপ নিয়ে এইে জলাবদ্ধতার সমস্যা থেকে স্থায়ী মুক্তির পথ খুঁজে বের করবে।

যশোর রোডে গাড়ির শোরুমে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই বহু গাড়ি, ঘটনাস্থলে দমকলের ৮ ইঞ্জিন

গিনিতে ভয়াবহ বিপর্যয়, আবর্জনার স্তূপের নীচে চাপা পড়ে নিহত ৩০

ভোররাতে অমরাবতীর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেন্টিলেটর ফেটে মৃত্যু ৩ সদ্যোজাতের

কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে আসছে বৃষ্টি, কলকাতা-সহ একাধিক জেলায় জারি সতর্কতা

দেখা দেবে চরম অর্থসঙ্কট! ঘড়ি বা ক্যালেন্ডার নিয়ে এই ভুলটি একেবারেই করবেন না

সকালে খালি পেটে অফিস যাচ্ছেন? শরীরে কী কী ক্ষতি হচ্ছে জানলে চিন্তায় পড়বেন

সূর্য-কেতুর সংযোগে চরম দুর্যোগ, আগামী ২৬ দিন সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

আজকের রাশিফল: কর্মক্ষেত্রে মানসিক চাপ বাড়বে, অযথা বিতর্কে জড়াবেন না, ক্ষতি হতে পারে…

অপারেশন সিঁদুরে ধ্বংস! পাকিস্তানে নতুন করে তৈরি হচ্ছে জইশের সদর দফতর

‘ইমরান খানের সঠিক চিকিৎসা করান’, শাহবাজকে চিঠি গাভাস্কার-কপিল দেব সহ ২২ অধিনায়কের

ডুরান্ডের রং লাল-হলুদ, এডমুন্ডের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

তিন দেশে ভারতের রাষ্ট্রদূত, তবুও SIR পরীক্ষায় ফেল প্রবীণ কূটনৈতিক

iPhone-এর EMI নাকি পারিবারিক অশান্তি? একই জায়গায় আগেও আত্মহত্যার চেষ্টা করেছিল কুণাল

অধীরের হাত ধরে কংগ্রেসে যোগ সামশেরগঞ্জ হিংসায় নাম জড়ানো তৃণমূল নেতা ইনজামুলের